মোষের দাম ২৪ কোটি! চেহারার মতোই রাজকীয় ভীমের গল্প

Murrah Buffalo: এই বীর্যের নিষেকে যে বাছুরগুলির জন্ম হয়, তাদের এক একটির ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি। বড় হয়ে এগুলি ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দেয়।

Sindhu Som
৪ মিনিট
মোষের দাম ২৪ কোটি! চেহারার মতোই রাজকীয় ভীমের গল্প

পুষ্কর মেলার নানা পরিচয়। কোথাও পুষ্কর উট মেলা, আবার কোথাও কার্তিক মেলা নামে স্থানীয় লোকে চেনে এই অনুষ্ঠানটিকে। মূলত কার্তিক মাসের শেষে কার্তিক পূর্ণিমায় হয় বলে মেলার এমন নাম। এই মেলায় দেড় থেকে দু লক্ষ মানুষ জড়ো হন। সঙ্গে আনেন তাঁদের নানান পশরা। বিভিন্ন হাতের কাজ তথা কুটির শিল্প থেকে বিক্রি হয় গবাদি পশুও। গরু-মোষ, ঘোড়া এবং উট বেচাকেনার বাজার হিসেবে এটি ভারতে বৃহত্তম। এখানে আদান প্রদান হয় বিশ্বজোড়া সংস্কৃতির। বর্তমানে এই মেলা গোটা বিশ্বে কাছে সুপরিচিত। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত পুষ্কর আজমের থেকে কিমি দশেক। এই মেলাতেই এবার ঘটে গেল এক আশ্চর্য ঘটনা।

গবাদি পশু কেনাবেচার বিষয়টি হাটবাজারে বা মেলায় খুব একটা নতুন নয়। পুষ্করেও তাই হয়ে থাকে। তবে এবার ‘ভীম’ এসে পৌঁছয় সেই মেলায়। পেল্লায় চেহারার এই মোষটির ওজন দেড় টন। সেই চেহারা দেখে মেলার মানুষজন রীতিমতো থ। শুধু কি তাই? এর দাম শুনলে চোখ কপালে উঠবে। মোষটির মালিক অরবিন্দ জাঙ্গিদ জানান, মোষটির দাম ২৪ কোটি টাকা। যদিও মোষটিকে তিনি প্রদর্শনের জন্যই নিয়ে এসেছিলেন। বিক্রির বিন্দুমাত্র ইচ্ছাও তাঁর ছিল না। সাফ জানিয়ে দিয়েছিলেন বিক্রি করবেন না এই অমূল্য সম্পত্তি। এই মোষের গল্প শুনে নাকি এক আফগান শেখ যোধপুরে আসেন তাঁর সঙ্গে দেখা করতে। তিনিই ২৪ কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন ভীমকে। কিন্তু অরবিন্দ নারাজ ওই টাকাতেও। শুধু ওই টাকাতে কেন, যে কোনও পরিমাণ টাকার বিনিময়েই মোষ বেচবেন না, পুষ্করের মেলায় তিনি ভীমকে নিয়ে এসেছেন সবাইকে শুধুমাত্র মুরাহ্‌ জাতের মোষ কী ভাবে আজও সংরক্ষণ করা হয়–তাই দেখাতে।

‘মুরাহ্‌’ আসলে মোষের একটি দেশি জাত। মূলত দুধ উৎপাদনের ক্ষমতার জন্য এই মোষ পালন করা হয়ে থাকে। হরিয়ানা এবং পাঞ্জাবে, মূলত ভীওয়ানি, হিসর, রোতক, জিন্দ, ঝাঞ্ঝর, ফতেহাবাদ, গুরগাঁও এবং দিল্লি অঞ্চলে এই ধরনের মোষ পালিত হয়। শুধু তাই নয়, মুরাহ্‌র খ্যাতি রয়েছে বিদেশ পর্যন্ত। ইতালি, বুলগেরিয়া এবং ইজিপ্টে এই মোষের সাহায্যে দুধ উৎপাদন রীতিমতো বাড়ানো গিয়েছে। পঞ্জাবের লক্ষ্মী ডেয়ারি ফার্মের একটি মুরাহ্‌ ২০১৬ সালের জাতীয় পশুপালন প্রতিযোগিতায় ২৬.৩৩৫ কেজি দুধ দিয়ে রেকর্ড গড়েছিল। ব্রাজিলের মতো দেশগুলিতে এই মোষের চাষ হয় দুধ এবং মাংস– দুইয়ের জন্যই। স্বাভাবিক ভাবেই মুরাহ্‌র দাম অত্যন্ত বেশি। ভারতে মোষের যত প্রজাতি পাওয়া যায়, মুরাহ্‌ই তার মধ্যে সবথেকে বেশি দুধ উৎপাদনের ক্ষমতা রাখে। কুচকুচে কালো এই প্রজাতির মুখে বা পায়ে সাদা ছিটছিট দাগ থাকলেও থাকতে পারে। তবে মাদী মুরাহ্‌র চোখ বেশ বড়, তুলনায় পুরুষের চোখ একটু ছোট। তবে সেই চোখও সম্পূর্ণ কালো। মাদীর গলা লম্বা এবং সরু, তুলনায় ঘাড়ে গর্দানে চেহারা পুরুষগুলির। ছোট ছোট কানগুলি অত্যন্ত সতর্ক। শিংও ছোটই, ভিতরদিকে মোড়া। একটি মাদী মুরাহ্‌ এক মরশুমে সর্বোচ্চ ২২০০ লিটার পর্যন্ত দুধ দেয়।

