মাত্র ৩২ বছরে প্রয়াত অভিনেত্রী পুনম পাণ্ডে! কেন এত ভয়ের সার্ভাইক্যাল ক্যান্সার?

Actress Poonam Pandey passes away: শুক্রবার সকালেই এল দুঃসংবাদ। জরায়ু-মুখের ক্যান্সারে মাত্র বত্রিশেই মারা গেলেন অভিনেত্রী পুনম পাণ্ডে

Sohini Das
৩ মিনিট
মাত্র ৩২ বছরে প্রয়াত অভিনেত্রী পুনম পাণ্ডে! কেন এত ভয়ের সার্ভাইক্যাল ক্যান্সার?

বিজ্ঞান এগিয়েছে। এগিয়েছে প্রযুক্তিও। প্রায় সমস্ত রোগেরই নিরাময় বেরিয়েছে। তা সত্ত্বেও কর্কট রোগ আজও এক বিভীষিকার নাম। আজও পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ এই রোগের শিকার হন, এবং অকালে প্রাণ হারান। যেমনটা হল বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের সঙ্গে। দু-দিন আগে পর্যন্ত দিব্যি সুস্থ স্বাভাবিকই ছিলেন পুনম। তাঁর ইনস্টাগ্রামের পোস্টসমূহ তো তেমনটাই বলছে। শুক্রবার সকালেই এল দুঃসংবাদ। জরায়ু-মুখের ক্যান্সারে মাত্র বত্রিশেই মারা গেলেন অভিনেত্রী।

আশ্চর্য সমাপতন, বৃহস্পতিবারই ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে শোনা গিয়েছিল সার্ভাইকাল ক্যানসারের কথা। সেই ক্যান্সারের টিকা আনার ব্যাপারে জোর দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, ৯ থেকে ১৪ বছরের কিশোরীদের টিকা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। কবে থেকে এই কর্মসূচি শুরু হবে তা অবশ্য নির্মলা বলেননি। তবে তাঁর ঘোষণায় এটা স্পষ্ট যে জরায়ু-মুখের ক্যান্সার ভারতের ক্ষেত্রে চিন্তার কারণ। আর সেই উদ্বেগ যে মিথ্যা নয়, তা প্রমাণ করে দিল পুনমের মৃত্যু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওষুধ নেই, কেমোথেরাপি নেই! যেভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগোচ্ছেন গাজার ক্যান্সার আক্রান্তরা

Gaza Cancer Patients : লিউকেমিয়া রোগী সালেম খরেইস জানাচ্ছেন, কোন ওষুধ নেই, চিকিত্সা নেই। যন্ত্রণা কতটা ভয়াবহ তা বলে বোঝাতে পারার অবস্থাতেও নেই তিনি।

২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। বলিউডে অভিনয় করলেও 'নীল ছবি'-র জনপ্রিয় তারকা ছিলেন পুনম। ‘জিএসটি’, ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো হিন্দি ছবিতেও তাঁকে দেখেছেন দর্শক। এ ছাড়াও ‘লভ ইজ় পয়জ়ন’, ‘মালিনী অ্যান্ড কোং’-এর মতো দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মূল ধারার ছবিতে সেই ভাবে দর্শকদের নজর কাড়তে ব্যর্থ হন পুনম। পরবর্তী সময়ে ছোট পর্দায় ‘ফিয়ার ফ্যাক্টর’ ও ‘লকআপ’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। দিন কয়েক আগেই মুম্বইয়ের রাস্তায় পথশিশুদের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বরাবরই বিভিন্ন কারণে বিতর্কে থেকেছেন পুনম। পোশাক থেকে অঙ্গভঙ্গি— বিভিন্ন কারণে বার বার উঠে এসেছেন তিনি শিরোনামে। কখনও সাহসী পোশাকে লাইভে আসা, তো কখনও আবার মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনা, নানা বিষয় নিয়ে চর্চায় থেকেছেন সবসময়ে অভিনেত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেন তিনিই! 'কালো ভারতীয়' এই চিকিৎসককে ফিরিয়েছিল হাভার্ড!

Yellapragada Subbarow and Cancer Medicine: এক সহকর্মী সুব্বারাওয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে সেই সমস্ত আবিষ্কার এবং সেই সংক্রান্ত যাবতীয় নথিপত্র নষ্ট করে দেন।

মোটমুটি বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন পুনম। তবে সেসবের আড়ালেই যে শরীরে দানা বেঁধেছে কর্কট রোগ, সে কথা জানতেন না অনেকেই। ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই তেমন আড়াল আবডাল ছিল না তাঁর, তবে সার্ভাইকাল (জরায়ু-মুখে) ক্যান্সারে ভোগার কথা তেমনভাবে জানাননি কাউকেই। শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই জানানো হয় তাঁর মৃত্যুর খবর। অনেকেই বিশ্বাস করেননি সেই পোস্টে। যদিও পরে অভিনেত্রীর ম্যানেজার জানান, উত্তরপ্রদেশে দেশের বাড়িতেই প্রয়াত হন পুনম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। কঙ্গনা রানাওয়াত থেকে করণবীর বোরা, পূজা ভাট, মুনাওয়ার ফারুকির মতো অনেকেই শোকবার্তা জানিয়েছেন।

ভারতীয় মেয়েদের মধ্যে ইদানীং বেড়েছে সার্ভাইকাল ক্যানসার। সার্ভিক্স তথা জরায়ুর মুখে এই ক্যানসার হয়। আর সে রোগ যে মারণ, তা তো নতুন করে বলে দেওয়ার অবকাশ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর মতে, ভারতের মোট জনসংখ্যার নিরিখে ৭০ শতাংশ মহিলার সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা করানো উচিত। কারণ, স্তন, ফুসফুস এবং মলাশয়ের ক্যান্সারের পর, সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে টীকাকরণের মাধ্যমে এই মারণ রোগের বাড়বাড়ন্ত কিন্তু অনেকটাই কমানো যায়। ইতিমধ্যেই সে নিয়ে চিন্তাভাবনাও শুরু করেছে সরকার। আর তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় বাজেটেই। সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে বিশেষ কর্মসূচী নেওয়ার কথা সম্প্রতি বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের এবার থেকে টিকা নিতে উৎসাহ দেবে সরকার। কবে থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হবে, কোন পদ্ধতিতে টিকা দেওয়া হবে, এ বিষয়ে এদিন বিস্তারিত কিছু বলেননি নির্মলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর কেন্দ্র যে এ ব্যাপারে তৎপর হতে চাইছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তা যে হওয়া প্রয়োজন, তা কার্যত বুঝিয়ে দিল পুনম পাণ্ডের অকালমৃত্যুই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।