কুকথার রাজা অভিজিতের টার্গেট এবার শাহরুখ, কেন?

Abhijeet-Shah Rukh: অভিজিৎ বলে বসেন, শাহরুখ নাকি খুবই বাণিজ্যিক স্বভাবের মানুষ। কিং খান নাকি কাউকে ব্যবহার করার পর তাঁকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে দ্বিধা করেন না।

Sohini Das
৩ মিনিট
কুকথার রাজা অভিজিতের টার্গেট এবার শাহরুখ, কেন?

কখনও গরিবগুর্বো মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করা, কখনও আবার যৌনহেনস্থার প্রতিবাদ করায় অভিযোগকারিনীকে কুরূপা, কুৎসিত বলে দেগে দেওয়া! সময়ে-অসময়ে এমন নানান আকথা-কুকথা বলেই থাকেন তিনি। একসময় তিনি পরিচিত ছিলেন তাঁর অসাধারণ গায়কির জন্য। আশির দশক থেকে একের পর এক সুপারহিট গান দর্শকদের হাতে তুলে দিয়েছেন তিনি। সেই মেলোডির সম্রাট আজকাল প্রায়শই লাইমলাইটে আসেন তাঁর কুকথার জন্য। সেই অভিজিত ভট্টাচার্যের নিশানায় এবার বলিউড বাদশা শাহরুখ।

'পাঠান' এবং 'জওয়ান', পর পর দু-দু'টো সুপারডুপার হিট ছবির পর এই বছরের তৃতীয় কিং খান মুভিটি মুক্তির অপেক্ষায়। সেই 'ডানকি' নিয়েও কিংখান ভক্তদের প্রতীক্ষা তুঙ্গে। এর মধ্যে আবার 'টাইগার থ্রি'-ছবিতে একটি ক্যামিও চরিত্রে প্রেক্ষাগৃহে আগুন লাগিয়ে গিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে এই বছরটা যেন শাহরুখ খানেরই। ষাটের দোরগোরায় পৌঁছে যাওয়া একটা মানুষ আজও লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন, নেচে বেড়াচ্ছেন! যেন বছর চব্বিশের ছোকরা। সেই শাহরুখের শুরুর দিনের একাধিক ছবিতে বহু হিট থেকে সুপারহিট গানের কণ্ঠ অভিজিৎ। 'বস ইতনা সা খোয়াব হ্যায়' থেকে 'ইয়েস বস', 'বাদশা' থেকে 'চলতে চলতে'- অসংখ্য হিট ছবিতে গান গেয়েছেন তিনি। 'ম্যায় কোই অ্যাইসা গীত গাউ' থেকে শুরু করে 'তুমহে যো ম্যায়নে দেখা', 'চান্দ তারে তোড় লাউ', অগুনতি গান রয়েছে সেই তালিকায়। সেই সব গানের জনপ্রিয়তা আজও অক্ষুন্ন।

গায়ক হিসেবে অভিজিৎ দশে দশ হলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর আকথা-কুকথার জন্য সমালোচিত হয়ে থাকেন অভিজিৎ। আর এবার সেই গায়কের নিশানায় খোদ শাহরুখ। সম্প্রতি বলিউডের কিং খানকে নিয়ে মুখ খোলেন বিতর্কিত এই গায়ক। শাহরুখের সঙ্গে কেরিয়ার শুরু করেছেন, বেশ খানিকটা পথ একসঙ্গে হেঁটেছেন, এমন মানুষ অবশ্য কম নেই ইন্ডাস্ট্রিতে। বলাই বাহুল্য, শাহরুখ খানের মতো নক্ষত্র হয়ে ওঠার ক্যারিশমা বা ললাটলিখন, তাঁদের কারওরই ছিল না। তেমনই একজন অভিজিৎ। গায়ক-অভিনেতা জুটিদের মধ্যে অন্যতম সফল এবং জনপ্রিয়তম ছিল অভিজিৎ-শাহরুখ খান জুটি। ৬০-এর দোরগোরায় পৌঁছে শাহরুখ খান যেন নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন। সেই হিসেবে দেখতে গেলে গায়ক অভিজিতের কেরিয়ার অস্তগামী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বলিউড বাদশার জন্য পেড়ে এনেছেন চাঁদও! কে শাহরুখের এই 'জাবরা' ফ্যান?

