নেই ক্রিকেট খেলার ঘরের মাঠ! তালিবানি শাসন সামলে যেভাবে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

T20 World Cup: গত ২৫ জুন টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস মেথডে আট রানে হারিয়ে জয় পায় আফগানিস্তান। এমনকী অস্ট্রেলিয়াকে পর্যন্ত ২৩ জুন গো হারান হারিয়ে দেয় আফগানিস্তান

Sohini Das
৩ মিনিট
নেই ক্রিকেট খেলার ঘরের মাঠ! তালিবানি শাসন সামলে যেভাবে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

প্রথম বার আইসিসি টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে আফগানিস্তান। প্রথমবার বড় কোনও আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে এমন একটা জায়গায় উঠে আসতে চলেছে তারা। দেশ জুড়ে তালিবানি শাসন। যা মানুষকে তাদের অধিকাংশ অধিকার থেকেই বঞ্চিত করে রেখেছে। বেধে রেখেছে তালিবানি শাসনের কড়া নিগড়ে। তেমন একটা সময় ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে ওঠা কম বড় কথা নয় আফগানিস্তানের জন্য। অথচ তাদের কাছে আছেই বা কি! ভাবতে পারেন নিজের দেশে খেলার মতো একটা মাঠ পর্যন্ত নেই তাদের কাছে।

গত ২৫ জুন টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস মেথডে আট রানে হারিয়ে জয় পায় আফগানিস্তান। এমনকী অস্ট্রেলিয়াকে পর্যন্ত ২৩ জুন গো হারান হারিয়ে দেয় আফগানিস্তান। যার ফলে ৫০ ওভার বিশ্বকাপের বিজয়ী অজিরা ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই। বাংলাদেশ যদি কোনও ভাবে আফগানিস্তানকে হারিয়ে দিত, তাহলে অস্ট্রেলিয়ার কাছে একটা সুযোগ থাকত সেমিফাইনালে যাওয়ার। কিন্তু তেমনটা হয়নি। আগামী ২৭ জুন আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ওই দিনই ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের।

খুব বড় রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের সামনে না রাখতে পারলেও দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকতে পারেনি বাংলাদেশ। ফলে ৫ উইকেটে ১১৫ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে মুখ থুবড়ে পড়ে টাইগার্সরা। আফগানিস্তানের খেলোয়ার রশিদ খান চার ওভারেই চারটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছিল তাসের ঘরের মতোই। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটন দাস শেষপর্যন্ত অপরাজিত থাকলেও কাজে আসেনি বাংলাদেশের কোনও টেকনিকই। কার্যত জয় ছিনিয়ে নিয়ে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে আফগানিস্তান। আফগান পেসার নবীন উল হকও তুলে নেন চারটি উইকেট। এই প্রথম বার সেমিফাইনালে পৌঁছে স্বভাবতই খুশি আফগানিস্তান।

২০১৬ সালের আগে কোনওদিনও আইসিসি বিশ্বকাপে খেলার সুযোগটাও পায়নি আফগানিস্তান। সেই অবস্থাটা বদলালো ২০১৬ সালের মার্চ মাসে। প্রথম বার আইসিসি বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হল আফগান দল। তাদের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২১০ রানের। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি তারা। কিন্তু যে ১৭২ রান করেছিল আফগান ক্রিকেট দল, তা-ও কার্যত ছিল অপ্রত্যাশিতই। তার পর থেকে নানা উত্থান-পতন দেখেছে আফগানিস্তান ক্রিকেট টিম। তা সত্ত্বেও আট বছরের মধ্যেই সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার দমটুকু নিজের ক্ষমতায় জোগাড় করে নিয়েছে তারা। ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। অথচ এখনও পর্যন্ত একবারও সেমিফাইনালে উঠতে পারেনি তাদের দল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেট-দুনিয়ায় আজও বিতর্কিত 'মানকরিং' আউট! কোন ইতিহাস রয়েছে আড়ালে

Mankading Debate: আজও কেন এই ধরনের আউট নিয়ে বিতর্ক দানা বাঁধে? মানকরিং পদ্ধতি ব্যবহার না হলে কি কোনও বাড়তি সুবিধা রয়েছে?

𝐓𝐡𝐢𝐬 𝐕𝐈𝐂𝐓𝐎𝐑𝐘 𝐦𝐞𝐚𝐧𝐬 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐭𝐨 𝐮𝐬! 🤩👏

Congratulations to the entire nation! 🙌

|

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাক ক্রিকেটারের হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিয়েছিল বিশ্বকাপই

World Cup Cricket Nostalgia : ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি। অভিশপ্ত সেই দিনে মেহরাব হোসেনের ব্যাট থেকে ছিটকে আসা বল রমন লাম্বার জীবনদীপ নিভিয়ে দিয়েছিল।

— Afghanistan Cricket Board (@ACBofficials)

তালিবান শাসনে বেঁচে থাকা আফগানিস্তানে কোনও হোম ক্রিকেট গ্রাউন্ট নেই। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) গ্রেটার নয়ডা ও কানপুরকে আফগানিস্তান ক্রিকেট দলের হোম ভেন্যু হিসেবে বেছে দিয়েছে। ২০১৫ সাল থেকে আফগানিস্তান তাদের সবকটি হোম ম্য়াচ খেলেছে দেহরাদূন, লখনউয়ের একনা স্টেডিয়াম কিংবা গ্রেটার নয়ডায়।

সেই সব প্রতিবন্ধকতাকে জয় করেই ক্রিকেটের ইতিহাসে নতুন দিন নিয়ে এসেছে আফগান ক্রিকেট দল। অধিনায়ক রশিদ খানের গলায় শোনা গেল জয়ের সেই আত্মবিশ্বাস। দেশে ফিরে তাঁদের জন্য অপেক্ষা করছে বিরাট উদযাপন। আজ আফগানিস্তানের প্রতিটা নাগরিক গর্বিত। এই সেমিফাইনালে পৌঁছনো অন্য রকম এক আত্মবিশ্বাস উস্কে দিয়েছে দেশের প্রতিটা নাগরিকের বুকে। এই পথেই কি একদিন মিলবে জয়? এমনকী তালিবানি শাসনের কঠিন-কঠোর বেড়ি থেকেও কি একদিন ঠিক মিলবে মুক্তি। আশায় বুক বাঁধে আফগানিস্তান।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।