ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু 'অটল'! ১৭,৮৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ব্রিজ কেন 'বিস্ময়' জানেন?

Atal Setu, India's Longest Sea Bridge: মুম্বই থেকে নভি মুম্বইয়ের মধ্যে সংযোগকারী এই সেতুর পরিকল্পনা আজকের নয়। সেই ১৯৬৩ থেকে এই সেতুটি তৈরির পরিকল্পনা রয়েছে। অবশেষে এত বছর পরে তৈরি হল সেই সেতুর কাজ।

Sohini Das
২ মিনিট
ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু 'অটল'! ১৭,৮৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ব্রিজ কেন 'বিস্ময়' জানেন?

ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু। যার দিকে অনেকদিন ধরে তাকিয়ে বসে রয়েছে দেশ, সেই অটল সেতু প্রস্তুত। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হওয়ার কথা সেতুটির। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামেই নামকরণ করা হয়েছে সেতুটির। তবে শুধু দীর্ঘতম বলেই নয়, আরও একটি কারণে এই সেতুটি নিয়ে চর্চায় দেশ। ২১ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নাকি সম্পূর্ণ ভাবে ভূমিকম্পরোধী। আর সেই শংসাপত্র দিয়েছেন আইআইটি বম্বের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান স্বয়ং।

সেতুর অধিকাংশটাই থাকছে সমুদ্রের উপরে। ফলে এর নিচের মাটিতে যেখানে সেতুগুলোর ভিত রয়েছে, তার উপরে ভূমিকম্পের প্রভাবের বিষয়টি মাথায় রাখতে হয়েছিল। জানা গিয়েছে, এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার চার ধরনের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে এটির।

হবে না-ই বা কেন। এই অটল সেতুর প্রকল্পের নকশার জন্য নিয়োগ করা হয় বম্বে আইআইটির ৬ জন স্কলারকে। ২০১৮ সালে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয় দেশের একাধিক সেরা প্রতিষ্ঠানকে। ৬ মাসের মধ্যে এই ব্রিজের নকশা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছিল তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেতুর পর সেতু, বাড়িঘর ভাসিয়েও ফুঁসছে তিস্তা! কোন ভুলের মাশুল দিচ্ছে সিকিম?

Sikkim Flood: এই মুহূর্তে সিকিমে আটকে বাংলার অন্তত ২ হাজার পর্যটক। শিলিগুড়ি-কালিম্পং-সিকিমের বিকল্প পথেও ধস নামায় বন্ধ ফেরার সমস্ত পথ।

মুম্বই থেকে নভি মুম্বইয়ের মধ্যে সংযোগকারী এই সেতুর পরিকল্পনা আজকের নয়। সেই ১৯৬৩ থেকে এই সেতুটি তৈরির পরিকল্পনা রয়েছে। অবশেষে এত বছর পরে তৈরি হল সেই সেতুর কাজ। প্রায় ১৭,৮৪০ কোটি টাকা খরচ হয়েছে এই সেতু গড়তে। মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL) নামেও পরিচিত এই সেতুটি। মাত্র কুড়ি মিনিটে মুম্বই থেকে নভি মুম্বইয়ে পৌঁছে দেবে এই সেতুটি। মুম্বইয়ের যানজট পৃথিবী বিখ্যাত। আর বাণিজ্যনগরীর সেই কুখ্যাতি কি ঘুচতে চলেছে এবার মুম্বইয়ের এই অটল সেতুর হাত ধরে! বিশেষজ্ঞেরা তো এই সেতুকে 'ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়' বলেই ব্যাখ্যা করেছেন।

২০১৬ সালের ডিসেম্বরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। ভারতের পরিবহণগত পরিকাঠামোর উন্নতিতে একে এক ঐতিহাসিক মাইলফলক বলেও চিহ্নিত করেছিলেন প্রধানমন্ত্রী। ২১.৮ কিলোমিটার দীর্ধ সেতুটি মুম্বইয়ের সেউরি ও রায়গড় দেলার নাভা শেভা এলাকাকে সংযুক্ত করছে বলে জানা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গলে পড়ছে আস্ত সেতু! বিচিত্র এই সব সেতুতে যেতে পাঁ কাপে চরম সাহসীদেরও

Weird Brides of the World: সারা পৃথিবী জুড়ে এমন কিছু সেতু আছে, যা দেখলে মনে হতেই পারে, ঠিক কোন রেকর্ড গড়ার জন্য তৈরি হয়েছিল এসব সেতু?

১২ জানুয়ারি, যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিনটাকেই বেছে নেওয়া হয়েছে এই অটল সেতুর উদ্বোধনের জন্য। এই সেতু তৈরিতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ভারতে প্রথম। সেতুতে ব্যবহৃত আলো যাচে সমুদ্রের জলজ পরিবেশকে কোনও রকম ভাবে বিঘ্নিত না করে সেদিকেও নজর রাখা হয়েছে। ইতিমধ্যেই এই সেতু ব্যবহার নিয়ে একাধিক নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে,

  • মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL)-এ চার চাকার গাড়ির সর্বোচ্চ গতির হতে হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

  • গাড়ি, ট্য়াক্সি, হাল্কা মোটর যান, মিনিবাস ও ও দুই অ্যাক্সেল বাসের মতো যানবাহনের সর্বোচ্চ গতিসীমা থাকতে হবে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার

  • সেতুতে ওঠা ও নামার সময় গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে।

  • ইতিমধ্যেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সেতুতে মোটরবাইক, অটো রিকশা ও ট্র্যাক্টর চলাচল বেআইনি। মোটরসাইকেল, মোপেড, থ্রি-হুইলার, পশু-চালিত এবং ধীরগতির যানবাহনও উঠতে পারবে না ওই সেতুতে।

  • মাল্টি-অ্যাক্সেল ভারী যানবাহন, ট্রাক এবং বাসও মুম্বাইয়ের দিকে ইস্টার্ন ফ্রিওয়েতে প্রবেশ করবে না।

শুক্রবারই ওই সেতুটি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একই সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্প শুরুর কথা রয়েছে তাণর মহারাষ্ট্রে। মুম্বইয়ের ভয়াবহ যানজটকে আরও একটু সহজ করে তুলতে পারে কিনা এই অটল সেতু, সেটাই আপাতত দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।