Budget 2024: কমবে আয়কর? কতটা ছাড়ের সম্ভাবনা মধ্যবিত্তদের জন্য?

Union Budget 2024: সত্যিই কি ধনকুবেরদের সম্পদ কর বসিয়ে আয়ের সাম্য আনতে পারবে মোদি ৩.০?

inscript
৩ মিনিট
Budget 2024: কমবে আয়কর? কতটা ছাড়ের সম্ভাবনা মধ্যবিত্তদের জন্য?

লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্র সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল তাতে আয়কর কাঠামোয় কোনও বদল করেনি দ্বিতীয় মোদি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্টই বলেছিলেন, ভোটের বছর বলেই আয়করের বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি মন্ত্রক। ভোট সাঙ্গ, তৃতীয় দফায় বিজেপি ক্ষমতায় এসেছে দেশের। পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার পালা এবার। ভোটের ফলাফল বিজেপির কাছে আশানুরূপ নয়। এই পূর্ণাঙ্গ বাজেটে কি আয়কর নিয়ে বড় ঘোষণা করে জনতার মন পেতে চাইবে শরিক-নির্ভর কেন্দ্র সরকার?

নিয়ম অনুযায়ী লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনের পরে, নতুন সরকার গঠন হলেই পেশ হয়। অন্তর্বর্তী বাজেটে সাধারণত বড় কোনও ঘোষণা হয় না। বর্তমানে দেশে দু’টি আয়কর কাঠামো চালু রয়েছে। একটি পুরনো, আরেকটি নতুন। নতুন কর কাঠামোয় ঊর্ধ্বসীমা ৭ লক্ষ টাকা। সেখানে করের হার কম কিন্তু কোনও কর ছাড় মেলে না। পুরনো কর কাঠামোয় এখনও নানা ছাড় চালু রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অন্তর্বর্তী বাজেটের মতোই হতাশা না স্বপ্নপূরণ? কোন কোন দিকে নজর থাকবে নির্মলার পূর্ণাঙ্গ বাজেটে?

Union Budget 2024: তৃতীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি। ২৩ জুলাই, মঙ্গলবার নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিক ভাবেই মানুষ চেয়ে রয়েছেন সেই বাজেটের দিকেই।

বিশ্লেষকরা বলছেন, এবারের পূর্ণাঙ্গ বাজেটের থেকে সবচেয়ে বড় প্রত্যাশাটিই হলো, নতুন কর ব্যবস্থার আওতায় করছাড়ের সীমাবৃদ্ধি। বর্তমানে, ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা। অর্থাৎ এই পরিমাণ পর্যন্ত আয়ের উপর কর নেওয়া হবে না। আশা করা হচ্ছে এই সীমাটি বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে যাতে বিরাট স্বস্তি পাবেন করদাতারা। বর্তমানে, বার্ষিক ১২ থেকে ১৫ লক্ষ টাকা উপার্জনকারীদের ২০% হারে কর দিতে হয়। এই হার নিঃসন্দেহে বেশ চড়া। নতুন কর ব্যবস্থার অধীনে ট্যাক্স স্ল্যাবগুলির বদল হবে বলেও আশা করা হচ্ছে।

যাদের আয় ১৫ লাখ টাকা বা তার বেশি তাদের ৩০% হারে কর দিতে হয়। দাবি উঠেছে, বছরে ৩০ লক্ষ টাকা উপার্জনকারীদের উপরেই ৩০% হারে কর প্রয়োগ করা হোক। বার্ষিক ৯ থেকে ১২ লক্ষ টাকা উপার্জনকারীদের জন্য ১৫% হার সংশোধন করার দাবি উঠেছে। বর্তমানে, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সরকার এটি বাড়িয়ে ১ লক্ষ টাকা করতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশের কোটা ব্যবস্থা ঠিক কী? কেন এর বিরোধিতায় প্রাণ হারালেন পড়ুয়ারা?

Bangladesh Quota System: পড়ুয়ারা কিন্তু সবরকমের কোটা তুলে দেওয়ার পক্ষে নন। জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি সংরক্ষণে সমর্থন রয়েছে তাঁদের।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়। পুরনো কর কাঠামোয় ২ লক্ষ ৫০ হাজার টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয়। অন্তর্বর্তী বাজেটে এই সীমা ৩ লক্ষ টাকা থেকে শুরু করা হতে পারে বলে জল্পনা ছিল। এমন হলে বছরে ১২৫০ টাকা বাঁচাতে পারতেন চাকরিজীবীরা। সে ক্ষেত্রে ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও করই দিতে হতো না। পুরনো এবং নতুন, দুই কর কাঠামোতেই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’-এর পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হতে পারে বলেও শোনা যাচ্ছিল, যদিও তা বাস্তবে ঘোষণা করা হয়নি।

এই শরিক-নির্ভর মোদি সরকার কি মধ্যবিত্তদের জন্য আয়কর নিয়ে সত্যিই বড় ঘোষণা করবে? চড়া মূল্যবৃদ্ধির বাজারে যাতে আমজনতার হাতে বাড়তি কিছু নগদ টাকা যাতে থাকে, সেই লক্ষ্যে চাকুরিজীবীদের আয়কর ছাড় দেওয়া প্রত্যাশা রয়েছে এবারের বাজেটে। হয় আয়করের হার কমানো হতে পারে বা আয়করের হিসেবে ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’-এর পরিমাণ বাড়ানোও হতে পারে। দেশজুড়ে ধনী আর গরিবের আয়ের অসাম্য কমাতে কোটিপতিদের উপর সম্পদ কর বসানো বা বাড়তি আয়কর চাপানোর পথে কি এগোবে মোদি সরকার? মুকেশ আম্বানির ছেলের বিয়ের মহাউৎসবে যেভাবে টাকা ওড়ানো হয়েছে তাতে কোটিপতিদের উপরে সম্পদ কর বসানোর দাবি ইতিমধ্যেই তুলেছে কংগ্রেস। সত্যিই কি ধনকুবেরদের সম্পদ কর বসিয়ে আয়ের সাম্য আনতে পারবে মোদি ৩.০?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।