সবই বিহার, অন্ধ্রের জন্য! ওড়িশাকে ঠকিয়েছে বিজেপি! কেন বলছেন নবীন পট্টনায়েক?

Odisha Union Budget 2024: বিশেষ প্যাকেজ বা কয়লা রয়্যালটির সংশোধন দুই ক্ষেত্রেই ওড়িশাকে অবহেলা করেছে এনডিএ, অভিযোগ নবীন পট্টনায়েকের।

inscript
৩ মিনিট
সবই বিহার, অন্ধ্রের জন্য! ওড়িশাকে ঠকিয়েছে বিজেপি! কেন বলছেন নবীন পট্টনায়েক?

ওড়িশা বিধানসভার ভোটে বিজু জনতা দলকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। লোকসভা ভোটেও গেরুয়া ঝড় ওড়িশা রাজ্যে। দীর্ঘদিন ধরে ওড়িশাও 'বিশেষ মর্যাদা' চেয়ে এসেছে। বিজেপিও নির্বাচনের আগে এই 'বিশেষ মর্যাদা'-কেই ভোট পাওয়ার ইস্যুও করে। অথচ সেই বিশেষ মর্যাদা তো দূর অস্ত, পূর্ণাঙ্গ বাজেটেও ওড়িশার ভাগ্যে তেমন কোনও বরাদ্দ নেই। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলছেন, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ বিশেষ মর্যাদা চেয়ে যে এতদিন ধরে ওড়িশা দাবি জানিয়ে আসছে তা উপেক্ষা করা হয়েছে। নবীন পট্টনায়েকের কাছে এই কেন্দ্রীয় বাজেট 'হতাশাজনক’, নবীন পট্টনায়েক আরও বলেছেন, কয়লা রয়্যালটির সংশোধনের দাবিও কেন্দ্র প্রত্যাখ্যান করেছে, যার কারণে রাজ্যের প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।

সংসদে একসময় বিজেপির মিত্রশক্তিই ছিলেন নবীন। অথচ এবারের নির্বাচনে সেই 'মিত্র'-কেই ক্ষমতাচ্যুত করেছে শাসক বিজেপি। নবীন পট্টনায়েক এই বিষয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ বার্তাও লিখেছেন। নবীনের দাবি, বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে ওড়িশার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যদে ওড়িশা বিশেষ বিভাগের মর্যাদা পাবে। তবে বিজেপি ভোটে জেতার পরেই আর এই প্রতিশ্রুতি মনেও রাখেনি। নবীন লিখছেন, নির্বাচনী প্রচারে বিশেষ করে কৃষি, এমএসএমই এবং শিল্প নিয়ে ওড়িশার জনগণকে বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাজেটে কোনও প্রতিশ্রুতি পূরণ হওয়ারই কোনও উল্লেখ নেই। এটি ওড়িশা এবং তার জনগণকে সম্পূর্ণ অবহেলার নামান্তর।"

BJP had put special category status in their manifesto as a promise to the people of

, however, this promise has not been considered for Odisha, whereas special packages, allocating crores of funds have been announced for Andhra Pradesh and Bihar in

. Along with…

— Naveen Patnaik (@Naveen_Odisha)

"আমরা সকলেই জানি যে ওড়িশা প্রতি বছর বন্যা সহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ প্যাকেজ চেয়েছিলাম। অন্যান্য রাজ্যগুলি এমনই অনেক প্যাকেজ চেয়েছিল, তাদের অনুরোধগুলি বিবেচনা করা হয়েছে, তাদের বন্যা সুরক্ষার জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। অথচ দুর্যোগ ব্যবস্থাপনায় ওড়িশার প্রকৃত দাবি বিবেচনা করা হয়নি। বিশেষ প্যাকেজ বা কয়লা রয়্যালটির সংশোধন দুই ক্ষেত্রেই ওড়িশাকে অবহেলা করেছে এনডিএ," অভিযোগ নবীন পট্টনায়েকের।

নবীন আরও বলছেন, এই মুহূর্তে সাধারণ জনগণের সবচেয়ে গুরুতর সমস্যা হল মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। এই দু'টি প্রধান সমস্যা সমাধানের লক্ষ্যে এই বাজেটে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করা হয়নি বলেই মনে করছেন তিনি। এনডিএ সরকার কেন্দ্রে ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। প্রতিটি বাজেটেই ওড়িশা সহ পূর্ব ভারতে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। অথচ বছরের পর বছর ধরে ওড়িশার জন্য উল্লেখযোগ্য কিছুই করা হয়নি বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে ওড়িশার পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়াতে এই 'হতাশাজনক' বাজেটের মধ্যেও কিঞ্চিৎ খুশি নবীন।

অন্ধ্রপ্রদেশ এবং বিহার, এই দুই নবীন মিত্রশক্তি ছাড়া এনডিএর পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দুষ্কর ছিল সংসদে। মোদি ৩.০ সরকার এখন শরিক নির্ভর। তাই এই দুই প্রধান বন্ধুদল, টিডিপি এবং জেডি(ইউ) শাসিত রাজ্য অন্ধ্র ও বিহারকেই কেন্দ্রীয় বাজেটে সিংহভাগ দিয়ে দিয়েছে মোদি সরকার। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, বিহারে সড়ক সংযোগ প্রকল্পের জন্য ২৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওড়িশা বিজেপিকে ক্ষমতা দিলেও, বিজেপি ওড়িশাকে দেয়নি কিছুই!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?