যদিও ‘ভীম’ পুরুষ মুরাহ্‌। এ পর্যন্ত বিভিন্ন প্রদর্শনীতে নানা পুরস্কার পেয়েছে সে। অরবিন্দ দাবি করেছেন ২০১৮ এবং ২০১৯-এও ভীমকে পুষ্করে এনেছিলেন তিনি। এছাড়াও বালোত্রা, নাগপুর এবং দেরাদুনের মেলায় ভীমকে নিয়ে যাওয়া হয়েছিল। সব জায়গাতেই বহু পুরস্কার সংগ্রহ করে সে। অরবিন্দ ইশুক ভীমের বীর্যও বিক্রি করেন নান পশুপালকদের। এর দাম অত্যন্ত বেশি। এই বীর্যের নিষেকে যে বাছুরগুলির জন্ম হয়, তাদের এক একটির ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি। বড় হয়ে এগুলি ২০ থেকে ৩০ লিটার পর্যন্ত দুধ দেয়। তাই .২৫ এম এল বীর্যের দাম পড়ে ৫০০টাকা। এই পরিমাণ বীর্য একটি পেনের রিফিলের মধ্যে এঁটে যাবে। কাজেই কী পরিমাণ মূল্যে বিক্রি হয় এ জিনিস, তার একটা আন্দাজ করা যায়। ভীমের মালিক এ ধরনের ১০০০০ রিফিল বিক্রি করেন প্রতি বছর। এক একবারে ৪ থেকে ৫ এমএল বীর্য নিষ্কাশিত হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সনিয়ার কন্যাদান করেন হরিবংশ রাই বচ্চন! কীভাবে নষ্ট হল অমিতাভ-রাজীব গান্ধীর বন্ধুত্ব?

Amitabh Bachchan Rajiv Gandhi Relation: রাজীব গান্ধী সেই সময়ে আমেরিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। রাজীব নিয়ম করে দু’টি চিঠি লিখতেন। একটি বাড়ির জন্য, আরেকটি অমিতাভের জন্য।

ভীমের আকৃতি বিশাল। লম্বায় মোষটি ১৪ ফুট এবং উচ্চতায় ৬ ফুট। রাজকীয় চেহারার এই মুরাহ্‌র খাবারের পরিমাণও রাজকীয়। রোজ কিলোখানেক ঘি খাওয়ানো হয় তাকে। এছাড়াও রোজ পঁচিশ লিটার দুধ খায় সে। সঙ্গে থাকে কিলো খানেক আমন্ড ও কাজু। এই বিরাট পরিমাণ খাওয়ায় চেহাড়া খোলে ভীমের। বর্তমানে তার ওজন ১৫০০ কেজি। ২০১৯ সাল নাগাদ যখন পুষ্করের মেলায় আনা হয়েছিল, তখন তার ওজন ছিল ১৩০০ কেজি। বছর দুয়েক হল দু কুইন্টাল ওজন বেড়েছে তার। ২০১৯ সাল নাগাদ ভীমের দাম ছিল ২১ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটিতে। অর্থাৎ বছর দুয়েকের মধ্যে প্রায় তিন কোটি টাকা দাম বেড়েছে তার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উদ্বাস্তু হচ্ছে বাঘও! কেন বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে বাঘের দল?

Sundarban Tiger: বিশ্বের ৭৫ শতাংশ বাঘের আবাস ভারতে। কিন্তু  চলতি বছরের শুরুতে ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ জানায়, ভারতে গত এক দশকে রেকর্ড সংখ্যক ১২৬ টি বাঘ মারা গেছে।

তথ্যঋণ—

All details about Murrah Buffalo [WWW Document], n.d. bharathidairyfarm.com

Meet “Bheem”, a Buffalo worth Rs. 24 crores; You Will be Shocked to Know the Value of Its Semen [WWW Document],

Murrah buffalo, 2022. . Wikipedia.

Nov 25, A./ U., 2021, Ist, 06:00, n.d. Owner refuses to sell buffalo worth Rs 24 cr [WWW Document]. Bangalore Mirror.

Pushkar Mela: Rs 24 cr worth buffalo’s semen in high demand [WWW Document], 2021. . The Siasat Daily.

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।