পরিবহন দফতরের উপহারের ঝুলিতে ৯টি নতুন বন্দে ভারত : কোথায় ছুটবে এই ট্রেনগুলি?

পরিবহন দফতরের উপহারের ঝুলিতে ৯টি নতুন বন্দে ভারত : কোথায় ছুটবে এই ট্রেনগুলি?

Manjima Dasgupta
২ মিনিট
পরিবহন দফতরের উপহারের ঝুলিতে ৯টি নতুন বন্দে ভারত : কোথায় ছুটবে এই ট্রেনগুলি?

২০১৯ সালেই ভারতীয় রেল পরিষেবার 'বিশেষ আকর্ষণ' হয়ে চর্চায় এসেছিল বন্দে-ভারত এক্সপ্রেস। ভাড়া কিছুটা ঊর্ধ্বগামী হলেও, মধ্যবিত্ত থেকে উচ্চমধ্যবিত্ত শ্রেণির চাহিদায় প্রথম পছন্দ হয়ে উঠেছিল সহজেই। এর মধ্যেই নতুন ৯ টি বন্দে ভারত এক্সপ্রেস ঘোষণা করল কেন্দ্র সরকার।

উল্লেখ্য, পুজোর পরে মেট্রো রেলেও বন্দে মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলে আভাস মিলেছে। ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এই মেট্রো, সম্ভাবনা এমনটাই। যে ৯ টি সেমি হাই-স্পিডের বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বলে শোনা যাচ্ছে তার মধ্যে ৫ টির গতিপথ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। চেন্নাইতে এই ৯ টি ট্রেনের রেক নির্মাণের কাজ চলছে বলে জানা গিয়েছে। আগামী ৩ বছরের মধ্যে আরও অসংখ্য বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্দে ভারতের নতুন ৫ টি গতিপথ:

এতদিন ধরে বন্দে ভারত যে যাত্রাপথে ছুটত তা হল- নয়া দিল্লি থেকে বারাণসী, নয়া দিল্লি থেকে জম্মু কাশ্মীর,গান্ধীনগর থেকে মুম্বই,নয়া দিল্লি থেকে হিমাচল প্রদেশ,চেন্নাই থেকে মাইসুরু,নাগপুর থেকে বিলাসপুর,হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি,সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম,মুম্বই থেকে সোলাপুর,মুম্বই থেকে সিরডি প্রভৃতি এলাকায়। সব মিলিয়ে বর্তমানে, মোট ২৫ টি ট্রেন ৫০ টি অঞ্চলে চলছে এই দেশে। নতুন ৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে কোন কোন এলাকায়? রইল তালিকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জি২০ সামিটে চিনের ধাক্কা! বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে যেতে পারে ইতালি

Belt and Road Project : প্রশ্ন হচ্ছে, চিনের 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পটি ঠিক কী ধরনের উদ্যোগ?

১. ইন্দোর থেকে জয়পুর

২. জয়পুর থেকে উদয়পুর

৩. পুরি থেকে রাউরকেল্লা

৪. পাটনা থেকে হাওড়া

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাওড়া-পুরী’র পর এই রুটে চলবে ট্রেন, জানুন বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের টাইম-টেবিল

Vande Bharat Express : ফের নতুন ট্রেন! বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কোন রুটে?

৫. জয়পুর থেকে চণ্ডিগড়

-সম্ভাব্য এই পাঁচটি রেলপথ পেতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। উল্লেখ্য, এর মধ্যে পুরি থেকে রাউরকেল্লাগামী বন্দে ভারত এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে সোমবার। এই নিয়ে উড়িষ্যার মানুষ পেতে চলেছেন দুটি বন্দে ভারত

এক্সপ্রেসের পরিষেবা। এর যাত্রাপথ ঠিক হয়েছে, পুরি-ভুবনেশ্বর-কটক-ঢেঙ্কানল-আঙ্গল-রাউরকেল্লা।

বন্দে ভারত থেকে রেলব্যবস্থার আয়:

সংবাদ সংস্থা ANI -এর করা প্রতিবেদন অনুযায়ী ভারতীয় রেলব্যবস্থা ব্যাপক লাভের মুখ দেখেছে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু হওয়ার পর। মাসে রেলব্যবস্থা থেকে আয় হচ্ছে প্রায় ১০.৭২ কোটি টাকা। ২৪ দিনের মধ্যে,ভারতের প্রায় ১.২২ লাখ যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা লাভ করেছেন।

আসন্ন নির্বাচন ও বন্দে ভারত :

২০২৪- এর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কি পরিবহন দফতরের এই বিরাট ঘোষণা? নতুন ৯ টি যাত্রাপথে যেমন রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, তেমনই আছে উত্তর ভারত। আসন্ন বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে রয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশও। বন্দে ভারতের ঝুলি তাই ফাঁকা থাকেনি এই রাজ্যগুলিতেও। অবশ্য, বাদ পড়েনি বাংলা উড়িষ্যাও। বাকি থাকা ৪ টি ট্রেনের গতিপথ চূড়ান্ত হবে কবে? সেদিকে তাকিয়ে দেশবাসী।

লিখেছেন
Manjima Dasgupta
Manjima Dasgupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।