প্রেসিডেন্ট ভোটে লড়ছেন না বাইডেন! কেন এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের?

US Presidential Election 2024: মাত্র চার মাস পরেই ভোট। তার আগেই প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জো বাইডেন। কেন হঠাৎ এই সিদ্ধান্ত।

Sohini Das
৩ মিনিট
প্রেসিডেন্ট ভোটে লড়ছেন না বাইডেন! কেন এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের?

আমেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আর দেরি নেই বিশেষ। নভেম্বরে ভোট। এরই মধ্যে প্রেসিডেন্ট ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আমেরিকার রাজনীতি। দিন কয়েক আগেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কান ফুঁড়ে বেরিয়ে যায় বন্দুকবাজের গুলি। সেই ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যেই এবার প্রেসিডেন্ট ভোট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দেশবাসীর উদ্দেশে লেখা একটি খোলা চিঠিতে নিজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশের বর্তমান প্রেসিডেন্ট।

মাত্র চার মাস পরেই ভোট। তার আগেই প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জো বাইডেন। কেন হঠাৎ এই সিদ্ধান্ত। স্বাভাবিক ভাবেই মার্কিনি রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ৮১ বছর বয়সী বাইডেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল গোড়া থেকেই। তা সত্ত্বেও তাঁকেই প্রেসিডেন্ট প্রার্থীপদে নির্বাচন করা হয়েছিল দল ডেমোক্র্যাটের তরফে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন বাইডেন। সেখানে তাঁর আচরণ যেন কিছুটা অসংলগ্নই ঠেকে বাইডেনের। এমনকী ট্রাম্পের একাধির বক্তব্যের বিরুদ্ধেই ঠিকমতো যুক্তি সাজিয়ে উঠতে পারেননি তিনি। যা থেকে শুরু হয় ঘরে-বাইরে জোরদার সমালোচনা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্দুকের নলই আমেরিকায় ক্ষমতার উৎস

America and Weapon Industry: ২০২২ সালে বৈশ্বিক সামরিক বাজেটের পরিমাণ ছিল মোটামুটি ২.২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। বিগত আট বছরে এই সংখ্যাটা উত্তরোত্তর বেড়েছে। আর এই যে বিশাল বাজার, সেই বাজারের আসল 'বাঘ' কিন্তু আমেরিকা।

প্রশ্ন উঠে যায়, আমেরিকার মতো দেশ নিয়ন্ত্রণেক ভার বাইডেনের মতো অশীতিপর বৃদ্ধর হাতে কতটা সুরক্ষিত। পাশাপাশি আমেরিকার মানুষ কি ততটাই ভরসা রাখতে পারবেন বাইডেনে। এসব নানা কথা উঠতে থাকে ডেমোক্র্যাট পার্টির অন্দর থেকেই। তার পরেই সামনে এল জো বাইডেনের এই সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহলের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে দল এবং নিজের পরাজয় এড়াতে লড়াই থেকে সরে দাঁড়ালেন বাইডেন। আমেরিকায় দৈনিক ‘ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুসারে, তাঁকে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়াতে বলেন ওবামাও। তার পরেও বাইডেন দাবি করেন, তিনি প্রেসিডেন্ট পদে লড়তে এবং জিতলে আরও পাঁচ বছর এই দায়িত্ব পালন করতে সক্ষম। দলের মধ্যে ঐক্য এবং সংহতির ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর দাবি, তাঁর স্বাস্থ্যের সম্পর্কে যে রটনা চলছে, তা রিপাবলিকানদের ‘চক্রান্ত’। বর্তমানে কোভিড সংক্রমণ ধরা পড়েছে বাইডেনের। তিনি গৃহবন্দি রয়েছেন। এই ডিবেটের পরেই, নিউইয়র্ক টাইমস তার সম্পাদকীয়তে লিখেছিল যে, প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর দেশের স্বার্থেই এই নির্বাচনের দৌড় থেকে সরে আসা উচিত। এর পরে, ডেমোক্র্যাট সমর্থকদেরও একাংশ বাইডেনকে সরে আসার দাবি জানিয়েছিল। কিন্তু বাইডেন এবং তাঁর প্রচার কমিটি তখন বলেছিল যে, তিনি পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। আবার ভোটে দাঁড়াবেন। কিন্তু শেষমেশ স্বাস্থ্যের কারণে সরে দাঁড়ালেন বাইডেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্দুকের জয়গান গেয়েছে যে, বন্দুক আজ তাকেই তাক করছে

Gun Civilization: বন্দুকের নল একদিকে যেমন ক্ষমতার উৎস সেই ক্ষমতা আরেকদিক থেকে নির্বুদ্ধিতারও উৎস।

নিজের এক্স হ্যান্ডেলে বাইডেন লিখেছেন, “দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।” এর পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা এবং তাঁর সঙ্গে কাজ করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। আগামী সপ্তাহে দেশবাসীকে বিস্তারিত ভাবে তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে জানাবেন বলেও জানিয়েছেন বাইডেন। কমলা হ্যারিসকে বাইডেন নিজের সমর্থন জানাতেই তা নিয়ে কটাক্ষ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বাইডেনকে হারানোর থেকে কমলা হ্যারিসকে হারানো তাঁর জন্যে বেশি সহজ কাজ হবে। মার্কিন সংবাদ চ্যানেল সিএনএন-কে বাইডেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমেরিকান ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট বাইডেন।' ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বাইডেনকে কটাক্ষ করে এ-ও লেখেন, 'কূটবুদ্ধি জো বাইডেন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত ছিলেন না। অবশ্যই তিনি আমেরিকার সেবা করার জন্য উপযুক্ত নন - এবং কখনওই তিনি উপযুক্ত ছিলেনও না! …তাঁর নেতৃত্বের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। তবে তিনি যে ক্ষতি করেছেন, খুব দ্রুত আমার এর প্রতিকার করব। আমেরিকাকে আবার মহান বানাব!'

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গিয়েছে, বাইডেন যদি না হন, তাহলে কে? ডেমোক্র্যাট শিবিরের হয়ে কে দাঁড়াচ্ছেন তবে আমেরিকার ভোটে? আর সেই আলোচনায় বারবার উঠে এসেছে যে নামটি, তিনি ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। বাইডেন পর্যন্ত কমলাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সমর্থন জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কমলা একা নন, একই সঙ্গে লড়াইয়ের ময়দানে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও। তবে শেষপর্যন্ত কে থাকতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটদের হয়ে, তা স্পষ্ট হতে হতে আরও কয়েক দিন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।