Budget 2024: কীসের দাম বাড়ছে, সস্তা হচ্ছে কোন কোন জিনিস?

Budget 2024 Cheaper & Costlier list: ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে মোদি ৩.০ সরকার।

inscript
২ মিনিট
Budget 2024: কীসের দাম বাড়ছে, সস্তা হচ্ছে কোন কোন জিনিস?

একমাস আগেই কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদি সরকার। ২৩ জুলাই নতুন সরকারের হয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করছাড় নিয়ে জনগণের প্রত্যাশা ছিলই। ব্যাপক বদল না হলেও আয়করের স্ল্যাবে বদল ঘটেছে। বাড়ানো হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনও। এবারের লোকসভা ভোট বিজেপির জন্য তেমন সুখকর ছিল না, টিডিপি ও জেডিইউকে নিয়ে কুর্সিরক্ষা হয়েছে ঠিকই কিন্তু শরিক-সরকার চিরকালই মুখাপেক্ষী। তাই এবারের বাজেটে বিভিন্ন শ্রেণির মনরক্ষা যে মোদি সরকারকে করতে হতোই, এ অজানা নয়। এবারের বাজেটে তাই একাধিক জিনিসের উপর করছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি কর বাড়ানোও হয়েছে অনেক দ্রব্যের। নতুন বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে, কীসের দাম বাড়তে চলেছে?

সস্তা হচ্ছে কী কী?

চিকিৎসায় বিরাট ঘোষণা মোদি সরকারের। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে মোদি ৩.০ সরকার। অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ক্যানসারের তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে যার ফলে এই প্রাণদায়ী ওষুধের দাম অনেকটাই কমতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Budget 2024: পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা! কতটা আয়কর ছাড় দিলেন নির্মলা?

Union Budget Tax Slab 2024: নির্মলা সীতারমণ বলছেন, এই নতুন ট্যাক্স স্ল্যাবের ফলে বেতনবুক্ত কর্মীরা ১৭,৫০০ টাকার মতো সঞ্চয় করতে পারবেন।

সোনা এবং রুপোর দামও কমতে চলেছে। সোনা এবং রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ কমানোর ঘোষণা করেছেন নির্মলা যার ফলে সোনা এবং রুপোর দাম কমবে। সাধারণ মানুষ এর ফলে আরও বেশি সোনা বা রুপোর গয়না কিনবেন। তাতে ধাতু পাচারের চক্রও শিথিল হবে। মহার্ঘ্য প্ল্যাটিনামের উপরও ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে, যার ফলে প্ল্যাটিনামের দামও কমবে।

সোনা, রুপো আর প্ল্যাটিনাম ছাড়াও, নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার। ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে। এছাড়াও, ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।

মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Budget 2024: বিশ্বস্ততার পুরস্কার! বিহার আর অন্ধ্রপ্রদেশকে কী কী দিয়ে ভরিয়ে দিলেন মোদি?

Union Budget 2024: বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করেছে মোদি সরকার।

সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার। ফলে প্রকৃতিবান্ধব এই বিদ্যুতের চাহিদাও বাড়বে, দূষণও কমবে বলে আশা।

অন্যদিকে, সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপরও ৫ শতাংশ কর কমানো হচ্ছে।

বাজেটে কিছু জিনিসের উপর বাড়ানোও হয়েছে করের পরিমাণ। কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবার?

টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এতকাল ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার তা ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়ায় বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর ২৫% শুল্ক বাড়ানো হচ্ছে।

অ্যামোনিয়াম নাইট্রেটের উপর আগে ৭.৫% কর নেওয়া হতো যা বাড়িয়ে ১০ শতাংশ করেছে মোদি সরকার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।