নলি কাটা, মুখ পোড়া তরুণীর দেহ! বসিরহাট নিয়ে অমিত মালব্য যা লিখলেন, কতটুকু সত্য?

Amit Malviya on Basirhat Border Murder: গলার নলি কেটে খুন করা হয় সুমাইয়াকে। যাতে কোনওভাবেই চেনা না যায় তাই মুখে ওড়না বেঁধে আগুন লাগিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়।

inscript
৩ মিনিট
নলি কাটা, মুখ পোড়া তরুণীর দেহ! বসিরহাট নিয়ে অমিত মালব্য যা লিখলেন, কতটুকু সত্য?

"এই হল পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি। উত্তর ২৪পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে একটি বাগান থেকে রক্তে ভেসে যাওয়া গলা কাটা, মুখ পুড়িয়ে দেওয়া এক যুবতীর দড়ি দিয়ে বাঁধা দেহ মিলল, দেহ শনাক্ত করা যাচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দও উচ্চারণ করবেন না।" জ্বালাময়ী এক টুইট লিখলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশ সীমান্তে এক তরুণীর দেহ মেলে তা সত্য, দেহ শনাক্ত করার অবস্থাতেও ছিল না তাও সত্য। তবে সত্যের ঊর্ধ্বে আরেক সত্য রয়েছে। তার সন্ধান অমিত মালব্য দেননি স্বাভাবিকভাবেই। অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। ভারতীয় সীমান্তে যে মহিলার দেহ মিলেছে তিনি একজন বাংলাদেশি তরুণী! স্বরূপ নগর সীমান্ত লাগোয়া গুনরাজপুর গ্রামে ঘটে এই ঘটনাটি।

পুলিশ তদন্তে নেমে জানাচ্ছে, তরুণীর নাম সুমাইয়া আখতার বৃষ্টি। তিনি বাংলাদেশের ঢাকার শ্যামপুরের বাসিন্দা। বাংলাদেশি এই তরুণী বেশ কিছুকাল আগে দালাল মারফৎ ভারতে এসে পড়েন, যেমন হাজারও মানুষ এসে থাকেন কাজের সন্ধানে। তারপর অধিকাংশ মেয়ের যা হয়, তাই ঘটে। মুম্বইয়ের যৌনপল্লীতে পাচার করে দেওয়া হয় সুমাইয়াকে। তবে সেখান থেকে পালান সুমাইয়া আখতার বৃষ্টি। বাংলাদেশ ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন। গভীর রাতে সীমান্তের নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি কারণ ওঁৎ পেতেছিল সেই দালাল চক্র, যে চক্রই তাঁকে বিক্রি করে দেয় মুম্বইয়ে। পুলিশের অনুমান, দালাল ও তরুণীর মধ্যেকার বনিবনার সমস্যার জেরেই নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশের তরুণী সুমাইয়াকে।

অমিত মালব্য লিখলেন, "তৃণমূলের পৃষ্ঠপোষকতায় নারী পাচারে জড়িত অপরাধীরা এই হত্যার পিছনে থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না।" অমিত মালব্য এর সঙ্গে জুড়ে দিলেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকেও। বললেন কুম্ভীরাশ্রুর জন্য 'সুপরিচিত' রাহুল গান্ধী কি পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষায় ব্যর্থতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করবেন? নাকি জোট বাঁচাতে মুখে কুলুপ আঁটবেন?

This is the situation of law and order in West Bengal.

Tied-up body of a young woman with her throat slit and face charred beyond recognition, was found in a pool of blood from an orchard close to the India-Bangladesh border in North 24-Parganas.

But Mamata Banerjee won’t utter…

— Amit Malviya (@amitmalviya)

অথচ পুলিশ তদন্তে জানাচ্ছে বাংলার মেয়েকে পুড়িয়ে মারা হয়নি। গল্প একেবারেই অন্য। গলার নলি কেটে খুন করা হয় সুমাইয়াকে। যাতে কোনওভাবেই চেনা না যায় তাই তাঁর মুখে ওড়না বেঁধে তাতে আগুন লাগিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়। ছোট ছোট বাঁশ দিয়ে হাত-পা একসঙ্গে বেঁধে ফেলে রেখে দেওয়া হয়। যেখানে তাঁর লাশ পড়েছিল, সেখানেই পুলিশ তরুণীর বাংলাদেশি পরিচয় পত্র ও ফোন নম্বর লেখা একটি ডায়রি পায়। সেই সব নম্বরের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয়।

বসিরহাট জেলা পুলিশ বলছে, সুমাইয়া আখতার বৃষ্টির সঙ্গে থাকা টাকা এবং সোনাদানার লোভেই তাঁকে হত্যা করা হয়েছে। কারণ দেহের আশপাশ থেকে এই ধরনের কোনও জিনিসপত্রই মেলেনি। এই ঘটনায় নিছর আলি মোল্লা নামে এক ভারতীয় দালালকে আটকও করা হয়।

এই গোটা ঘটনাটির সঙ্গে ইন্ডিয়া জোটের সম্পর্ক অমিত মালব্য খুঁজে পেলেও আসলে তা আছে কিনা এই হিসেব সামান্য সচেতন নাগরিকই করতে পারবেন। এর আগেও মণিপুরের ঘটনার সঙ্গে বাংলার ঘটনাকে মেলানোর চেষ্টা হয়েছে। নানা উপায়ে নানা উদাহরণ তৈরির চেষ্টা সবসময়ই সব পক্ষ করে। কিন্তু বাংলাদেশের সীমান্তে এমন ঘটনা নতুন নয়। বাংলাদেশের মেয়েদের খুন হয়ে যাওয়া ও পাচার হয়ে যাওয়াও নতুন না। সুমাইয়া আখতারের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০১১ সালের ৭ জানুয়ারির ঘটনা। ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের সদস্য অমিয় ঘোষের গুলিতে মারা যায় বাংলাদেশের কিশোরী ফেলানি খাতুন। বেআইনিভাবে সীমান্ত ডিঙোনোর শাস্তি। শুধু খুন না, সমস্ত অনুপ্রবেশকারীদের 'সবক' শেখাতে সীমান্তের কাঁটাতারে ঘণ্টার পর ঘণ্টা ফেলানির প্রাণহীন দেহ ঝুলিয়ে রেখে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের ক্রমাগত বিচারের দাবির প্রেক্ষিতে কোচবিহারের একটি বিএসএফ বিশেষ আদালত ২০১৩ সালের ১৩ অমিয়র বিচার শুরু করে। কিন্তু ৬ সেপ্টেম্বর ওই আদালত বিএসএফ সেনার উপর থেকে হত্যার সব অভিযোগ সরিয়ে নেয়।

সুতরাং মিথ্যা ভয়ঙ্কর, কিন্তু অর্ধসত্য আরও ভয়ঙ্কর। গুলিয়ে দেওয়ার চেষ্টা করে অমিত মালব্যরা কতদূর যাবেন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?