পূরণ হল না নীতীশের প্রত্যাশা, বিহারের বিশেষ মর্যাদার দাবিতে বড়সড় ‘না’ কেন্দ্রের

Bihar 'special category' status: স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস পাচ্ছে না বিহার। এবার সর্বদলীয় বৈঠকে সাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার।

Sohini Das
৩ মিনিট
পূরণ হল না নীতীশের প্রত্যাশা, বিহারের বিশেষ মর্যাদার দাবিতে বড়সড় ‘না’ কেন্দ্রের

কিংমেকারের চেয়ারে বসেও প্রত্যাশা পূরণ হল না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস পাচ্ছে না বিহার। এবার সর্বদলীয় বৈঠকে সাফ জানিয়ে দিল কেন্দ্র সরকার।

এবারের লোকসভা ভোটে বিহারের মানুষ দু'হাত ভরে ভোট দিয়েছেন নীতীশ কুমারের দল জেডিইউকে। এমনকী ভালো ফল করেছে এনডিএ জোটের আওতায় থাকা বিহারের অন্যান্য ছোটখাটো দলগুলিও। লোকসভা ভোটের কয়েক মাস আগেই কংগ্রেসের হাত ছেড়ে ফের বিজেপির হাত ধরেছিলেন বিহারের 'পল্টুরাম' নীতীশ কুমার। আর সেই হাত ধরা যে জেডিইউ এবং বিজেপি, উভয়ের জন্যই লাভজনক হয়েছে তা প্রমাণ হয়ে গেল ভোটের ফলাফল হাতে আসতে না আসতেই। ২০২৪ লোকসভা ভোটে বিহারে শুধু ভালো ফলই করল না জেডিইউ, কার্যত নীতীশ চলে এলেন কিংমেকারের চেয়ারে।

অন্যদিকে, এই লোকসভা ভোটে বিজেপি গোটা দেশ জুড়েই খুব একটা ভালো ফল করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নও মাঠে মারা গিয়েছে। এই সময় বিহারে নীতীশ, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুদের মতো নেতাদের সমর্থন না পেলে তৃতীয় বার সরকার গড়া কঠিন হত বিজেপির পক্ষে। সেই সুযোগে একগুচ্ছ মন্ত্রক এবং একগুচ্ছ সুযোগসুবিধার কথা জানিয়ে রেখেছিল অধিকাংশ শরিক দলই। মন্ত্রক ভাগের বিষয়ে নীতীশের দাবিতে থাকা বেশ কয়েকটি দফতরের দায়িত্ব গিয়েছে জেডিইউয়ের ঝুলিতে। কিন্তু তার পরেও সব চেয়ে বড় দাবি ছিল বিহারকে বিশেষ ক্যাটাগরিতে মর্যাদা পাইয়ে দেওয়ার। তবে তাতে রাজি নয় মোদি সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি মন্ত্রিসভা 3.O: বিজেপির ভাগ-বাঁটোয়ারা খুশি মনে মানবেন নীতীশ-নাইডুরা?

Modi 3.0 Cabinet: এখন কথা হচ্ছে, এই সমস্ত জরুরি মন্ত্রক কি বিজেপি হাতছাড়া করবে শরিকদের মন রাখতে? ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩টি জিতেছে এনডিএ।

ভোটে জিতে কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি সরকার। সেই সরকার তড়তড়িয়ে চলছেও। এরই মধ্যে বোমা ফাটাল গেরুয়া শিবির। সর্বদল বৈঠকে সরাসরি প্রত্যাখ্যান করা হল জেডিইউয়ের অনুরোধ। জানিয়ে দেওয়া হল, কোনও রকম বিশেষ মর্যাদা পাচ্ছে না বিহার। ভারতীয় সংবিধান অনুযায়ী, এই মুহূর্তে কোনও নতুন রাজ্যকে এই মর্যাদা দেওয়ার সুযোগ নেই বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

রবিবার আরজেডি নেতা মনোজ কুমার ঝা জানান, বিহার একই সঙ্গে বিশেষ মর্যাদা ও বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছিল কেন্দ্রের কাছে। আজ থেকে নয়, বিহার থেকে ভেঙে যখন ঝাড়খণ্ড স্বাধীন রাজ্য হয়, তখন থেকেই এই বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে বিহার। যে দাবিকে প্রথম থেকেই অমূলক বলে এসেছে অনেকেই। তবে জেডিইউ নেতা মনোজ জানান, কেন্দ্রীয় সরকারি নীতির বদল চান তারা। বিহারকে বহু ক্ষেত্রেই শ্রম সরবরাহের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। সেই জায়গাটারও পরিবর্তন দাবি করেছেন তারা। এ সব কারণেই বিশেষ মর্যাদার দাবি বলেই জানান জেডিইউ নেতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারের মানুষকে ইচ্ছা করে অন্ধকারে রেখেছেন লালু-নীতীশ! চাঞ্চল্যকর দাবি প্রশান্ত কিশোরের

Prashant Kishor: ভোটকুশলীর কাজ অনেকদিন আগেই ছেড়েছেন প্রশান্ত কিশোর। বরং এখন তিনি মন দিয়েছেন নিজের রাজ্যের রাজনীতিতে।

১৯৬৯ সাল নাগাদ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিলের সভায় এই বিশেষ ক্যাটাগরি স্ট্যাটাস নিয়ে আলোচনা হয়। গাডগিল সূত্র মেনে অসম, জম্মু-কাশ্মীর ও নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিকে পরবর্তী কালে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়। যার মাধ্যমে কেন্দ্রীয় বরাদ্দের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। ওই বছরই পঞ্চম অর্থ কমিশন নির্দিষ্ট কয়েকটি অঞ্চলের ঐতিহাসিক চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে ওই স্ট্যাটাস দিয়েছিল। যার মাধ্যমে নির্দিষ্ট সুবিধাবঞ্চিত রাজ্যগুলি কেন্দ্রীয় সহায়তা, করছাড়ের মতো বেশ কিছু সুবিধা পেয়ে থাকে।

২০১৪-১৫ অর্থবর্ষে মোট ১১টি রাজ্য এই বিশেষ মর্যাদার সুযোগ পেয়েছে। তবে ২০১৪ সালে বন্ধ হয়ে যায় পরিকল্পনা কমিশন। তার বদলে কাজ শুরু করে নীতি আয়োগ। যার পরে ১৪তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বন্ধ হয়ে যায় গ্যাডগিল ফর্মুলাভিত্তিক অনুদানগুলি। ২০১৫ সালে ১৪তম অর্থ কমিশন শেয়ারেবল ট্যাক্স বণ্টনের ক্ষেত্রেও ভেদাভেদ তুলে দেয়। যার ফলে ক্রমে এই বিশেষ মর্যাদা দেওয়ার প্রথাও মুখ থুবড়ে পড়ে।

ফলে বিহারের বিশেষ মর্যাদা পাওয়ার আশাও নিভে গেল একেবারে। এতদিন ধরে ওই বিশেষ স্ট্যাটাসের আশা বুকে নিয়ে অপেক্ষায় ছিল নীতীশের দল। তবে সেই প্রত্যাশায় এবার একেবারে জল ঢেলে দিয়েছে কেন্দ্র সরকার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।