অন্তর্বর্তী সরকার গড়ে আপাতত চলবে দেশ, জাতির উদ্দেশে ভাষণে যে বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের

Bangladesh Unrest: শেখ হাসিনার  পদত্যাগের পরই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, বাংলাদেশে এই আন্দোলনে প্রতিটি হত্যার বিচার হবে।

Sohini Das
৩ মিনিট
অন্তর্বর্তী সরকার গড়ে আপাতত চলবে দেশ, জাতির উদ্দেশে ভাষণে যে বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের

বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর। দেশ জুড়ে গণবিক্ষোভের মুখে পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই বোনের সঙ্গে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আপাতত সেনাবাহিনীর হাতে দেশ। তবে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তী সরকার গড়ে আপাতত চালানো হবে দেশ। হাসিনা ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানানো হয়, জাতীর উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এদিন হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল সেনাবাহিনী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন হাসিনা। ইস্তফা দিয়েই দেশ ছাড়েন তিনি। যতদূর জানা গিয়েছে, তিনি আশ্রয় নিয়েছেন ভারতে।

সোমবার জাতির উদ্দেশে ভাষণের আগেই বাংলাদেশের বিশিষ্টজন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। জানা গিয়েছে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন সেই বৈঠকে। তাঁরা এক যোগে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠন করার। সেনাপ্রধান জানান, যেখানে হাজির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও জোনায়েত সাকিও। আসিফ এদিন সেনাপ্রধানের সামনেই ছাত্রছাত্রীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। সেনাপ্রধান জানান, ওঁর কথা সবাই শোনে, শ্রদ্ধা করে। ছাত্রছাত্রীরা ওঁর কথা শুনেছেন। তাঁরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে বলেই আশাবাদী তিনি। তবে সেনা প্রধান একই সঙ্গে জানিয়েছেন ওই বৈঠকে আওয়ামি লিগের কোনও প্রতিনিধি ছিলেন না। এ দিন সাংবাদিক-সহ দেশের সকলের সামনে হাজির হয়ে সামগ্রিক পরিস্থিতির কথা জানান সেনাপ্রধান। তিনি জানিয়েছেন, আপাতত অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে। একই সঙ্গে প্রতিটি হত্যার বিচারের আশ্বাসও দেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে ইস্তফা হাসিনার! বাংলাদেশ ছেড়ে বোনের সঙ্গে কোন দেশে আশ্রয়?

Sheikh Hasina Resigns: হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।

কোটা বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে কিছুদিন আগেই উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা দেশ। ছাত্রআন্দোলন প্রশমিত করতে চরম দমন-পীড়ন নীতি নেন হাসিনা সরকার। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল পুলিশ ও আওয়ামি লীগের গুন্ডাদের হাতে। সুপ্রিম কোর্টের রায় অবশ্য শেষপর্যন্ত সংরক্ষণের বিপক্ষেই যায়। তবে এত এত মৃত্যুর প্রতিবাদে সুবিচার চেয়ে ফের পথে নামে বাংলাদেশ। দু'দিন আগেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনও প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। এরপর রবিবার বাংলাদেশ জুড়ে সহিংসতায় মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। তার পরেই সোমবার জনবিক্ষোভের মুখে টলে যায় সরকারের গদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাসিনাশাহির অবসান চেয়ে ফের মৃত্যু! কোন পথে এগোচ্ছে ঢাকার লং মার্চ?

Bangladesh Long March: যাত্রাবাড়ী থানা এলাকায় ব্যাপক পুলিশ নেমেছে। সাঁজোয়া যানও দেখা গেছে। সেখানে সংঘর্ষে ইতিমধ্যেই ৩ জন মারা গেছেন।

শেখ হাসিনার পদত্যাগের পরই সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন, বাংলাদেশে এই আন্দোলনে প্রতিটি হত্যার বিচার হবে। তবে একই সঙ্গে তিনি জনগণকে অনুরোধ করেছেন হিংসার পথ ছেড়ে সংযত হওয়ার, দেশে শান্তি বজায় রাখার। একই সঙ্গে যে ভয়ঙ্কর হত্যালীলা ঘটেছে সাম্প্রতিক কালে বাংলাদেশে, তা যাতে ফের না ঘটে, সে জন্য সেনাবাহিনী ও পুলিশকে কোনও রকম গোলাগুলি না চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জনগণের উদ্দেশে ওয়াকার-উজ-জামান জানান, তাঁরাও যাতে কোনও রকম ভাঙচুর না চালান। ইতিমধ্যেই বাংলাদেশে বহু ক্ষতি হয়েছে। পুনরায় যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয়, তা দেখার দায়িত্ব জনগণের বলেই জানান তিনি। বাংলাদেশের জনতার কাছে সেনাপ্রধানের আর্জি, ‘‘ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন। ধৈর্য হারাবেন না। আমি নিশ্চিত, আপনারা যদি আমাদের কথামতো চলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তা হলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারব।’’

বাংলাদেশের সেনাপ্রধান এদিন জানিয়েছেন, ‘‘আমরা এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। বিশিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে যাব। তাঁর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। আপনারা সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।’’ গত কয়েকদিনে যে পরিস্থিতি দেখেছে বাংলাদেশ, তাতে বলাই বাহুল্য, মানুষের সরকার ও পুলিশের উপর আস্থা তলানিতে ঠেকেছে। এদিন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান জানান, ‘‘আমি কথা দিচ্ছি। আপনারা এখনই আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, তা আমরা পূরণ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব।’’

ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের জনতার সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে সে দেশের সেনাবাহিনী। একই সঙ্গে মানুষকে আশ্বস্ত করে সেনাপ্রধান পরামর্শ দিয়েছেন বাংলাদেশের জনতাকে সংঘাত থেকে বিরত থাকার। তাঁর মতে, ‘‘সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।’’ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এ দিন সেনাপ্রধান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন, ‘‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আপনারা শান্তি-শৃঙ্খলার পথে ফিরে আসুন। কারণ তা না হলে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। মানুষ মারা যাচ্ছেন।’’ দেশ শান্তি হলে কার্ফুর প্রয়োজন নেই বলেও এদিন জানিয়েছেন তিনি।

সেনাপ্রধানের ভাষণ অনুযায়ী, আপাতত বাংলাদেশ চালনার দায়িত্ব সেনাবাহিনীর হাতেই। দেশবাসীর দাবিপূরণ করে শান্তিশৃঙ্খলা ফেরানোর কথা জানিয়েছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকারের পরে কে পাকাপাকি ভাবে বসতে চলেছে বাংলাদেশের গদিতে, কী হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ, সেদিকেই তাকিয়েই গোটা দুনিয়া।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।