অস্ত্রোপচারের জন্য অ্যানাস্থেসিয়া করতেই ম্যাজিক! ১০ মিনিটে অবিশ্বাস্য অভিজ্ঞতা অধ্যাপকের

Anesthesia Experience : স্বরণ সিংয়ের মতে, এই অদ্ভুত ঘটনাটি ১০ থেকে ১২ মিনিটের জন্য স্থায়ী হয়েছিল।

inscript
২ মিনিট
অস্ত্রোপচারের জন্য অ্যানাস্থেসিয়া করতেই ম্যাজিক! ১০ মিনিটে অবিশ্বাস্য অভিজ্ঞতা অধ্যাপকের

অস্ত্রোপচারের আগে অ্যানাস্থেসিয়া করা অত্যন্ত সাধারণ একটি ঘটনা। যন্ত্রণা থেকে, ভয় থেকে মুক্তি দিতে, অস্ত্রোপচারকে আরও মসৃণ করতে চিকিৎসকরা নানা সময়েই রোগীকে সার্বিক বা আংশিকভাবে অবশ, অচেতন করে থাকেন। কিন্তু এই সাধারণ অসাড় হওয়ার ঘটনাটিই অসাধারণ এক অভিজ্ঞতার জন্ম দিয়েছে। ইউনিভার্সিটি অব ওয়ারউইকের মনোরোগ বিশেষজ্ঞ সাধারণ অ্যানেস্থেসিয়া থেকে বেরিয়ে আসার সময় এমন এক ঘটনার মুখোমুখি হয়েছেন যা ব্যাখ্যা করাই কঠিন। এ এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা! রহস্যময় এই অভিজ্ঞতার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টাও হয়েছে। জার্নাল অব নার্ভাস অ্যান্ড মেন্টাল ডিজিজে এমন অদ্ভুত ঘটনার বিবরণ দিয়েছেন প্রফেসর স্বরণ সিং। সাধারণ একটি অ্যানাস্থেসিয়া তাঁর কাছে মহাজাগতিক সত্যকে নাকি তুলে ধরেছিল! এই অভিজ্ঞতা শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন।

ঘটনাটি ঘটেছিল প্রায় ৪০ বছর আগে। ১৯৮৪ সালের ৪ এপ্রিল। ভয়াবহ এক পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হন স্বরণ সিং। অস্ত্রোপচারের পর এক অদ্ভুত অভিজ্ঞতা ঘটে তাঁর। তারপর থেকেই প্রফেসর স্বরণ সিং বস্তুনিষ্ঠ বিজ্ঞানের চর্চাই করে চলেছেন। স্বরণ সিংয়ের মতে, এই অভিজ্ঞতা তাঁর নিজের অনুভূতি এবং অতীন্দ্রিয় সম্পর্ককে বোঝার ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে স্বরণ বলছেন, মহাজাগতিক রহস্য যেন এক সরলরৈখিক সারল্যে অথচ বহুমুখীভাবে তাঁর কাছে উদঘাটিত হয়ে যায়। যেন এই বিপুল রহস্য অত্যন্ত সহজেই বুঝে যান তিনি। স্বরণ সিংয়ের মতে, এই অদ্ভুত ঘটনাটি ১০ থেকে ১২ মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। এবং এই মিনিট দশেকের অভিজ্ঞতায় তিনি সম্পূর্ণভাবে এমন কিছু জেনে যান যা আগে কখনও জানতেনই না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাইলেও মৃত্যু হয় না কখনও, পৃথিবী হোক বা মহাকাশ, সর্বত্র কার্যত অমর এই আণুবীক্ষণিক জীব

Tardigrades Indestructible : তার ওপর এই নিয়ম খাটে না। মৃত্যু এই প্রাণীটিকে ছুঁতে পারে না; কার্যত অমর এই ছোট্ট জীবটি।

স্বরণ লিখছেন, "আমি জানি না যে আমি কীভাবে জানি, কিন্তু আমি এটা জানি যে আমি জানি।" স্বরণের মতে, স্থান, সময়, শক্তি, পদার্থ এবং জীবনের মধ্যে পারস্পরিক ক্রিয়াকে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলেন তিনি, ওই দশ বা বারো মিনিটেই। জীবন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, কিন্তু জীবনী শক্তির মোট পরিমাণ স্থির এবং তা স্থিরই থাকে। একটি রূপের বৃদ্ধি ঘটলে অন্যটি কমে, এবং জীবনের ক্ষেত্রে একটি জীবনরূপ গড়ে ওঠে অন্য রূপখানি বিলুপ্ত হলেই।

এই অপ্রত্যাশিত অভিজ্ঞতাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে স্বরণ সিং জানাচ্ছেন, এই ঘটনার একটি স্নায়বিক ভিত্তি থাকতেই হবে। বিষয়টির আরও গভীরে গিয়ে তিনি বর্ণনা করেছেন, কীভাবে মস্তিষ্কের অঞ্চলগুলি যেমন ইনসুলা, প্রিমোটর কর্টেক্স এবং ইনফেরিয়র প্যারিটাল লোব- এসবের সক্রিয়তা সমস্তই ধ্যানের সময় যেভাবে কাজ করে বা সাইকেডেলিক ওষুধের প্রভাবে আমাদের যে রহস্যময় অভিজ্ঞতা হয়, তার সঙ্গেই জড়িত।

তিনি আরও উল্লেখ করেছেন, তাঁর নিজের মস্তিষ্কের কার্যকলাপে এই ধরনের পরিবর্তন সম্ভবত কোনও বিষাক্ত বা মাদকদ্রব্যের ফলেই হয়েছে। তবে এই সামান্য সময়ে যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছিলেন তা ছিল এক্কেবারে খাঁটি ছিল। স্বরণ সিংয়ের যুক্তি, স্নায়ুর ক্রিয়াকলাপ নিঃসন্দেহে আমাদের মানসিক প্রক্রিয়াগুলিকে নির্ধারণ করে, তবে কিছু নির্দিষ্ট স্তরের চেতনা নিছক মস্তিষ্কের কার্যকলাপের চেয়েও গভীর কোনও কিছু থেকে জন্মাতে পারে। স্বরণ সিংয়ের এই দশ মিনিটের এক মহাজাগতিক ভ্রমণ আমাদের চেতনা, অভিজ্ঞতা এবং বাস্তবতাকে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন করে। সত্যিই কি অ্যানাস্থেসিয়ার পরে অসাড় দেহ ও চেতন আমাদের অতীন্দ্রিয় কোনও অভিজ্ঞতা দিতে পারে? সেসব কি স্বপ্ন? নাকি আমাদের অবচেতনে, অচেতনে এমনই সুস্পষ্ট হয়ে ধরা দেয় মহাজাগতিক রহস্য বা আপাত দৃষ্টিতে দুর্বোধ্য কোনও বিষয়? গবেষকরা এখনও আমাদের চেতনের মাটি খুঁড়ে চলেছেন, প্রতিনিয়তই বেরোচ্ছে অজানা সত্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।