৫ হাজার ভারতীয়কে 'সাইবার দাস' বানিয়ে রেখেছে কম্বোডিয়া! সামনে এল যে ভয়ঙ্কর তথ্য

Cyber-Slavery: গত মার্চ মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, অন্তত ৫ হাজার ভারতীয়কে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে কম্বোডিয়ায়। এবং তাঁদের দিয়ে অনবরত সাইবার দাসত্ব করানো হচ্ছে।

Sohini Das
৩ মিনিট
৫ হাজার ভারতীয়কে 'সাইবার দাস' বানিয়ে রেখেছে কম্বোডিয়া! সামনে এল যে ভয়ঙ্কর তথ্য

ভালো চাকরি, অতিরিক্ত আয়, পরিবারকে আরও একটু ভালো রাখার চেষ্টায় দেশ থেকে হাজার হাজার যুবক বিদেশে ছোটেন প্রতিবছর। সেখানে গিয়ে বিভিন্ন সময় তাঁদের বিভিন্ন রকম হেনস্থা, প্রতারণার ফাঁদেও পড়তে হয়। সর্বস্বান্ত হয়ে যান বহু। কিছুদিন আগেই খবর এসেছিল, কাজের লোভ দেখিয়ে বহু ভারতীয় যুবককেই রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এবার সামনে এল আরও এক ভয়ঙ্কর ঘটনা। কাজ, ভালো উপায়ের টোপ দিয়ে অজস্র ভারতীয়কে কম্বোডিয়া নিয়ে গিয়ে তাঁদের দিয়ে সাইবার স্লেভারি বা সাইবার দাসত্ব করানোর অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে।

গত মার্চ মাসেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, অন্তত ৫ হাজার ভারতীয়কে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে কম্বোডিয়ায়। এবং তাঁদের দিয়ে অনবরত সাইবার দাসত্ব করানো হচ্ছে। কী এই সাইবার স্লেভারি বা দাসত্ব? জোর করে আটকে রাখা ওই সব ভারতীয়দের সাইবার অপরাধ করতে বাধ্য করা হচ্ছে। গত কয়েক মাসে অন্তত ৫০০ কোটি টাকার জালিয়াতি হয়েছে ভারত থেকে, এমনটাই জানাচ্ছে নয়াদিল্লি। নিশানা আসলে ভারত। আর সেখানে সাইবার অপরাধ সংগঠিত করার জন্য বন্দি করা হয়েছে চাকরির লোভে কম্বোডিয়ায় পাড়ি দেওয়া ভারতীয়দেরই। শুধু কম্বোডিয়াই নয়,মায়ানমার, লাওসের মতো দেশগুলিতেও এই ধরনের অপরাধচক্র সক্রিয় বলে দাবি করেছে স্বরাষ্ট্র, বিদেশ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এআই প্রয়োগে বাড়ছে সাইবার ক্রাইম: কতটা বিপদের মুখে আপনি?

AI misuses in India: শুধু ভুয়ো ভিডিও বা গলা নকল করার মাধ্যমে নানা রাজনৈতিক ফায়দা তোলার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সীমাবদ্ধ থাকছে না। তার সঙ্গে যুক্ত হচ্ছে আর্থিক জালিয়াতির নানা ঘটনা।

সম্প্রতি কম্বোডিয়ায় বন্দি হওয়া ভারতীয়কে দেশে ফেরাতে কম্বোডিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে এ দেশের সরকার। ইতিমধ্যেই কথা হয়েছে দূতাবাসের সঙ্গেও। গত মে মাসেই ফাঁদে পড়া ৩৬০ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। সম্প্রতি আরও ১৪ জন ভারতীয়কে দেশে ফেরাতে কম্বোডিয়ার দূতাবাসের সঙ্গে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেছে নয়াদিল্লি। এই প্রতারণার ফাঁদ ঠেকাতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল ভারত সরকার। যেখানে বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন সিবিআই, এনআইএ ও সিবিআইসি-র প্রতিনিধিরাও।

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টারের সিইও রাজেশ কুমার জানিয়েছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে উঠে আসা এমন অসাধু কাজকর্ম রুখতেই কাজ করছে এই কমিটি। লোভনীয় চাকরির টোপ দিয়ে বহু ভারতীয়কে কম্বোডিয়া নিয়ে যাওয়া হত। সেখানে তাঁদের কার্যত ‘সাইবার স্লেভ’ বানানো হত। কম্বোডিয়া পৌঁছে তাঁদের থেকে ছিনিয়ে নেওয়া হত পাসপোর্ট। এরপর জোর করে প্রতারণার জাল ফেলতে বলা হত। অনলাইনে ভারতীয়দের প্রতারণা করার জন্য বাধ্য করা হত তাঁদের। দিনে প্রায় ১২ ঘণ্টা করে কাজ করানো হয় তাঁদের দিয়ে। কাজে একটু এদিক-ওদিক হলেই মেলে কঠিন শাস্তি। খেতে পর্যন্ত দেওয়া হয় না তাদের। ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া খুঁজে খুঁজে সম্ভাব্য নিশানা ঠিক করতে হয় তাঁদের। যাঁরা সহজেই পা দেবে এই সাইবার অপরাধীদের ফাঁদে। বেশিরভাগ ক্ষেত্রেই নিশানায় থাকে মেয়েরা।

কম্বোডিয়াতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কাজে সাহায্য করেছে নয়াদিল্লিতে। এই চক্র থেকে উদ্ধারের পর ভারতীয় ওই সব শ্রমিকদের নিজেদের দায়িত্বে রাখে তারাই। কম্বোডিয়ায় ভারতীয় নাগরিকদের জনকল্যাণমূলক কমিটির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত সরকার। গত বছর ৩১ ডিসেম্বর এক কেন্দ্রীয় সরকারি কর্মীকে ৬৭ লক্ষ টাকার প্রতারণা করে সাইবার অরকাধীরা। সেই ঘটনা গ্রেফতার হয়েছিল আট জন। যারা কম্বোডিয়ায় মানুষপাচারের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরে তদন্ত করতে করতেই এই সাইবার দাসত্ব ও ভারতীয়দের ব্যবহারের মতো অপরাধের উপর থেকে পর্দা উঠতে থাকে। কম্বোডিয়ায় যে বিপুল সংখ্যক ভারতীয়কে আটকে রেখে এই অপরাধ সংগঠিত করানো হচ্ছে, তা-ও পরিষ্কার হতে থাকে তখনই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।