চোখের সামনে লুটিয়ে পড়ল অনীক, আমরা তবু স্লোগান তুলেছিলাম

Bangladesh Quota Protest: বাসার নীচে রাস্তায় এসে কিছুদূর এগোতেই দেখলাম ছাত্রলীগ, যুবলীগের ছোট মিছিল যাচ্ছে। স্লোগান দিচ্ছিল 'বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই'!

Touquir Ahmed
২ মিনিট
চোখের সামনে লুটিয়ে পড়ল অনীক, আমরা তবু স্লোগান তুলেছিলাম

ঘুম থেকে উঠলাম, বেশ রৌদ্রোজ্জ্বল দিন। আবহাওয়া কেমন যেন নিস্তব্ধ। ব্যস্ত পুরনো ঢাকা এখনও নিজের রূপে আসেনি, যদিও সে এখনও ব্যস্ত। সকালে এটা সেটা করতে করতেই দুপুর হয়ে গেল। এরই মধ্যে খবর এল মিরপুরের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা হয়েছে।

কাওছারকে কল দিলাম, ও বলল ক্যাম্পাসে আসবে। আমিও বেরিয়ে পড়লাম। বাসার নীচে রাস্তায় এসে কিছুদূর এগোতেই দেখলাম ছাত্রলীগ, যুবলীগের ছোট মিছিল যাচ্ছে। স্লোগান দিচ্ছিল 'বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই' , 'একটা একটা রাজাকার, ধইরা ধইরা জবাই কর'।

লক্ষ্মীবাজার এসে সবার সঙ্গে দেখা হলো। আমি একটা স্টাম্পের মাথায় পতাকা বেঁধে নিলাম। জানি, লীগের টোকাইরা হামলা করবে। সবাই ক্যাম্পাসে গেলাম। আমরা মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে রায় সাহেব বাজারের দিকে এগোচ্ছি। সামনেই কোর্ট কাছারি। আমরা স্লোগান দিচ্ছি,

কোটা না মেধা ?

মেধা !! মেধা !!

সূর্য সেনের/প্রীতিলতার/ ৫২/৭১/১৮ বাংলায়

বৈষম্যের ঠাঁই নাই।

অ্যাকশন টু অ্যাকশন,

ডাইরেক্ট অ্যাকশন ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১১ মাস জেলও খেটেছেন! তবু কেন বাংলাদেশের জনগণের মন রাখতে ব্যর্থ শেখ হাসিনা?

Bangladesh PM Sheikh Hasina: হাসিনা মইনুলকে বলেছিলেন, "আপনারা কাজটা ভাল করেননি। আমি দ্রুত ফিরে আসব এবং তখন আপনাদের কাউকে ছেড়ে কথা বলব না।"

সংসদে আইন করো!

কোটা প্রথার সংস্কার করো ।

কুমিল্লায়/ জাবি/চবি/ঢাবি/জবিতে হামলা কেন

প্রশাসন জবাব দে"

মিছিল বেশ এগিয়েছে, কোর্টের সামনে রাস্তায় মিছিল নিয়ে এগোচ্ছি। ওরা (সোনার ছেলেরা) কোর্টের সামনে ফাঁকা জায়গায় ওঁৎ পেতে দাঁড়িয়েছিল। আমরা গলির সামনে গেলে দুইজন মিছিলের দিকে পিস্তল তাক করে। আমরা দেখতে পেয়ে পতাকা উঁচিয়ে ধাওয়া দিই। ওরা কোর্টের ভেতর দিয়ে শাখারী বাজারের গলির দিকে দৌড় দেয়, পিছু হটে। আমরা অনেকটা ভেতরে গিয়ে ফিরে আসার সময় ওরা গুলি করা শুরু করে।

ওরা দু'জন তাক করে গুলি চালাচ্ছে, একজন গেটের পিলারের আড়াল থেকে তাক করছে। আমার সব কেমন যেন বিদঘুটে লাগছিল। আশেপাশের সবাই উত্তেজিত, বারুদ ঠাসা কণ্ঠ, অগ্নিঝরা ফুলকির মতো বারেবারে প্রকম্পিত হচ্ছিল চারপাশ। এতকিছুর মধ্যেও আমি ভাবছি সব স্বাভাবিক। হঠাৎ অনীকের গুলি লাগল, অনীক পড়ে গেল। কোত্থেকে যেন বেশ কিছু আধলা ইট এসে পড়ছিল আশেপাশে। পাশে একজনের মাথা ফেটে গড়গড়িয়ে রক্ত ঝরছে। রাগ, উত্তেজনা, ক্ষোভ, ভয় সব মিলিয়ে এক হয়ে গেছে।

অনীককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আর আমরা আবার মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক ঘুরে মেইন গেটের সামনে অবস্থান নিলাম। আমরা অনড়, রক্ত দেখেও অনড়, হামলার মুখেও অনড়। সবাই স্লোগান ধরলাম আবার, আরও জোরে

কোটা না মেধা?

মেধা!! মেধা!!

সূর্য সেনের/প্রীতিলতার/ ৫২/৭১/১৮ বাংলায়

বৈষম্যের ঠাঁই নাই ।

অ্যাকশন টু অ্যাকশন,

ডাইরেক্ট অ্যাকশন ।

সংসদে আইন করো!

কোটা প্রথার সংস্কার করো ।

কুমিল্লায়/ জাবি/চবি/ঢাবি/জবিতে হামলা কেন

প্রশাসন জবাব দে"

লেখক- তৌকির আহমেদ, পড়ুয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

লিখেছেন
Touquir Ahmed
Touquir Ahmed
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।