Shah Rukh Khan Birthday: প্রিয় অভিনেতার জন্য সেই অমূল্য উপহার প্রতিবছর দিয়ে থাকেন তাঁর এক 'জাবরা' ফ্যান। প্রতি বছরই নাকি জন্মদিনে চাঁদের একটি করে অংশ তাঁর নামে নথিভুক্ত হয়।

শাহরুখের সঙ্গে অনেকদিন ধরেই দূরত্ব বেড়েছে অভিজিতের। কী নিয়ে দূরত্ব, তা অবশ্য পরিষ্কার করে জানা যায়নি। সম্প্রতি সেই দূরত্ব মেটাতেই শাহরুখ নিয়ে মুখ খুললেন অভিজিৎ? কারণ এবার তাঁর গলায় হঠাৎ করেই উঁকি দিল প্রশংসার সুর। অবশ্য তা ব্যাজস্তূতিও হতে পারে। বলিউড বাদশার প্রশংসা করে জানান, শাহরুখ একজন 'সেলফমেড স্টার'। নিজের তুলনা টেনে তিনি বলেন, শাহরুখ আর তাঁর চরিত্র নাকি অনেকটাই এক। তাঁরা দু'জনেই বৃশ্চিক রাশির জাতক। অভিজিতের জন্মদিন ৩০ অক্টোবর এবং শাহরুখের ২ নভেম্বর। গায়কের দাবি, তাঁদের স্বভাবে তাই অনেক মিল। তাঁদের নাকউঁচু এরম নয়, কিন্তু আত্মসম্মানবোধ প্রবল।

অভিজিৎ ও শাহরুখ খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। তিনি তা মেটানোরও চেষ্টা করেছেন। এরপরেই অভিজিৎ বলে বসেন, শাহরুখ নাকি খুবই বাণিজ্যিক স্বভাবের মানুষ। কিং খান নাকি কাউকে ব্যবহার করার পর তাঁকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে দ্বিধা করেন না। এর সঙ্গেই অভিজিতের টিপ্পনী, তাই বলে শাহরুখতে অ্য়ান্টি-ন্যাশনাল বলা যায় না। কারণ শাহরুখের চেয়ে বড় জাতীয়তাবাদী তিনি আরও কোথাও দেখেননি।

কেরিয়ারের শুরু থেকেই একের পর এক দেশপ্রেমমূলক সিনেমায় দেখা গিয়েছে শাহরুখকে। 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি' থেকে 'স্বদেশ', 'চক দে ইন্ডিয়া'-র মতো একাধিক সিনেমার কথাও উল্লেখ করেন গায়ক। জানান, নিজের ছবিতে সবসময় হিন্দু ধর্মের প্রচার করেছেন তিনি। একই সঙ্গে তিনি এ-ও জানান, খানেদের মধ্যে নাকি একমাত্র জাতীয়তাবাদী শাহরুখই। বাকিদের দেশের সঙ্গে কোনও লেনাদেনা নেই।

আসলে গায়ক অভিজিতের ঠোঁটের আগাতেই যেন লেগে থাকে বিতর্ক। তিনি মুখ খুললেই বিতর্কের জন্ম হয়, তা তিনি জানেন। তবু তেমন কথাবার্তাই বারবার বলে বসেন তিনি। কখনও সলমন খানের মামলায় ফুটপাথবাসীকে 'কুকুর' বলে বসেন। কখনও আবার 'মি-টু' বিতর্কে অভিযোগকারিনীকে নিয়ে চারকথা বলে ফেলেন। অনেকেই মনে করেন, শাহরুখের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যেও রয়েছে তাঁর এই ঠোঁটকাটা স্বভাবই। এ বার শাহরুখ নিয়ে ভালো কথা বলতে নেমেও ফের বিতর্কের জন্ম দিলেন গায়ক। কথায় কথায় শাহরুখকে ব্যবসায়ী থেকে সুবিধাবাদী, কোনও কিছু বলতেই ছাড়লেন না। একই সঙ্গে বাকি খানেদেরকে নিয়েও বিতর্ক তৈরি করে দিলেন গায়ক। যদিও এই অভিজিৎই ২০১৬ সালে উরি হামলার পর সিনেমায় পাক শিল্পীকে নেওয়ার কারণে সলমন, আমির ও করণ জোহরের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁদের দেশবিরোধী বলেও তোপ দাগেন তিনি। আরও একবার সেই বিতর্ককেই যেন নতুন করে উস্কে দিল অভিজিৎ-উবাচ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।