নজরে আরজি কর, এবার মমতা প্রশাসনকে প্রশ্ন রাহুল গান্ধির

Rahul Gandhi on R G kar Incident: ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে আইন আনার বিষয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলের বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গেই তুলে আনেন ২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকাণ্ডের কথা।

inscript
৩ মিনিট
নজরে আরজি কর, এবার মমতা প্রশাসনকে প্রশ্ন রাহুল গান্ধির

আরজি করে মেডিক্যাল কলেজে চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপার দেশ। প্রায় গোটা দেশ জুড়েই কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা। এর মধ্যেই প্রতিবাদে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পশ্চিমবাংলায় ক্ষমতায় তৃণমূল, যারা কিনা ইন্ডিয়া জোটের অন্যতম জোটসঙ্গীও বটে। তবে আরজি করে যেভাবে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে, তার নিন্দা করতে নেমে রাহুল গান্ধি রেয়াত করলেন না সেই জোটসঙ্গীকেও।

এবারের লোকসভা ভোটের ইন্ডিয়া জোটের দুর্দান্ত ফলাফলে পিছনে বাংলায় তৃণমূলের আসন সংখ্যা যে বড় ছাপ রেখেছে, তা অস্বীকার করার জায়গা নেই। তবে তার পরেও বাংলায় তৃণমূলের শাসনে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, তা নিয়ে নিন্দায় উত্তাল দেশ। আর তার প্রতিবাদে এবার পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ-প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকেই এই ভয়ঙ্কর ঘটনার জন্য দুষলেন কংগ্রেস নেতা ও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুধবারও বন্ধ আউটডোর-সহ একাধিক বিভাগ! দেশ জুড়ে যে পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবার

Doctor's Protest: আরজি করের পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজের মতো হাসপাতালগুলিতেও বিক্ষোভ চলছে লাগাতার। বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। বহু রোগীকেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল জানান, ‘‘কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় হতবাক গোটা দেশ। যে ভাবে তাঁর উপর নৃশংস, অমানবিক অত্যাচার হয়েছে, তাতে চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ স্পষ্ট।’’ এখানেই না থেমে রাজ্যকে নিশানা করে রাহুলের মন্তব্য, ‘‘ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিক্যাল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকেরা নিরাপদ না থাকেন, তা হলে অভিভাবকেরা কোন ভরসায় তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন?’’

कोलकाता में जूनियर डॉक्टर के साथ हुई रेप और मर्डर की वीभत्स घटना से पूरा देश स्तब्ध है। उसके साथ हुए क्रूर और अमानवीय कृत्य की परत दर परत जिस तरह खुल कर सामने आ रही है, उससे डॉक्टर्स कम्युनिटी और महिलाओं के बीच असुरक्षा का माहौल है।

पीड़िता को न्याय दिलाने की जगह आरोपियों को…

— Rahul Gandhi (@RahulGandhi)

  • আপনার জন্য আরও কিছু লেখা
নারীসুরক্ষার দাবিতে রাত দখল অভিযানে গোটা বাংলা! দেখে নিন কোথায় কোথায় রাতমিছিল?

R G Kar Hospital Incident Protest: আন্দোলনের প্রাথমিক আহ্বানে ওই জমায়েতের স্থান হিসেবে তিনটি জায়গার কথা বলা হয়েছিল— কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড।

তবে শুধুই যে তৃণমূল শাসিত বাংলার প্রশাসন বা হাসপাতাল পরিকাঠামোকে দুষেছেন রাহুল, এমনটা নয়। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে আইনের বিষয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলের বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গেই তুলে আনেন ২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকাণ্ডের কথা। এ প্রসঙ্গে রায়বরেলীর কংগ্রেস সাংসদের প্রশ্ন, নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ?’’ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস থেকে শুরু করে উন্নাও, এমনকী কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীকে কাঠুয়া ধর্ষণকাণ্ডের সঙ্গেও আরজি করের ঘটনার তুলনা টানেন এদিন রাহুল। সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট এক্সে করা পোস্টে তাঁর বক্তব্য, ‘‘হাথরস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনার বিষয়ে, প্রতিটি দল এবং সমাজের প্রতিটি অংশকে গুরুত্ব সহকারে একসঙ্গে আলোচনা করতে হবে এবং দৃঢ় পদক্ষেপ করতে হবে।’’

বিরোধী দলনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েই মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাহুল। সেখানে মেয়েদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তিনি। ইতিমধ্যে একাধিকবার মণিপুরে গিয়ে সেখানকার পরিস্থিতি চর্মচক্ষে দেখে এসেছেন তিনি। সেই রাহুল যে আরজি কর হাসপাতালের ভিতরে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সরব হবেন, তাতে আর আশ্চর্য কী! একই সঙ্গে এদিন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান রাহুল। তিনি লেখেন, ‘এই অসহনীয় যন্ত্রণার সময় আমি নিহতের পরিবারের পাশে রয়েছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত, যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

একদিন আগেই আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেসনেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরা। তার পরে এদিন সরাসরি এক্সে আরজি কর কাণ্ডের নিন্দা করলেন রাহুল। কার্যত বিঁধতে ছাড়লেন না জোটসঙ্গী তৃণমূলকে। রাহুলের এই পোস্ট সামনে আসার পরেই রাহুলকে পাল্টা বেঁধেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাহুল গান্ধির এ হেন বক্তব্য 'দায়িত্বজ্ঞানহীন' বলেও মন্তব্য করেছেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।