বাংলাদেশের প্রভাব ভারতেও! চাকরি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত এই রাজ্যের

Karnataka Job Reservation Bill: মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর 'কন্নড়পন্থী সরকার' নিশ্চিত করবে যাতে সমস্ত কন্নড়ভাষী নিজের মাতৃভূমিতেই আরামদায়ক জীবনযাপন করার সুযোগ পায়।

inscript
৩ মিনিট
বাংলাদেশের প্রভাব ভারতেও! চাকরি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত এই রাজ্যের

কোটা সংশোধন আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে বাংলাদেশে ব্যাপক আন্দোলনে ৬ জনের প্রাণ গিয়েছে। পড়শি দেশের উত্তাল আন্দোলন ও হিংসার প্রভাব এসে পড়ল এদেশেও। বেসরকারি সংস্থাতে চাকরি সংরক্ষণ নিয়ে বিল আনতে চলেছিল কর্ণাটক সরকার। আপাতত সেই বিল নিয়ে এগোচ্ছে না সরকার। বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে বলে জানিয়েছে সেই রাজ্যের সরকার। রাজ্যের বেসরকারি সংস্থাগুলিকে কন্নড়দের জন্য চাকরি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হচ্ছিল ওই বিলে। গত সোমবার পাস হওয়া বিলটিতে বলা হয়, ভারতের আইটি মূলধনের সংস্থাগুলিকে ৭০ শতাংশ নন-ম্যানেজমেন্ট পদে এবং ৫০ শতাংশ ম্যানেজমেন্ট স্তরের চাকরির জন্য স্থানীয়দের নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে।

মঙ্গলবার সন্ধেয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রথম কোটার ঘোষণা করেন। পরে, বাংলাদেশের এই ঘটনা ব্যাপক ছড়িয়ে পড়ার আবহেই সিদ্দারামাইয়া নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "বেসরকারি খাতের প্রতিষ্ঠান, শিল্প এবং উদ্যোগগুলিতে কন্নড়দের জন্য সংরক্ষণ বাস্তবায়নের লক্ষ্যে বিলটি এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে ব্যাপক আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশের কোটা ব্যবস্থা ঠিক কী? কেন এর বিরোধিতায় প্রাণ হারালেন পড়ুয়ারা?

Bangladesh Quota System: পড়ুয়ারা কিন্তু সবরকমের কোটা তুলে দেওয়ার পক্ষে নন। জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি সংরক্ষণে সমর্থন রয়েছে তাঁদের।

মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর 'কন্নড়পন্থী সরকার' নিশ্চিত করবে যাতে সমস্ত কন্নড়ভাষী নিজের মাতৃভূমিতেই আরামদায়ক জীবনযাপন করার সুযোগ পায়। কন্নড় দেশে চাকরি পাওয়া থেকে যেন কোনও কন্নড় বঞ্চিত না হন তা নিশ্চিত করবে তাঁর সরকার। নিজের এক্স পোস্টে তিনি জানিয়েছিলেন, এই সংরক্ষণ বিলটি নির্দিষ্ট স্তরে ১০০ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করেছে।

বায়োকনের কিরণ মজুমদার-শ-এর মতো ব্যবসায়ী থেকে শুরু করে বিজেপির নেতৃত্বে বিরোধীরা কংগ্রেস সরকারকে লক্ষ্য করে সিদ্দারামাইয়ার এই পোস্ট নিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে আবার বলেছেন, ওবিসি, এসসি, বা এসটি সম্প্রদায়ের মতো যে কোনও অনগ্রসর শ্রেণিদেরকে উপকৃত করবে এমন সমস্ত পদক্ষেপকেই সমর্থন করেছেন তিনি। মন্ত্রীর বক্তব্য, "আমার দল ভারত সরকার এবং রাজ্যগুলিকে বেসরকারি খাতে ওবিসিদের সংরক্ষণের দাবি জানায়। আমরা সাধারণ বিভাগের প্রার্থীদের বিরোধিতা করছি না।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডেলিভারি কর্মীদের জন্য বড় খবর! চাকরি-নিরাপত্তা রক্ষায় যে বিল আনছে এই রাজ্য

Karnataka Gig Workers draft Bill: রাজস্থানে ইতিমধ্যেই গিগ শ্রমিকদের জন্য আইন আছে, কংগ্রেস সরকারই সেই আইন প্রণয়ন করে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পরে তাঁর ওই পোস্ট ডিলিট করে দেন। মুখ্যমন্ত্রী পোস্টে জানিয়েছিলেন, "ব্যবস্থাপনা স্তরে ৫০ শতাংশ চাকরি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ-ব্যবস্থাপনা স্তরে ৭০ শতাংশ সংরক্ষিত পদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" সিদ্দারামাইয়া জোর দিয়ে বলেছিলেন, রাজ্যে প্রতিভার কোনও অভাব নেই। তিনি আরও বলেছিলেন, সংস্থাগুলি যদি এই অংশের থেকে উপযুক্ত দক্ষ প্রার্থী নিয়োগ করতে না পারে তবে তারা রাজ্যের বাইরের লোক নিয়োগের দিকে নজর দিতে পারে। তবে সরকার স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার জন্যই আইন আনার চেষ্টা করছে।

তবে এই কোটা ব্যবস্থা সকলে সমর্থন করছেন না তা স্পষ্ট হয়ে যায়। অনেক ব্যবসায়ীই এই সংরক্ষণকে 'বৈষম্যমূলক' বলেই মনে করছেন। অনেকে আবার স্থানীয়দের জন্য চাকরি নিশ্চিত করার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন ঠিকই তবে কিছু সতর্কতাও যোগ করেছেন।

ভারতের ২০০ বিলিয়ন ডলারের প্রযুক্তি শিল্পের মাথা সফ্টওয়্যার শিল্প সংস্থা নাসকম মনে করছে, এই বিল 'কোম্পানিগুলিকে তাড়িয়ে দেওয়ার হুমকি'। এই জাতীয় সংরক্ষণ চাপিয়ে দেওয়া হলে কোম্পানিগুলি পাততাড়ি গোটাতে বাধ্য হবে বলেই মনে করছেন তিনি কারণ স্থানীয় দক্ষ প্রতিভা সত্যিই মাঝেসাঝে দুষ্প্রাপ্য হয়ে যায়! তাহলে চাকরিও দেওয়া যাবে না, পদও খালি থাকবে আর ভুগতে হবে সংস্থাকে।

শ্রম বিভাগের ওই প্রস্তাবিত বিলে দাবি করা হয়েছে, রাজ্যের চাকরিগুলি মূলত উত্তরভারতের রাজ্যের লোকদের দেওয়া হচ্ছে যারা তখন কর্ণাটকে এসে থাকছেন। ফলে রাজ্যের মানুষ রাজ্যে চাকরি পাচ্ছেন না। প্রস্তাবিত এই বিলে সরোজিনী মহিষী কমিটির সুপারিশগুলি মানা হয়েছে। ওই কমিটি সুপারিশে বলেছিল, ৫০জনেরও বেশি কর্মী সহ বৃহৎ, মাঝারি এবং ছোট শিল্পগুলিকে কন্নড়দের জন্য গ্রুপ এ এবং গ্রুপ বি চাকরিতে ৬৫ এবং ৮০ শতাংশ সংরক্ষণ করতে হবে। সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি কন্নড়দের জন্যই সংরক্ষিত রাখা হবে বলেও বলা হয়েছিল ওই রিপোর্টে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।