শাহজাহান কোথায়? 'ওঁরাই' সবটা জানেন!

Abhishek Banerjee on Sheikh Shahjahan : অভিষেকের দাবি, বিষয়টি আদালতের বিচারাধীন না হলে ১০ দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারত রাজ্য পুলিশ।

inscript
৩ মিনিট
শাহজাহান কোথায়? 'ওঁরাই' সবটা জানেন!

শিবু হাজরা গ্রেফতার, উত্তম সর্দার গ্রেফতার, শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনকেও তৃণমূলের সব প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে। শেখ শাহজাহানকে ধরতে পারলেই সন্দেশখালি শান্ত হবে। তৃণমূলের বুকের উপর চাপানো প্রাক নির্বাচনী শঙ্কার জগদ্দল নেমে যাবে। কিন্তু কিছুতেই গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে। নিন্দুকেরা অবশ্য বলছেন, করা যাচ্ছে না নয়, করা হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন শাহজাহান রয়েছেন সন্দেশখালিতেই। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও বলছেন নিজের ডেরাতেই আছেন শাহজাহান। সবটাই জানে পুলিশ, অথচ! তবে কুণাল ঘোষ বলছেন, সাত দিনেই গ্রেফতার হবে শাহজাহান। ক'দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ১০ দিনেই শাহজাহানকে গ্রেফতার করতে পারত রাজ্য পুলিশ! যেভাবে এত নির্দিষ্ট করে সাত দিনে, দশ দিনের কথা বলছেন অভিষেক-কুণালরা, তাতে প্রশ্ন উঠছে, এত নিশ্চিত হচ্ছেন কী করে অভিষেক, কুণালরা? তারা কি রাজ্যের পুলিশ মন্ত্রী?

অভিষেক দিন কয়েক আগেই বলেছেন হাইকোর্টের স্থগিতাদেশই শাহজাহানকে গ্রেফতার না করতে পারার পিছনে মূল কারণ। হাইকোর্ট রাজ্য পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। হাইকোর্ট পুলিশকে ক্ষমতা দিলেই এমনটা হতো না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘গত ৭ ফেব্রুয়ারি সন্দেশখালি নিয়ে পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকেই হিংসা এবং বিক্ষোভ শুরু হয় সন্দেশখালিতে।’’ অভিষেক জানাচ্ছেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। ইডি শাহজাহানকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। আর স্টে অর্ডার বা স্থগিতাদেশ জারি করা হলে তো কাউকেই গ্রেফতার করা যাবে না বা কাউকে ডেকেও পাঠানো যাবে না। শাহজাহানকে কেন গ্রেফতার করছে না পুলিশ বলে প্রশ্ন তুলছে যারা, তাঁদের উদ্দেশ্যে সরাসরি অভিষেক বলছেন, পুলিশের উপর জারি হওয়া স্থগিতাদেশেরই সদ্ব্যবহার করেছে বিজেপি।

শেখ শাজাহান গ্রেপ্তার নিয়ে .

  • আপনার জন্য আরও কিছু লেখা
সন্দেশখালি কি আজকের নন্দীগ্রাম?

Sandeshkhali : হেরোইন ব্যবসা থেকে শুরু করে গরুপাচার, কাঠপাচার এমনকী মানুষ পাচারের অভিযোগও ওঠে শাহজাহানের বিরুদ্ধে।

সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।

— Kunal Ghosh (@KunalGhoshAgain)

কিন্তু আদালত বলছে উল্টো কথা! কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শাহজাহান শেখকে গ্রেফতার করায় কোনও বাধা ছিল না পুলিশের। পুলিশকে এমন কোনও নির্দেশও দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। শাহজাহানকে গ্রেফতার করা যাবে না এমন কথা কোথাও বলা হয়নি। পাল্টা জবাব দিতে অভিষেক আদালতের নির্দেশনামাটিই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছেন। তাতে নির্দিষ্ট অংশ চিহ্নিত করে দেখিয়েছেন, রাজ্য পুলিশকে ইডির আবেদন সংক্রান্ত মামলায় কোনও রকম পদক্ষেপ এবং তদন্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। তৃণমূল এখন বলছে, আদালত বিষয়টি স্পষ্ট করে দেওয়াতে শাহজাহানের গ্রেফতারিতে কোনও বাধা নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় সন্দেশখালির জন্য কতটা আসন কমবে তৃণমূলের? প্রশান্ত কিশোর যা বলছেন

Prashant Kishore on Sandeshkhali : প্রধানমন্ত্রী ৩৭০ টি আসন জয়ের কথা বললেও বিজেপির একা এত আসন জেতার সম্ভাবনা শূন্য, বলছেন নির্বাচনী প্রকৌশলী পিকে।

তাই শাহজাহানকে গ্রেফতার করতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এই রটনা সত্য নয়, দাবি অভিষেকের। অভিষেক বলছেন, সুদীপ্ত সেন থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও তৃণমূল ব্যবস্থা নিয়েছে। তাহলে শাহজাহান এমন কে যে তাকে গ্রেফতার করা যাবে না? অভিষেকের দাবি, বিষয়টি আদালতের বিচারাধীন না হলে ১০ দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারত রাজ্য পুলিশ। কীভাবে এত নিশ্চিত করে বলছেন তিনি? তাহলে কি তৃণমূল জানে কীভাবে কোথায় শাহজাহানকে পাওয়া যাবে? বিশ্লেষকরা বলছেন, রাজ্য পুলিশকে সময় দিচ্ছিল তৃণমূল।

BJP & ANTI BENGAL Media reaped the benefits of this EMBARGO like true opportunists!

CHRONOLOGY:

⏸️ STAY given on 7th.

▶️ VIOLENCE and VILIFICATION began the following day, on the 8th.

With yesterday's clarifications from Calcutta HC, I'm confident justice will soon prevail.

— Abhishek Banerjee (@abhishekaitc)

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তো বলেই ফেলেছেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। আদালত যখন বলেছে শাহজাহানকে গ্রেফতার করতে বাধা নেই তাহলে "সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।" কী করে ৭ দিনের টার্গেট রাখতে পারছেন কুণাল? তৃণমূল জানে ভোট করাতে শাহজাহানকে দরকার ওই অঞ্চলে, তাই কি এতদিন লুকিয়ে রাখা হচ্ছে? সন্দেশখালি যেভাবে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসকদল। বিজেপি এবং অন্য বিরোধীদের চাপে, সর্বোপরি সন্দেশখালির মানুষের চাপে পরস্থিতি লাগামছাড়া হতে দেখেই এবার খাঁচা থেকে শাহজাহানকে বের করে আনার পালা? প্রশ্ন উঠছে, সন্দেশখালিকে শান্ত করতে, বিজেপির মুখে ঝামা ঘষে শাহজাহানকে পুলিশের হাতে তুলে দিয়ে তৃণমূল যদি ভোটের আগে মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করেও, শাহজাহান পরবর্তী কোনও দাপুটে স্থানীয় নেতাকে তৈরি হয়ে গিয়েছে? এমন এলাকাতে ভোট করাতে, সাম্রাজ্য অটুট রাখতে বহু বহু শাহজাহানকে দরকার পড়ে শাসকের। সন্দেশখালির জ্বালা কি জুড়োবে শাহজাহানের গ্রেফতারিতে? নাকি তা আরও এক উত্থানের ভূমি তৈরি করবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?