মর্মান্তিক! ১৯ যাত্রীর মধ্যে ১৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনা নেপালের বিমানে?

Nepal plane crash: কাঠমান্ডুর ওই বিমানে ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একমাত্র বেঁচে রয়েছেন বিমানচালক।

inscript
২ মিনিট
মর্মান্তিক! ১৯ যাত্রীর মধ্যে ১৮ জনের মৃত্যু! কেন বারবার দুর্ঘটনা নেপালের বিমানে?

১৯জন চেপে ছিলেন প্লেনে। মিনিট খানেকের মধ্যে ১৮ জনই মৃত! বুধবার নেপালের একটি বিমানবন্দর থেকে ১৯জন যাত্রীকে নিয়ে ওড়ার কথা ছিল এই বিমানটির। টেক-অফের মিনিট কয়েকের মধ্যেই বিস্ফোরণ হয় সেই বিমানে। কাঠমান্ডুর ওই বিমানে ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একমাত্র বেঁচে রয়েছেন বিমানচালক। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নেপালের সামরিক বাহিনী জানিয়েছে, সকাল ১১টার দিকে পোখারাগামী শৌর্য এয়ারলাইন্সের ওই বিমানটিতে ক্রু ও প্রযুক্তিগত কর্মীসহ অন্য যাত্রীরা ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, রানওয়ে থেকে বিমানটি টেক অফের কয়েক মিনিটের মধ্যে ফেটে যায়। নিমেষের মধ্যে আগুনের গোলা হয়ে যায় আস্ত বিমানটি। CRJ200 বিমানটি ছোট বিমান, যাতে ৫০ জন যাত্রী বসতে পারে। টেকঅফের সময় রানওয়ে থেকে পিছলে পড়ে যায় সেটি এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। সঙ্গে বিশাল এক আগুনের গোলা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Saurya Airlines aircraft crashes during takeoff in Tribhuvan International Airport, Kathmandu. 19 people were aboard the Pokhara-bound plane.

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোরখনাথের অভিশাপ না ষড়যন্ত্র? নিজের বাবাকে সত্যিই খুন করেন নেপালের যুবরাজ?

Nepal King Birendra Murder Mystery: যদি সত্যিই দীপেন্দ্র হত্যাকারী হন, তাহলে সেই অভিশপ্ত রাত্রে কেনই বা প্রত্যক্ষদর্শীরা একাধিক দীপেন্দ্র সদৃশ ব্যক্তিকে নারায়ণহিতি প্যালেসে দেখতে পেলেন?

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটির চারদিকে গভীর গিরিখাত এবং উপত্যকা। এর মাঝে একটি মালভূমির শীর্ষে অবস্থিত এই বিমানবন্দরটি। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলির মধ্যে একটি হচ্ছে এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

নেপালের বিমান পরিষেবা কুখ্যাত। সারা বিশ্বের বিমান পরিষেবার মধ্যে নেপালের এয়ার সেফটি সবচেয়ে খারাপ। অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে হামেশাই নেপালে বিমান দুর্ঘটনা ঘটে।

নেপালে বছরে গড়ে একটি করে বিমান দুর্ঘটনা ঘটেই থাকে। ২০১০ সাল থেকে নেপালে অন্তত ১২টি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারায় ভেঙে পড়ে। বিমানটি একটি খাদে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এতে পাঁচ ভারতীয় সহ ৭২ জনের সবাই মারা যায়। ১৯৯২ সালের পর এটিই ছিল নেপালের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

১৯৯২ সালে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬৭ জন যাত্রীর সবাই মারা যায়। ২০২২ সালের ২৯ মে তারা এয়ারের বিমান মুস্তাং জেলায় ভেঙে পড়ে, যার ফলে ২২ জন যাত্রীর মৃত্যু হয়। ২০১৮ সালে, কাঠমান্ডুর এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে। তাতে ৫১ জনের মৃত্যু হয় এবং ২০ জন গুরুতর আহত হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।