১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ খালিস্তানি সন্ত্রাসীর! কেন?

Gurpatwant Singh Pannun Air India: ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ করছেন পান্নুন। কেন?

inscript
২ মিনিট
১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ খালিস্তানি সন্ত্রাসীর! কেন?

খালিস্তান নিয়ে বিপদ ক্রমেই কি বাড়ছে ভারতের? কানাডার সঙ্গে খালিস্তানি ইস্যুতে তিক্ত হয়েছে এদেশের সম্পর্ক। এবার বিমান হামলার প্রছন্ন হুমকি দিলেন খালিস্তানি 'সন্ত্রাসবাদী' গুরপতবন্ত সিং পান্নুন! সোমবার যাত্রীদের সতর্ক করে পান্নুন জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমানে চাপলেই রয়েছে বিপদ! ১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ করছেন পান্নুন। কেন? গুরপতবন্ত সিং পান্নুন বলছেন, এই নির্দিষ্ট তারিখের মধ্যে কোনও একটি এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে। এই সময়কালের মধ্যেই শিখদের গণহত্যার ৪০তম বার্ষিকী পড়েছে।

শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা পান্নুন বর্তমানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছেন। গত বছরেও এই একই সময়ে একই রকম হুমকি দিয়েছিলেন তিনি। বেশ কয়েক সপ্তাহ ধরেই ভারতের বিমান পরিষেবাতে বোমা হামলার বিষয়ে একাধিক হুমকি ফোন এসেছে। এরই মধ্যে নতুন করে দিন ক্ষণ নির্দিষ্ট করে, নির্দিষ্ট সংস্থার বিমানের যাত্রীদের পান্নুন হুমকি দিলেন। এর আগে সবক'টি হুমকিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে পান্নুনের হুমকি কি সত্যিই উড়িয়ে দেওয়ার মতো? ভারত এবং কানাডা এখন অন্য এক খালিস্তানি সন্ত্রাসব্দী হরদীপ সিং নিজ্জর হত্যা সহ খালিস্তান বিষয়ক একাধিক ইস্যুতে কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে৷ এরই মাঝে পান্নুনের হুমকিকে এড়িয়ে যাওয়া কি সমীচীন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সত্যিই ভারতের গোয়েন্দা জড়িত মার্কিন দেশের খালিস্তানি হত্যার ষড়যন্ত্রে?

India Canada Conflict: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলছেন, ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। ভারতীয় কর্মকর্তারা শিখ কর্মীদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছেন।

২০২৩ সালের নভেম্বরে, পান্নুন একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে। এবং ওই বিমানবন্দর ১৯ নভেম্বর বন্ধ থাকবে। সেই দিন এয়ার ইন্ডিয়ার বিমান চালানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন পান্নুন। জাতীয় তদন্তকারী সংস্থা অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগ এনেছে গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের 'মোস্ট ওয়ান্টেড' এখন এই ব্যক্তিই! খালিস্তানের দাবিকে ঠেকাতে পারবে ভারত?

Khalistan Movement: বহু শিখ বিশ্বাস করতেন খালসা রাজ কোনও না কোনও দিন ঠিক ফিরে আসবে।

গত বছরের ডিসেম্বরে, পান্নুন সংসদে হামলার হুমকি দিয়েছিলেন। ২০০১ সালের ১৩ ডিসেম্বর ছিল সংসদে সন্ত্রাসবাদী হামলার সেই কুখ্যাত দিন! এই বছর প্রজাতন্ত্র দিবসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং রাজ্য পুলিশের মহাপরিচালক গৌরব যাদবকে হত্যার হুমকিও দিয়েছিলেন পান্নুন। গ্যাংস্টারদের ঐক্যবদ্ধ হয়ে ২৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর হামলা চালানোর আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রক ২০২০ সালের জুলাই থেকে রাষ্ট্রদ্রোহ এবং বিচ্ছিন্নতার অভিযোগে পান্নুনকে একজন সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে। পৃথক সার্বভৌম শিখ রাষ্ট্রের দাবিতে SFJ বা শিখস ফর জাস্টিসের নেতৃত্ব দেন পান্নুন। এর এক বছর আগে, ২০১৯ সালে ভারত 'দেশবিরোধী এবং নাশকতামূলক' কার্যকলাপে জড়িত থাকার জন্য SFJ-কে বেআইনি সংগঠন হিসাবে নিষিদ্ধ করেছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।