ভাঙা হলো মুজিবের মূর্তিও! হাসিনার ইস্তফার পর ঠিক কী চলছে বাংলাদেশ জুড়ে?

Bangladesh Unrest: ১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুজিবুরকে সপরিবার খুন করা হয়েছিল নিজেরই বাড়িতে। সেই কুখ্যাত অগাস্টেই হাসিনাকে চলে যেত হলো দেশ ছেড়ে।

inscript
২ মিনিট
ভাঙা হলো মুজিবের মূর্তিও! হাসিনার ইস্তফার পর ঠিক কী চলছে বাংলাদেশ জুড়ে?

১৭ বছর আগেও বাংলাদেশের প্রশাসনিক ভবিষ্যৎ ঠিক করেছিল সেনাবাহিনীই। ২০২৪ সালে সারা জুলাই ধরে চলা আন্দোলনের জেরে অবশেষে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলল সেই সেনাবাহিনীই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে বাংলাদেশও ছাড়েন। এর পরেই আন্দোলনকারীরা কার্যত দখল নেয় বাংলাদেশের গণভবনের। তারপর গণভবন জুড়ে আন্দোলনকারীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দু'হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁদের। ভাঙা হয় বঙ্গবন্ধু মুজিবের মূর্তিও! বাংলাদেশের গণভন দখলের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে শ্রীলঙ্কায় সাধারণ মানুষের রাষ্ট্রপতিভবন দখলের কথা। রাজাপক্ষের বাসভবনে তুমুল লুঠপাট চালিয়েছিল বিক্ষোভকারী মানুষ। সাধারণ মানুষ নেমে পড়েছিল রাষ্ট্রপতির নিজস্ব স্যুইমিং পুলে।

সোমবার আওয়ামী লীগের ঢাকা জেলার কার্যালয়েও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। ধানমণ্ডিতে শেখ হাসিনার কার্যালয়ে আগুন ধরিয়ে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। আগুন ধরানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও। আন্দোলনকারীরে পাঁচিল টপে ঢুকে যান প্রধান বিচারপতির বাসভবনেও। তারপর সেখানেও চলে ব্যাপক ভাঙচুর। ২০২২ সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রাসাদও এভাবেই দখল করেছিল সাধারণ মানুষ। তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষকে সেনারা নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরেই হুড়মুড়িয়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন তাঁর অফিসে, বাড়িতে। চলে অবাধ লুঠ, বাড়িতে আগুন ধরিয়েও দেওয়া হয়। এই মুহূর্তে বাংলাদেশের সংসদের স্পিকারকে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে বলে খবর। এরপরে তদারকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার খবর মিলেছে। বছরখানেক পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে বলে খবর।

২০০৭ সালের ১১ জানুয়ারিতেও অশান্ত পরিস্থিতিতে সেই দেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের তৎপরতায় গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন, অর্থনীতিবিদ তথা বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমেদ। কোটা আন্দোলন ও পরবর্তীতে হাসিনা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে চলা জনরোষের জেরে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, ‘‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করব।’’ আশ্বাস দিয়েছেন, ‘‘আমি কথা দিচ্ছি, প্রতিটি হত্যার বিচার হবে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে ইস্তফা হাসিনার! বাংলাদেশ ছেড়ে বোনের সঙ্গে কোন দেশে আশ্রয়?

Sheikh Hasina Resigns: হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।

Ganabhaban, the official residence of Bangladesh PM Hasina stormed by protestors

— Sidhant Sibal (@sidhant)

১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে তিনটি বড় সেনা অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে। সেনার হাতেই নিহত হন বাংলাদেশের দুই রাষ্ট্রপতি— শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। ২০০৭ সালে সরকার গঠনে সরাসরি হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ সেনা। তবে রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন সরসরি ক্ষমতার ভার নেননি।

২০০৭ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আওয়ামী লীগসহ অন্য বিরোধীরা সেই সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে আন্দোলনে নামে। তখনই পরিস্থিতি সামলাতে সক্রিয় হয় সেনা। প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। তিনি রাজি না হওয়ায়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হন ফখরুদ্দিন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুজিবুরকে সপরিবার খুন করা হয়েছিল নিজেরই বাড়িতে। সেই কুখ্যাত অগাস্টেই হাসিনাকে চলে যেত হলো দেশ ছেড়ে। জানুয়ারি মাসে পঞ্চমবারের জন্য ক্ষমতায় আসেন হাসিনা। কিন্তু ভোট বয়কট করেছিল বিএনপি সহ অন্য বিরোধীরা। কার্যত প্রহসন সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গদিতে বসেন হাসিনা, তখন থেকেই নির্দল, নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবি উঠেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।