ইজরায়েলের হামলায় নিহত নাসরাল্লাহ, এবার হিজবুল্লাহর দায়িত্ব সামলাবেন কে?

Hezbollah Hashem Safieddine: কার্যনির্বাহী পরিষদের প্রধান হিসাবে, সাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলি তত্ত্বাবধান করেন।

inscript
২ মিনিট
ইজরায়েলের হামলায় নিহত নাসরাল্লাহ, এবার হিজবুল্লাহর দায়িত্ব সামলাবেন কে?

তিন দশক ধরে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান নাসরাল্লাহ। বেইরুটে ইজরায়েলের বিমান আক্রমণে প্রাণ হারিয়েছেন তিনি। এবার হিজবুল্লাহ প্রধান হিসেবে হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হবেন হাশেম সাফিউদ্দিন। সাফিউদ্দিন হচ্ছেন নাসরাল্লাহর খুড়তুতো ভাই। নাসরাল্লাহ ৩২ বছরের দায়িত্ব যেখানে ছেড়ে গেছেন, সেইখান থেকেই দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন সাফিউদ্দিন। যদিও, এই বিমান হামলার খবর প্রকাশ্যে আসতেই চাউর হয়ে যায়, লেবাননে ইজরায়েলের বোমা হামলায় সাফিউদ্দিনও নিহত হয়েছেন। তবে, পরে রয়টার্স জানায়, তিনি বেঁচে আছেন।

হাসান নাসরাল্লাহর সঙ্গে শারীরিক মিল প্রচুর সাফিউদ্দিনের। হিজবুল্লার শুরুর দিনগুলো থেকেই দাদার হাত ধরেই হিজবুল্লাহে যোগদান করেন তিনি। ১৯৬৪ সালে দক্ষিণ লেবাননের দেইর কানুন আল-নাহরে জন্মগ্রহণ করেন সাফিউদ্দিন। ১৯৯০-এর দশক থেকেই নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে সাফিউদ্দিনকে। ইরানে সেইসময় পড়াশোনা করছিলেন সাফিউদ্দিন। তাঁকে ইরান থেকে বেইরুটে ডেকে পাঠানো হয়।

২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে সাফিউদ্দিনকে। হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলির তত্ত্বাবধান করেন সাফিউদ্দিন, এই জঙ্গিগোষ্ঠীর জিহাদ কাউন্সিলের সদস্য তিনি। নিহত ইরানি সামরিক জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জেইনাব সোলেইমানির শ্বশুর হিসেবে ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর। সিরিয়ার সরকারকে সমর্থন করার জন্য এই ২০১৭ সালেই সৌদি আরব সাফিউদ্দিনকে কালো তালিকাভুক্ত করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চরকে দিয়ে গোপন তথ্য হাসিল ইজরায়েলের? যেভাবে খুন হলেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ

Hezbollah Chief Hassan Nasrallah Killed: তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেওয়া নাসরাল্লাহ খুন হলেন ২৭ সেপ্টেম্বর, বেইরুটে ইজরায়েলি বিমান হামলায়।

নাসরাল্লাহর মৃত্যুর খবর সামনে আসার পর সিরিয়ায় উদযাপন শুরু হয়েছে। হিজবুল্লাহকে জনগণ শত্রু হিসেবে দেখে কারণ এই জঙ্গিগোষ্ঠীই সিরিয়ার বিপ্লব দমনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সাহায্য করেছিল।

কার্যনির্বাহী পরিষদের প্রধান হিসাবে, সাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলি তত্ত্বাবধান করেন। জিহাদ কাউন্সিলের কাজ হচ্ছে মূলত দলের সামরিক অভিযান পরিচালনা করা। গত ৩০ বছরে সাফিউদ্দিন হিজবুল্লাহর শিক্ষা ব্যবস্থা এবং অর্থসহ, অন্যান্য কাজের দেখভালও করেছেন। হাসান নাসরাল্লাহ মূলত এই জঙ্গিগোষ্ঠীর কৌশলগত বিষয়গুলির দেখাশোনা করতেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, তিনি নাসরুল্লাহকে নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন কারণ নাসরাল্লাহর মৃত্যুই ইজরায়েলের যুদ্ধ জয়ের 'প্রয়োজনীয় শর্ত' হয়ে উঠেছিল। নেতানিয়াহুর মতে নাসরাল্লাহর মৃত্যু ‘ঐতিহাসিক টার্নিং পয়েন্ট’। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলছে, হাসান নাসরাল্লাহ আর বিশ্বকে ভয় দেখাতে পারবেন না।

উল্লেখ্য, আইডিএফ আরেকজন হিজবুল্লাহ নেতাকে নির্মূল করারও দাবি করেছে। আইডিএফ বলছে, হাসান খলিল ইয়াসিন, যিনি হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের একটি শাখার নেতৃত্ব দিয়েছেন তাঁকেও হত্যা করা হয়েছে। এই শাখাটিই মূলত ইজরায়েলি সামরিক এবং অসামরিক স্থানগুলি শনাক্ত করত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।