অগণিত মৃত্যু, সরকারি সম্পত্তি ধ্বংস! শাসক-বিরোধী সংঘর্ষে কতটা ক্ষয়ক্ষতি বাংলাদেশে?

Bangladesh Quota Protest: অবশেষে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযুদ্ধের আত্মীয়দের জন্য সংরক্ষিত কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার রায় দিয়েছে।

inscript
২ মিনিট
অগণিত মৃত্যু, সরকারি সম্পত্তি ধ্বংস! শাসক-বিরোধী সংঘর্ষে কতটা ক্ষয়ক্ষতি বাংলাদেশে?

সপ্তাহব্যাপী হিংসা, কার্ফিউ, ইন্টারনেট বন্ধ, অগণিত মৃত্যু। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে দমনপীড়নের যে নজির দেখেছে সাধারণ মানুষ তা আজীবনের অন্ধকার পর্ব হয়ে রইবে বলাই বাহুল্য। টানা আন্দোলনের জেরে বাংলাদেশের চেনা ছন্দ ভেঙে গিয়েছে। শহরে, রাস্তায়, অলিগলিতে বিক্ষোভের চিহ্ন, রক্তের দাগ। ব্যাপক পরিমাণে সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে এর জেরে।

বিক্ষোভকারীরা বাংলাদেশের রাষ্ট্রীয় টিভির সদর দফতরে আগুন লাগিয়ে দেন। বিটিভি ভবনে আটকে পড়েন অনেকেই। শত শত বিক্ষোভকারী বিটিভির কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ৬০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি অফিসেও ধরানো হয় আগুন। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালালে রামপুরায় একটি পুলিশ পোস্টেও আগুন দেন আন্দোলনকারীরা। এক সাংবাদিকের প্রাণও গিয়েছে এই হিংসায়। বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন লাগানোর ঘটনা ছাড়াও, আন্দোলনকারীরা মহাখালী দুর্যোগ ভবনে আগুন ধরিয়ে দেয়। আফতাবনগরে ওয়াসার জল শোধনাগারে, আঞ্চলিক পাসপোর্ট অফিসে, মহাখালী সেতু ভবনে, মহাখালী ডাটা সেন্টারে, ডিসি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। নরসিংদী জেলা কারাগার ভাংচুর চালিয়ে তারপর সেখানেও অগ্নিসংযোগ করা হয়। রংপুরে গোয়েন্দা কার্যালয়ে, রামপুরা থানায় আগুন লাগানো হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বৈরাচারী এরশাদকেও গদি ছাড়তে হয়! বাংলাদেশে গণআন্দোলন কি আর সেই ক্ষমতা রাখে?

Bangladesh Dictators: ১৯৯০-এর ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা পরিকল্পিতভাবে চিকিৎসক নেতা ডঃ শামসুল আলম মিলনকে হত্যা করে।

ধানমণ্ডি, নারায়ণগঞ্জের পিবিআই অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরও পুড়ে যায় আগুনের গ্রাসে। মহানগর গোয়েন্দা কার্যালয়ে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। মহাখালীতে টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া যায়। মিরপুর ১০-এ ইনডোর স্টেডিয়ামও পুড়ে যায় আগুনে, মিরপুরে মেট্রো স্টেশনে চলে ব্যাপক ভাঙচুর। রংপুরে মা ও শিশু হাসপাতালে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ঢাকার বেপজা ভবনেও আগুন ধরানো হয়। রংপুরে জেলা মৎস ভবনও আগুনে পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।

১৫০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে এই আন্দোলনে। অবশেষে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযুদ্ধের আত্মীয়দের জন্য সংরক্ষিত কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার রায় দিয়েছে। ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে, অবশিষ্ট ২ শতাংশ জাতিগত সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করা হবে বলে জানায় আদালত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে স্বস্তি! ডাউকি-দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন অজস্র ভারতীয়

Bangladesh: শুধু ডাউকি বর্ডারই নয়, চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে শুক্রবার সকাল ৬টা বেলা ১২টা পর্যন্ত প্রায় ৭০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরেছেন।

বিক্ষোভ দমনে কার্ফিউ জারি, সামরিক বাহিনী মোতায়েন এবং ইন্টারনেট ব্ল্যাকআউট সহ কঠোর ব্যবস্থা নেয় হাসিনা সরকার। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং ধোঁয়ার গ্রেনেড ব্যবহার করে জনগণের ক্ষোভকে আরও বাড়িয়ে তোলে।

প্রধানমন্ত্রী হাসিনা হত্যাসহ সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেন। হাসিনা বলেছেন, কার প্ররোচনায় সংঘাত শুরু হয়েছে, কারা কোন উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তা তদন্ত করে বের করা হবে।

জনজীবন ক্ষতিগ্রস্ত চরমভাবে। বড়বাজার হোক বা ছোট দোকান। বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কমে গিয়েছে হু হু করে। শহরজুড়ে কমছে ওষুধের জোগান। পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াতে মোবাইল ব্যাঙ্কিং অচল হয়ে পড়ে। বিপাকে পড়েছে বিদ্যুতের হাজার হাজার প্রিপেইড মিটার ব্যবহারকারীরা। হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসিনা সরকার শুক্রবার মধ্যরাত থেকেই কার্ফিউ জারি করে সেনা মোতায়েনের নির্দেশ দেয়। ওষুধের সরবরাহ কমেছে বাংলাদেশ জুড়ে। কার্ফিউয়ের সময় ওষুধের দোকান খোলা রাখার অনুমতি থাকলেও ঢাকার বহু এলাকায় দোকান বন্ধই দেখা গেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?