প্রথম দফাতেই 'কোটিপতি'দের মেলা! অবাক করবে বাংলার যেসব প্রার্থীর সম্পত্তির পরিমাণ

Lok Sabha Election 2024: কোনও বিশেষ একটি দলের প্রার্থী নয়, প্রায় সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই রয়েছেন সেই কোটিপতির তালিকায়। বিজেপি ও তৃণমূলের অন্তত দু'জন প্রার্থীর নামে রয়েছে কোটি টাকার সম্পত্তি

Sohini Das
৩ মিনিট
প্রথম দফাতেই 'কোটিপতি'দের মেলা! অবাক করবে বাংলার যেসব প্রার্থীর সম্পত্তির পরিমাণ

লোকসভা ভোটের কিছুদিন আগেই সামনে এসেছে ইলেক্টোরাল বন্ড দুর্নীতি। যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা করে ঢুকেছে বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাকাউন্টে। যাকে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে আখ্যা দিয়েছে তাবড় অর্থনীতিবিদেরা। দেশ জুড়ে ভোটের যে এই বিরাট আয়োজন, তার টাকা কোথা থেকে আসে, তা এতদিনে জানা হয়ে গিয়েছে দেশবাসীর। এসবিআইয়ের ইলেক্টোরাল বন্ড সংক্রান্ত তথ্য থেকে তা স্পষ্ট। শুধু রাজনৈতিক দলের কোষাগারই নয়, বিভিন্ন রাজনৈতির নেতা তথা ভোটপ্রার্থীদের অ্যাকাউন্টও কিন্তু কোনও অংশে কম যায় না। গোটা দেশের কথা তো ছেড়েই দিন, বাংলায় প্রথম দফার ভোটের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে অন্তত দশ জন রয়েছেন, যারা কোটিপতি।

লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। বাংলায় প্রথম দফায় ভোট হতে চলেছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট রয়েছে ওইদিন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের হলফনামা যাচাইয়ের পর সামনে এনেছে এই তথ্য। কোনও বিশেষ একটি দলের প্রার্থী নয়, প্রায় সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই রয়েছেন সেই কোটিপতির তালিকায়। বিজেপি, তৃণমূলের অন্তত দু'জন প্রার্থীর নামে রয়েছে কোটি টাকার সম্পত্তি, সিপিআইএম, কংগ্রেস ও আরএসপি থেকে রয়েছেন এক জন করে প্রার্থী এবং তিন জন নির্দল প্রার্থী রয়েছেন তালিকায়, যাঁরা কোটি টাকার মালিক। নির্বাচনী হলফনামায় সেই তথ্য তাঁরা দিয়েছেন নিজেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিতে গেলেই ফাঁড়ামুক্তি! দেশের ২৩ দুর্নীতিগ্রস্ত নেতাকে যেভাবে বাঁচিয়েছে মোদি সরকার

BJP and ED: কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন থাকা মোট ২৫ জন বিরোধী দলনেতা বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যুক্ত হওয়ার পর, ২৩ জনই মামলা থেকে রেহাই পেয়েছেন।

এডিআরের ওই রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, সেই কোটিপতিদের মধ্যে ধনীতম হলেন জলপাইগুড়ি আসনের বাম প্রার্থী দেবরাজ বর্মন। যার সম্পত্তির পরিমাণ ৩,৮৯,৮৯,৪৬৮ টাকার কাছাকাছি। অথচ ইলেক্টোরাল বন্ড থেকে যে রাজনৈতিক দল একটি নয়াপয়সাও পায়নি, তারা কিন্তু সিপিআইএম। এ রাজ্যে বামেদের অবস্থা তেমন ভালো না হলেও কেরলের মতো রাজ্যে এখনও ক্ষমতায় তারা। সেখানেও কিন্তু ইলেক্টোরাল বন্ড মারফত কোনও রকম অর্থনৈতিক লাভ হয়নি তাদের। বরং এই ইলেক্টোরাল বন্ড দুর্নীতির ব্যাপারে বারংবার সওয়াল করেছিল তারাই। সেই দলের প্রার্থী হয়ে জলপাইগুড়ির বামপ্রার্থী দেবরাজের এই বিপুল পরিমাণ সম্পত্তি অবাক করেছে অনেককেই। তবে এ ক্ষেত্রে দেবরাজকে ব্যতিক্রমই বলা যায। কারণ সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (SUCI) প্রার্থী চন্দন ওঁরাওয়ের মতো প্রার্থীরাও রয়েছেন। আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছেন তিনি। এবং যার কাছে সম্পত্তি রয়েছে ১২ হাজার টাকার। প্রথম দফার ভোটে সবচেয়ে কম সম্পত্তির অধিকারি প্রার্থী চন্দনই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের মুখে মোদির গলায় বিঁধে অনন্ত-কাঁটা, কোচবিহারে গড় ধরে রাখতে পারবে বিজেপি?

Lok Sabha Election 2024: বিজেপির হাত ধরেই রাজ্যসভার সদস্য হয়েছিলেন অনন্ত মহারাজ। বিজেপিরও তাঁর উপর অনন্ত ভরসা। কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে রাজবংশীদের উন্নয়নের প্রশ্নে বিজেপি-বিরোধিতার সুর স্পষ্ট হয়ে উঠল অনন্ত মহারাজের গলায়।

শুধু টাকার অঙ্কেই নয়, প্রথম দফার প্রার্থীতালিকা ও তাঁদের জমা করা হলফনামা ও তথ্য অনুযায়ী, পাঁচ জন প্রার্থী হলফনামায় তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন। যাদের মধ্যে চার জনের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে বলে খবর। টাকায়, অপরাধে যতটা এগিয়ে, শিক্ষাদীক্ষাতেও কি ততটাই এগিয়ে বাংলার প্রথম দফার লোকসভা ভোটপ্রার্থীরা। এডিআরের রিপোর্ট বলছে, তাদের মধ্যে ১৬ জন প্রার্থী পড়েছেন অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। স্নাতক বা তারও উপর পর্যন্ত পড়েছেন কুড়ি জন। একমাত্র এক জন প্রার্থীই নিজেকে নিরক্ষর বলে ঘোষণা করেছেন হলফনামায়।

যতদূর জামা গিয়েছে, ওই রিপোর্ট থেকে, তাতে মাত্র ২১ জন প্রার্থী নিজেদের বয়স জানিয়েছেন ২০ থেকে ৫০-এর মধ্যে। ১৫ন জন প্রার্থীর বয়স ৫১ থেকে ৭০। এবং একজন মাত্র প্রার্থী রয়েছেন, যার বয়স ৭১। তেমনটাই জানাচ্ছে ঘোষণা করেছেন হলফনামায়। তেমনটাই জানাচ্চেন, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।

লোকসভা ভোটের লড়াই বলে কথা। সাজো সাজো রব সারা দেশ জুড়ে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা সারা। শুরু হয়ে গিয়েছে প্রচারও। যার মধ্যেই সামনে এল উত্তরবঙ্গের এই সব কোটিপতি প্রার্থীদের তত্ত্ব। এই সব প্রভাবশালী কোটিপতিরা আদতেই কি কোনও আলাদা ছাপ ফেলতে চলেছে ২০২৪ লোকসভা ভোটে। নাকি এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে কোনও কাজেই আসবে নাা সেই সব তত্ত্ব। বরং মানুষ তাঁকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চলেছেন, যাকে ভরসা করতে পারবেন তাঁরা। মানুষের রায় আদতে কোনদিকে যেতে চলেছে শেষপর্যন্ত, দেখার সেটিই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।