সবই কর্মের ফল! দশ বছর আগের এই কাজের শাস্তিই এখন পাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী?

Rahul Gandhi Jail 2013 Ordinance : নিজের কর্মের সাজাই এখন ব্যুমেরাং হয়ে তাঁর দিকে ফিরে এসেছে, কটাক্ষ গেরুয়া শিবিরের।

inscript
৩ মিনিট
সবই কর্মের ফল! দশ বছর আগের এই কাজের শাস্তিই এখন পাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী?

ইংরেজিতে একটা শব্দ আছে – ‘Karma’। বেশিরভাগ সময়ই অনেকে ব্যবহার করেন এটি। অবশ্য বাংলাতেও এর ভাবগত অর্থ মোটামুটি একই। মানে? ‘যেমন কর্ম, তেমন ফল’। এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছেন। বিজেপির সর্বভারতীয় নেতা, মন্ত্রীরা এখন এই প্রবাদই প্রতি মুহূর্তে উচ্চারণ করছেন। তাঁদের লক্ষ্য? কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। নিজের কর্মের সাজাই এখন ব্যুমেরাং হয়ে তাঁর দিকে ফিরে এসেছে, কটাক্ষ গেরুয়া শিবিরের।

বৃহস্পতিবার, ২৩ মার্চই রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাটের আদালত। কারণ? ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময় কর্ণাটকে একটি জনসভা করেছিলেন রাহুল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। সেইসঙ্গে এও বলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। সব মোদিরাই এরকম চোর কেন?” আর এই কথাটাই আগুনে ঘি ফেলেছে। ভারতের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়েছিল শাসক-বিরোধী তরজায়। বিজেপির দাবি, একটা সম্প্রদায়কে এভাবে অযথা আক্রমণ করার কোনও অধিকার নেই রাহুল গান্ধীর। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য ছিল, তিনি কাউকে আঘাত দেওয়ার জন্য এমনটা বলেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"সব মোদিই চোর!" দু'বছরের সাজা রাহুল গান্ধীর, জেলেই থাকতে হবে প্রধান বিরোধী নেতাকে?

Rahul Gandhi Two Years Jail : এমনকী দুই বছরের জেলের সাজাও শোনানো হয়েছে। আপাতত ভোটের আগে এই ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল।

কিন্তু সেই মন্তব্যের জেরেই মামলা দায়ের করা হয়। বিহার ও গুজরাতের সুরাটের বিজেপি নেতারা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। চার বছর ধরে চলছিল শুনানি। অবশেষে সুরাটের আদালতের বিচারপতি রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেন। সাজা হিসেবে দুই বছরের কারাবাসের শাস্তিও দেন। তবে এর সঙ্গে এক মাসের জামিনও দেওয়া হয়েছে তাঁকে। এই সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন রাহুল। তবে রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, সাংসদ পদটা আদৌ টিকে থাকবে তো রাহুল গান্ধীর? ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কি চরম বিপদে পড়ল কংগ্রেস ও বিরোধীরা?

সেই বিষয়টা তো ক্রমশ প্রকাশ্য। আগামীদিনের কাজ, পরিস্থিতি তার উত্তর দেবে। তবে আপাতত বিজেপি নেতারা বলছেন, রাহুল গান্ধী নিজের পাতা ফাঁদেই পা দিয়েছেন। এক দশক আগে, অর্থাৎ ২০১৩ সালে এমন একটি কাজ করেছিলেন, যার ফল এখন ব্যুমেরাং হয়ে তাঁর কাছে ফিরে এসেছে। তার জেরে বিপদে পড়েছে কংগ্রেসও। কিন্তু কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে গেরুয়া শিবির?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপিকে রুখতে কেন কংগ্রেস ও কমিউনিস্টদের বাদ দিয়ে তৈরি হবে তৃতীয় ফ্রন্ট?

Third Front: কংগ্রেসিদের দাদাগিরি মানব না বলে বিজেপিরই সুবিধা করে দিচ্ছে আঞ্চলিক দলগুলি।

২০১৩ সাল। তখনও কেন্দ্রে রয়েছে দ্বিতীয় ইউপিএ সরকার। প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন ডঃ মনমোহন সিং। কংগ্রেস নেতাদের একের পর এক দুর্নীতি নিয়ে সরব তৎকালীন বিরোধী বিজেপিরা। তখনই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিশেষ রায় দেওয়া হয়। লিলি থমাস বনাম সরকার মামলায় দেশের শীর্ষ আদালত বলে, যদি কোনও জনপ্রতিনিধি অপরাধ করেন এবং তাঁর অন্তত দুই বছরের কারাবাসের সাজা হয়, তবে তাঁর সেই পদটি সঙ্গে সঙ্গে খারিজ করা হবে। তিনি সেই পদটি হারাবেন। পূর্ববর্তী আইনে বলা হয়েছিল, উচ্চ আদালতে আবেদন ও নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য জনপ্রতিনিধিদের তিন মাসের ছাড় দেওয়া হতো। সেটা অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্ট।

এরপরই নড়েচড়ে বসে ইউপিএ সরকার। শীর্ষ আদালতের এই নিরদেশ বাতিল করার জন্য বিশেষ অর্ডিন্যান্স জারি করা হয়। কংগ্রেস নেতাদের গ্রেফতারের হাত থেকে বাঁচানোর জন্যই এই অর্ডিন্যান্স? রাজনৈতিক মহলের একাংশ তেমনটাই মনে করে। এর জেরে প্রবল বিরোধিতাও শুরু হয়। তার মাঝেই একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন রাহুল গান্ধী। অজয় মাকেনকে নিয়ে সাংবাদিক বৈঠক আয়োজন করে নিজেদেরই প্রশাসনের তীব্র সমালোচনা করেন। সেইসঙ্গে অর্ডিন্যান্সের কাগজটি ছিঁড়ে ফেলতেও বলেন।

তারপর ২৩ মার্চ, ২০২৩-র দিনটি। রাহুল গান্ধীর সাংসদ পদ এখন খারিজ হওয়ার মুখে। আপাতত সাময়িক রেহাই পেলেও পরে কী হবে, কেউ জানেন না। কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য, এখন এই বিষয়টিকে কীভাবে রাজনীতির ময়দানে কাজে লাগাতে পারেন রাহুল গান্ধী, সেটাই দেখার। ভারত জোড়ো যাত্রায় এক অন্য রাহুল গান্ধীকে দেখা গিয়েছে বলে দাবি করেন অনেকেই। তাঁর জনপ্রিয়তাও তখন বেড়েছে। তিনি নিজে তো বটেই, বোন প্রিয়াঙ্কা গান্ধীও বারবার বলেছেন, রাহুল সবসময় সত্যের পথে চলেন। তখন যেটা ঠিক মনে হয়েছিল, করেছেন। এখনও সত্যের পথেই চলবেন। ঠিক যেমনভাবে নির্বাচনে হারের পর আবারো প্রবল বিক্রমে ফিরে এসেছিলেন রাহুল-প্রিয়াঙ্কার ঠাকুমা, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। রাহুল কি সেই কাজটাই করবেন? ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একেই অস্ত্র বানাবেন নিজের? এবার কি আসরে নামবেন খোদ সনিয়া গান্ধীও? সেটাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?