চাঁদের মাটিতে এবার প্রথম একজন মহিলা! তৈরি হলো যে বিশেষ স্পেসস্যুট...

First woman on Moon Spacesuit: সম্প্রতি Axiom এবং Prada নতুন একটি স্পেসস্যুট তৈরি করেছে।

inscript
২ মিনিট
চাঁদের মাটিতে এবার প্রথম একজন মহিলা! তৈরি হলো যে বিশেষ স্পেসস্যুট...

মহাকাশে প্রথম যে নভোশ্চররা গিয়েছিলেন, সেই সময়ের থেকে এই মুহূর্তের মহাকাশযাত্রা একেবারেই ভিন্ন। মহাকাশ নিয়ে গবেষণা যত এগিয়েছে, ততই উন্নততর প্রযুক্তিকে ব্যবহার করে মহাকাশযান থেকে শুরু করে নভোশচরদের ব্যবহার্য নানা কিছুরই আমূল বদল ঘটে গেছে। অ্যাপোলো মিশনের সময়ে নভোশ্চররা মহাকাশে যাওয়ার সময় এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট (ইএমইউ) স্পেসস্যুট পরতেন কিন্তু গত ৫০ বছরে বিশ্ব যেভাবে পরিবর্তিত হয়েছে তা নতুন প্রজন্মের নভোশ্চরদের চাঁদে যাওয়ার জন্য নতুন পোশাক বা স্পেস স্যুটের প্রয়োজনও দেখা দিয়েছে। সম্প্রতি Axiom এবং Prada নতুন একটি স্পেসস্যুট তৈরি করেছে। একটি স্পেসস্যুটই যেন আস্ত এক মহাকাশযান।

Axiom Extravehicular Mobility Unit (AxEMU) নামের এই স্পেসস্যুট কাস্টমাইজড স্পেসক্রাফটের মতো। স্পেসএক্স এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি স্যুটের মতো লাইফ সাপোর্ট নেই এতে। এই স্যুটে অন্তর্নির্মিত নিউট্রিশিন, CO2 স্ক্রাবিং, যোগাযোগ এবং বায়োমেট্রিক মনিটরিং রয়েছে। এই স্পেসস্যুট এবং বুট এমনভাবেই তৈরি যা চাঁদের তাপমাত্রা এবং চাঁদের মাটিতে পরার জন্য আদর্শ। এই স্পেসস্যুটটি নভোশ্চরদের যোগাযোগ, আলো এবং বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে উন্নত প্রযুক্তিতে মোড়া। এটি পরে আট ঘণ্টা পর্যন্ত স্পেসওয়াক করা সম্ভব। এই মিশনে প্রথম একজন মহিলা এবং প্রথম একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি চাঁদে যাচ্ছেন। তারা এই নতুন স্পেসস্যুট পরেই নামবেন চাঁদের মাটিতে। ক্রিস্টিনা কোচ প্রথম মহিলা হিসেবে চাঁদে যাবেন। ২০১৯-এর শুরুতে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জীবনের প্রথম মিশনে, NASA-র এই মহাকাশচারী ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে এসেছেন। কোনও মহিলা হিসেবে তিনিই প্রথম সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে কাটিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদে বা মহাকাশে কীভাবে অন্তর্বাস কাচেন মহাকাশচারীরা? অবাক করবে যে তথ্য

Space Laundry: চাঁদে বা তার বাইরে স্পেসস্যুটের অভ্যন্তরীণ পোশাকগুলি নিয়মিতভাবে ধোয়া নাও সম্ভব হতে পারে

আশা ছিল ২০২৬ সালে চাঁদের মাটি ছোঁবেন এই মহাকাশচারীরা। তবে স্পেসএক্সের স্টারশিপের কাজের অগ্রগতি বেশ ঢিলে। ফলে ২০২৬ সালের মধ্যে চাঁদে যাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। স্টারশিপ নভোশ্চরদের চন্দ্রের কক্ষপথ থেকে চাঁদের মাটিতে নিয়ে যাবে এবং ফিরিয়েও আনবে। এই স্পেসস্যুটটি বেশিরভাগটাই সাদা রঙের। হাতের দিকে কিছুটা লাল রঙের ছোঁয়া রয়েছে।

এই স্পেসস্যুটটি তৈরির নেপথ্যেও অবশ্য দীর্ঘসূত্রিতা রয়েছে। মূলত, আর্টেমিস ৩ অভিযান এই বছরই ঘটার কথা। ২০২১ সালে বলা হয়, নাসার স্পেসস্যুটগুলি ২০২৫ সালের এপ্রিলের আগে তৈরি হবে না। অন্তত 'ট্রায়াল' তো সম্ভবই নয়। ২০২২ সালে, নাসা Axiom Space এবং Collins Aerospace-কে নির্বাচন করে নতুন ধরনের স্পেসস্যুট এবং স্পেসওয়াক সিস্টেম তৈরির জন্য, যা কক্ষপথে এবং চাঁদে দুই ক্ষেত্রেই ব্যবহার করা হবে।

এরই সঙ্গে জুড়ে যায় ইতালিয় ফ্যাশন হাউজ প্রাডা। প্রাডার প্রযুক্তিগত প্রকৌশল সমস্যা নিয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ১৯৯০-এর দশকের শেষের দিকে একটি সেইল বোট রেসিং সিন্ডিকেট তৈরি করেছিল তারা যা আজও চলতে চলেছে। Axiom Extravehicular Mobility Unit (AxEMU) স্যুটটির উন্মোচন হয়েছে মিলানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে। উল্লেখ্য, ১৯৭২ সালে অ্যাপোলো ১৭-র পর প্রথম চাঁদে অবতরণকারী স্পেসস্যুট হতে চলেছে এটিই। আর্টেমিস ৩-এর লক্ষ্য কেবল চাঁদে লোক পাঠানো নয় বরং দীর্ঘস্থায়ী উপস্থিতি তৈরি করাও। এই মিশনটি চাঁদের দক্ষিণ মেরু নিয়েই কাজ করবে মূলত। মঙ্গল গ্রহে ভবিষ্যতের মিশনের জন্যও এটি প্রয়োজনীয় হতে চলেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।