অনলাইন এফআইআর, কমান্ড সেন্টার! বাংলাদেশ পুলিশকে যেভাবে সাজাচ্ছেন ইউনূস

Bangladesh Command Center: ইউনূস বলেছেন, "আমাদের ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে আছি। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময়।"

inscript
৩ মিনিট
অনলাইন এফআইআর, কমান্ড সেন্টার! বাংলাদেশ পুলিশকে যেভাবে সাজাচ্ছেন ইউনূস

'নয়া' বাংলাদেশ গঠনের কাজ চলছে। অগাস্টের গণ অভ্যুত্থানের জেরে শাসক হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াতে স্বাভাবিক ভাবেই অস্থির হয়ে ওঠে বাংলাদেশ। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক, সংখ্যালঘুদের উপর হামলা, হাসিনা আমলে দুর্নীতি— সমস্ত ইস্যু নিয়েই মাসের পর মাস উত্তাল থেকেছে বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছিলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাইছেন তারা। তারই অংশ হিসেবে এবার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করছিলেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা। এই বৈঠকের পরেই ইউনূস কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন। কী এই কমান্ড সেন্টার, কেন তা গড়ে তোলার উপর এত গুরুত্ব দিচ্ছেন ইউনূস?

  • আপনার জন্য আরও কিছু লেখা
গরিবের উপর করের বোঝা! ভ্যাট বাড়ানোর পথই কেন বেছে নিল ইউনূস সরকার?

Bangladesh Vat-Tax: ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। এই বিপুল ঋণের পাশাপাশিই আইএমএফ-এর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আরও এক বিলিয়ন ডলার সাহায্য চেয়েছে।

প্রধান উপদেষ্টা ইউনূস বলছেন, নিরাপত্তা সংস্থাগুলিকে অবশ্যই যোগাযোগ রক্ষার সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে যাতে তারা কোনও পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে পারে। ইউনূস বলছেন, "আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দফতর স্থাপন করতে হবে, যা সমস্ত পুলিশ এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়সাধন করবে।" ইউনূসের দাবি, নতুন কমান্ড সেন্টার খুব দক্ষভাবে এবং নিবিড়ভাবে সারাদেশের থানা এবং সমস্ত আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে। গণ অভ্যুত্থানের সময় ব্যাপক পরিমাণ অস্ত্র লুঠ হয় থানা থেকে। তারপর নানা অংশে হিংসার খবরও আসে। সে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইউনূস। বলেছেন, "আমাদের ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে আছি। এই বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময়। আমাদের কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া উচিত নয়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণঅভ্যুত্থানের আহত যোদ্ধদের জন্য যে বিশেষ পদক্ষেপ মহম্মদ ইউনূসের

Bangladesh Interim Government: এখনও পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০৭৪ জন চিকিৎসা করিয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ জনের দুই চোখের দৃষ্টিই চিরতরে নষ্ট হয়ে গিয়েছে।

ইউনূসের দাবি, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা, আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির কাজ করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশকে আবারও অস্থির করে তোলার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে বলেও আশঙ্কা তাঁর।

ইউনূস আশ্বাস দিয়েছেন, প্রতি নাগরিকের মানবাধিকার রক্ষিত হবে। এর জন্য নিরাপত্তা প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর যেকোনও হামলা নস্যাৎ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ইউনূস। রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে তোলাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন ইউনূস। পুলিশি নিরাপত্তা জোরদার করার পর রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে বলেই দাবি পুলিশের।

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, জুলাই ও অগাস্ট মাসে হাসিনার নিরাপত্তা বাহিনীর নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য পুলিশ ১০টি দল গঠন করেছে। পুলিশকে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির এবং এই মামলাগুলির ফলে কোনও নিরপরাধ মানুষের যাতে হয়রানি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন ইউনূস।

ইউনূসের মতে, পুলিশের একটি নির্দিষ্ট ফোন নম্বর থাকা উচিত যাতে অভিযোগকারীরা দেশের যেকোনও প্রান্ত থেকেই অন্তত একটি এফআইআর দাখিল করতে পারেন। পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি কল সেন্টার স্থাপনের নির্দেশও দিয়েছেন তিনি যাতে অনলাইনে মামলা দায়ের করতে সমস্যা হলে আম জনতা সহজেই কল সেন্টার থেকে সাহায্য নিতে পারেন। পুলিশ প্রধান বাহারুল আলম জানিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে আসা শেখ হাসিনার বিষয়ে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ ইন্টারপোলের কাছেও অনুরোধ জানিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।