ইজরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব অবস্থান! কেন বলিভিয়ার পথে হাঁটছে না অন্য দেশগুলি?

Bolivia Against Israel : লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলি ফিলিস্তিনের প্রতি যেমন সহানুভূতি দেখিয়েছে

inscript
২ মিনিট
ইজরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব অবস্থান! কেন বলিভিয়ার পথে হাঁটছে না অন্য দেশগুলি?

যুদ্ধ না জেতা অবধি, হাজারে হাজারে মানুষের লাশের উপর দিয়ে যারা ট্যাঙ্কার চালাতে বদ্ধপরিকর, সেই ইজরায়েলের সঙ্গে অন্য দেশগুলি কী সম্পর্ক রাখছে? কূতনৈতিক-রাজনৈতিক সখ্য রাখতে হয় নানা কারনেই। তবে এমন নৃশংস যুদ্ধের পরও, যুদ্ধবিরতি না চাওয়া দেশের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা কি যায়? গাজাতে টানা ২৬ দিন ধরে চলা যুদ্ধের জন্য বলিভিয়া ইজরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে। কূটনৈতিক কোনও ক্ষেত্রেই বলিভিয়াকে আর পাশে পাবে না ইজরায়েল। অন্য দু'টি লাতিন আমেরিকান দেশও তেল আবিবে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। বলিভিয়া এমন সিদ্ধান্ত নিল কেন?

বলিভিয়ার উপ-বিদেশমন্ত্রী ফ্রেডি মামানি জানাচ্ছেন, বলিভিয়া গাজা উপত্যকায় ঘটে চলা আগ্রাসী ও অসামঞ্জস্যপূর্ণ ইজরায়েলি সামরিক হামলাকে মেনে নিতে পারছে না। এই যুদ্ধের নিন্দা করতেই ইজরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বলিভিয়া। গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানিয়ে বলিভিয়ার সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু এবং ফিলিস্তিনিদের জোর করে বাস্তুচ্যুত করার ঘটনা ন্যক্কারজনক। মন্ত্রী মারিয়া নেলা প্রাদাও ঘোষণা করেছেন যে গাজায় মানবিক সাহায্য পাঠাবে বলিভিয়া।

বলিভিয়ার এই অবস্থা দেখে, পাল্টা আক্রমণ শানিয়েছে ইজরায়েলও। ইজরায়েল মনে করছে বলিভিয়া সন্ত্রাসবাদের কাছে এবং ইরানের আয়াতুল্লাহ সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। ইজরায়েলের বিদেশমন্ত্রক বলিভিয়ার সিদ্ধান্তকে এত গুরুত্বই দিতে চাইছে না। বিদেশমন্ত্রক বলছে, লুইস আর্সের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর থেকেই ইজরায়েল আর বলিভিয়ার মধ্যে তেমন সম্পর্কই আর ছিল না।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামাস জঙ্গিগোষ্ঠী এদিকে বলিভিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যে আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদেরকেও বলিভিয়ার পথেই হাঁটার আহ্বান জানিয়েছে হামাস। বলিভিয়ার প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও গাজায় সাধারণ নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়ে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।

আসলে লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলি ফিলিস্তিনের প্রতি যেমন সহানুভূতি দেখিয়েছে, তেমনই ডানপন্থী দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করার পথেই এগোতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ইজরায়েলকে আক্রমণ করেছেন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য। রাষ্ট্রদূত জর্জ কারভাজালকেও প্রত্যাহার করার ঘোষণা করেন তিনি। এখানে উল্লেখ্য, আরব বিশ্বের বাইরে চিলিতেই প্রাচীনতম ফিলিস্তিনি সম্প্রদায়ের বৃহত্তম অংশের বাস।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও ইজরায়েলের এই হামলাকে 'ফিলিস্তিনি জনগণের গণহত্যা' বলে অভিহিত করেছেন। মেক্সিকো এবং ব্রাজিল সহ অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলিও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

গাজার যুদ্ধের জন্য ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সমাপ্তি ঘোষণা করা প্রথম দেশগুলির মধ্যে একটি হচ্ছে বলিভিয়া। প্যালেস্তাইনের সশস্ত্র জঙ্গিগোষ্ঠী হামাস ইজয়েলের উপর হামলা চালায়, তাতে ১,৪০০ মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় ২৪০ জনকে অপহরণ করে বন্দি করে নিয়ে যায় হামাস। মৃতদের মধ্যে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অন্তত ১৩ জন নাগরিক এবং আরও ২১ জন নিখোঁজ ব্যক্তি রয়েছেন। গাজায় ইজরায়েলের যুদ্ধে এখনও পর্যন্ত অন্তত ৮,৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বলিভিয়া এর আগেও ২০০৯ সালে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল, গাজায় ইজরায়েলের পদক্ষেপের প্রতিবাদে। সম্প্রতি ২০২০ সালে সেই সম্পর্ক আবার ঠিক হয়। গাজায় প্রায় ২.৩ মিলিয়ন মানুষের বাস। রাষ্ট্রসঙ্ঘের কর্মকর্তারা জানাচ্ছেন, তাদের মধ্যে ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ ইজরায়েলের অবিরাম বোমাবর্ষণে গৃহহীন হয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।