জনসনের পাউডারে লুকিয়ে শিশুর বিপদ! কেন ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সংস্থা?

Johnson & Johnson talc Cancer: প্রায় ৬২,০০০-এরও বেশি মানুষ দাবি করেছেন যে কোম্পানির ট্যালক থেকে ডিম্বাশয় এবং অন্যান্য গাইনোকোলজিক্যাল ক্যান্সার হয়েছে তাঁদের!

inscript
২ মিনিট
জনসনের পাউডারে লুকিয়ে শিশুর বিপদ! কেন ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সংস্থা?

জনসন অ্যান্ড জনসন। শিশুদের খিলখিল হাসির, মায়াময় সমস্ত মনভোলানো বিজ্ঞাপনে বছরের পর বছর ধরে সদ্য মায়েদের ভরসা জুগিয়ে এসেছে। শিশুর কোমল ত্বকের জন্য নাকি সবচেয়ে নিরাপদ তাদেরই পণ্য। অথচ মারাত্মক অভিযোগ উঠেছে একাধিকবার। জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানির পণ্যেও মিলেছে এমন সব উপাদান যা একজন শিশুর জন্য ভয়াবহ! আবারও নতুন করে প্রশ্ন জেগেছে এই বিখ্যাত কোম্পানির প্রস্তুত করা পণ্য নিয়ে। কানেকটিকাটের একজন ব্যক্তিকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে জনসন অ্যান্ড জনসনকে। মারাত্মক অভিযোগ করেছেন এই ব্যক্তি। বহুবছর ধরে তিনি এই কোম্পানির ট্যালক পাউডার ব্যবহার করছিলেন। অভিযোগ, এর ফলে মেসোথেলিওমা বলে ক্যান্সারের একটি বিরল রূপ দেখা দিয়েছে তাঁর শরীরে।

কানেকটিকাটের এই ভদ্রলোকের নাম ইভান প্লটকিন। এই বিরল রোগ নির্ণয়ের পরপরই, ২০২১ সালে কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। বলেছিলেন, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার শোঁকার ফলে শ্বাস প্রশ্বাসের মধ্যে তা মিশে যাওয়াতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রতি বছর আক্রান্ত ৫০ হাজার ভারতীয় শিশু, ছোটদের ক্যানসার নিয়ে সতর্ক হন আজই

Childhood Cancer Awareness : কেবল প্রাপ্তবয়স্কদেরই ক্যানসার হয়, এমনটা নয়। ছোট ছোট শিশুরাও এই মারণ রোগে আক্রান্ত হয়।

কানেকটিকাটের আদালত আরও জানিয়েছে, কোম্পানিকে অতিরিক্ত শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে। এই পরিমাণটি পরবর্তীতে মামলার তত্ত্বাবধানকারী বিচারক দ্বারাই নির্ধারিত হবে। প্লটকিনের আইনজীবী বেন ব্রালি বলছেন, জনসন অ্যান্ড জনসন কোম্পানি এমন একটি বেবি পাউডার পণ্যের বিপণন এবং বিক্রয় করে চলেছিল দিনের পর দিন, যাতে অ্যাসবেস্টস রয়েছে! এবং সবচেয়ে মারাত্মক হলো কোম্পানি জেনেশুনে এই পণ্য বিক্রি করে গেছে।

জনসন অ্যান্ড জনসনের বিশ্বব্যাপী মামলার ভাইস প্রেসিডেন্ট এরিক হাস অবশ্য বলছেন, কোম্পানি বিচারকের 'ভুল' রায়ের বিরুদ্ধে আপিল করবে কারণ বিচারকরা এই মামলায় অন্য পক্ষের তথ্য শোনেননি। তাঁদের কাছে এমন তথ্য রয়েছে যাতে এটি প্রমাণিত যে, কয়েক দশক ধরে যে বৈজ্ঞানিক মূল্যায়ন চলছে তার সঙ্গে এই রায়টি যায় না। তথ্য রয়েছে যে, এই পাউডার নিরাপদ, এতে অ্যাসবেস্টস নেই এবং ক্যান্সারও সৃষ্টি করে না।

শুধু যে কানেকটিকাটের ইভান এমন অভিযোগ করেছেন তা তো নয়। বহুকাল ধরে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সব মিলিয়ে প্রায় ৬২,০০০-এরও বেশি মানুষ দাবি করেছেন যে কোম্পানির ট্যালক থেকে ডিম্বাশয় এবং অন্যান্য গাইনোকোলজিক্যাল ক্যান্সার হয়েছে তাঁদের! এদের ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানি। অবস্থা এমনই যে প্রায় ৯ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিই দেউলিয়া! জনসন অ্যান্ড জনসন ২০২০ সালে আমেরিকার বাজার থেকে তাদের পাউডার ভিত্তিক পাউডার পণ্যগুলি প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বাকি দেশে? আমাদের দেশে? সচেতনতার অভাব বা আইনের ফাঁককে ব্যবহার করে জনসন অ্যান্ড জনসন কি আমাদের দেশের কোটি কোটি শিশুকে বিপদে ফেলছে না?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।