গত অলিম্পিকে খারাপ হয়ে যায় বন্দুক! প্যারিসে যেভাবে ব্রোঞ্জ জয় মনু ভাকরের

Manu Bhaker Paris Olympics 2024: মাত্র চোদ্দ বছর বয়সেই শুটিংয়ের প্রতি আকৃষ্ট হন মনু। প্রায় হাতে পায়ে ধরেই বাবাকে একটি পিস্তল কেনার জন্য রাজি করিয়েছিলেন।

inscript
২ মিনিট
গত অলিম্পিকে খারাপ হয়ে যায় বন্দুক! প্যারিসে যেভাবে ব্রোঞ্জ জয় মনু ভাকরের

প্রত্যাশা ছিলই। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে পদক যে তিনি জয় করে আনবেন, এমন আকাঙ্খা ছিলই তাঁকে ঘিরে। রবিবার প্যারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ২২ বছরের মনু ভাকর ব্রোঞ্জ জিতলেন। শুটিংয়ে অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা মনু ভাকর। শুটিং বিভাগে দীর্ঘকাল ধরেই পদক খরা চলছিল এই দেশের। ২০১৬ এবং ২০২০ সালে যথাক্রমে রিও গেমস বা টোকিও অলিম্পিকে ভারত শুটিংয়ে কোনও পদক জিততে পারেনি। মনু ভাকরের হাত ধরেই অবশেষে শুটিংয়ে ব্রোঞ্জ এল দেশে।

মনু ভাকরের ফাইনালেত্র স্কোর ২২১.৭। কোয়ালিফিকেশন রাউন্ডে চতুর্থ স্থান অর্জন করেছিলেন মনু। অলিম্পিকের দ্বিতীয় দিন শুরুর থেকেই সমস্ত নজর ছিল মনু ভাকরের দিকে। পিভি সিন্ধু, শ্রীজা আকুলা এবং নিখত জারিনদের ব্যাপক জয়ের পরেও মনুর প্রতি প্রত্যাশা ছিল ঢের। শুটিংয়ে ভারতকে অন্য দিশা দেখিয়েছেন এই তরুণী। তিন বছর আগে টোকিওতেও মনু ছিলেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু কোয়ালিফায়ার রাউন্ডেই মনুর বন্দুকটি কাজ করা বন্ধ করে দেয়। ত্রুটিযুক্ত সেই বন্দুক ছিন্নভিন্ন করে দেয় মনুর সমস্ত প্রত্যাশা, আশা! ফাইনালে উঠতে ব্যর্থ হন এই শুটার। ধীরে ধীরে নিজের হতাশাকে কাটিয়ে উঠতে প্রচুর সময় নিয়েছিলেন মনু। তবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফল পেলেন অবশেষে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাড়জ্বালানো বাচ্চাকে শান্ত করতেই খেলায় ভর্তি! নীরজের উত্থান এক রূপকথা...

Neeraj Chopra Wins Gold: ক্রিকেটখ্যাপা দেশে বিরাট কোহলি এবং রোহিত শর্মার চেয়েও বেশি মানুষ গুগলে খুঁজেছেন নীরজ চোপড়াকেই।

মনু রুপো জেতার দিকেই এগোচ্ছিলেন। শেষ পাঁচটি রাউন্ডে তৃতীয় অবস্থানে ছিলেন মনু। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় স্থান অধিকারী কিম ইয়েগিকে পিছনে ফেলে দেওয়ার দিকেই এগোচ্ছিলেন মনু। তবে ফাইনাল শটটির জন্যই মনু তৃতীয় হলেন, ব্রোঞ্জ জিতলেন। মনু শট করেন ১০.৩ এবং ইয়েগি ১০.৫। দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন জিতেছেন স্বর্ণপদক, তাঁর স্কোর ছিল ২৪৩.২।

হরিয়ানার কন্যা মনু। বছরের পর বছর ধরে কুস্তিগীরদের তৈরি করে আসছে এই রাজ্য। সেই হরিয়ানাতে শুটিংয়ে নিজের পথ খানিক নিজেই তৈরি করেছেন মনু। তবে মনু ভাকরের যাত্রা শুটিং দিয়ে শুরু হয়নি। শুরুর বছরগুলিতে বহুমুখী অ্যাথলিট ছিলেন মনু। টেনিস, স্কেটিং, এমনকী মার্শাল আর্ট থ্যাং টা-ও শিখতে শুরু করেছিলেন মনু। জাতীয়স্তরে প্রশংসাও কুড়িয়েছেন ঢের। তবে লক্ষ্য ছিল অলিম্পিক। ২০১৬ সালের রিও গেমস থেকেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছিলেন মনু।

মাত্র চোদ্দ বছর বয়সেই শুটিংয়ের প্রতি আকৃষ্ট হন মনু। প্রায় হাতে পায়ে ধরেই বাবাকে একটি পিস্তল কেনার জন্য রাজি করিয়েছিলেন। মনুর শুটিং প্রতিভা ছিল অনস্বীকার্য। জাতীয় চ্যাম্পিয়নশিপে পোড় খাওয়া অলিম্পিয়ান হিনা সিধুর বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন শুটিংয়ে নতুন দিশা দেখাতে পারেন তিনিই। দ্রুত আন্তর্জাতিক স্তরে খ্যাতি বাড়তে থাকে মনু ভাকরের। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। এশিয়ান গেমসে তীরে গিয়েও তরী ডোবে, হার আর জিতের মাঝ দিয়েই নিজের পথ নিজেই গড়ে চলেন মনু। যুব অলিম্পিকে দুর্দান্ত পার্ফম্যান্সের পর বিশ্বের নজরে আসেন মনু। মাত্র ষোল বছর বয়সে তিনি শুটিংয়ে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।

প্রবীণ অ্যাথলিট মার্কসম্যান জসপাল রানার প্রশিক্ষণে নিজেকে আরও তীক্ষ্ণ করতে থাকেন মনু। অবশেষে প্যারিস অলিম্পিকে জয়, ভারতের মুখ উজ্জ্বল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।