গাছ সত্যিই হাঁটে? বটগাছের এই অভাবনীয় ঘটনার আড়ালে কোন সত্য?

The Walking Banyan Tree : হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত এই গাছটির ছায়ায় আস্ত ম্যানহাটন শহর ঢুকে যেতে পারে!

inscript
৩ মিনিট
গাছ সত্যিই হাঁটে? বটগাছের এই অভাবনীয় ঘটনার আড়ালে কোন সত্য?

ঘুমঘোরে মানুষ হাঁটে। স্লিপওয়াকিংয়ের কারণ নিয়ে, প্রভাব নিয়ে বিবিধ লেখাপত্তরও সহজেই মেলে। মানুষ হাঁটে ঘুমে ঠিকই, তবে গাছও কি হাঁটে? ভারতীয় উপমহাদেশের বনেবাদাড়ে ঘটনাটি কিন্তু নেহাত হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। এই অসাধারণ ঘটনা সত্যিই ঘটে এখানে, ‘গাছ হাঁটে"।কিন্তু কীভাবে?

বটগাছ এই দেশের বিশেষ এক গাছ। বটবৃক্ষ হিন্দুধর্মে পবিত্র গাছ। গাছ নিয়ে তাই স্বাভাবিকভাবেই পৌরাণিক আখ্যান রয়েছে প্রচুর। বলা হয়, নিজেদের পায়ের ছাপ ফেলে ফেলেই নাকি শিকড় বিস্তার করে বটগাছ। আদতে তো গাছের বা সাপের কারও পা থাকার কথাই নয়, নেইও। ফলে শিকড় বিস্তার করতে হেঁটে চলে বেড়ানোর কথা নিতান্তই গল্প। কিন্তু গল্পের নেপথ্যের কাহিনিটি কী? আসলে এই জাতীয় শিকড়গুলি নরপম এবং এগুলি মাটির মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। যে জায়গায় গাছ নিজের বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি সূর্যালোক এবং পুষ্টি পায় সেখানেই নিজেকে মেলে ধরে। গাছ এভাবেই ধীরে ধীরে সূর্যালোক পেতে, পুষ্টি পেতে নিজেকে এগিয়ে এগিয়ে দেয়, যা দেখে মনে হয় তারা হাঁটছে।

এই ক্ষমতার কারণেই বটগাছ কিন্তু এত বিশাল। একটি একক বটগাছই অনেকখানি জায়গা দখল করে থাকে পারে। সেই পরিপ্রেক্ষিতেই বিশ্বের বৃহত্তম গাছ হিসাবে স্বীকৃত বটবৃক্ষ। একটি বটগাছ (Ficus benghalensis) দেখলে তাই মনে হতেই পারে আস্ত একটা বন দেখছেন। বটগাছ আসলে এক বিশাল জীব। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দ্য গ্রেট বেনিয়ান। এই বটগাছটি ১৪,৫০০ বর্গফুট (১,৩৪৭ বর্গ মিটার) জুড়ে ছড়িয়ে রয়েছে। এই বিশাল বটবৃক্ষটি রয়েছে আমাদেরই রাজ্যে। হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত এই গাছটি কত বিশাল ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। আস্ত ম্যানহাটন শহর ঢুকে যেতে পারে এই গাছের ছায়া। এতটাই বিস্তৃত এই দ্য গ্রেট বেনিয়ান!

কীভাবে এত বিস্তার লাভ করে গাছটি?

বটগাছ বীজ থেকেই জন্মায়। বটফলের বীজ অন্য গাছের উপর পড়ে। ধীরে ধীরে বটগাছের শিকড় ওই অন্য গাছগুলির শিকড়গুলিকে নষ্ট করে নিজেকে বিস্তার করতে থাকে। প্রকৃতির নিজস্ব মাৎসন্যায়! ধীরে ধীরে মূল অন্য গাছটি মারা যায়। বট গাছটি নিজের সমস্ত শাখা প্রশাখা ছড়িয়ে ক্রমেই বেড়ে ওঠে। মূল গাছের ডালপালাকে ভারসাম্য দিতে দিতে এই অংশগুলি এমনভাবে বেড়ে ওঠে যে মনে হয় অনেক ক'টি গাছ জন্মেছে।

কিন্তু মানুষ বা পশুর যত দ্রুত হাঁটে, এই গাছের 'হাঁটা' তো ততটা দ্রুত নয়। গাছ আসলে এমন গতিতে বনের পথে 'হাঁটে' যা মানুষের পক্ষে দেখা একেবারেই অসম্ভব। কিন্তু গাছ নিজের মতো জায়গা করে এগিয়ে যায়, নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে, বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খাইয়ে নেয়। ২৫০ থেকে ৫০০ বছরও বয়স হয়ে যায় এক একটি গাছের।

ভারতের পুরাণে বটগাছটি প্রতীকীভাবেও তাৎপর্যপূর্ণ। ভারতে বট বৃক্ষ মৃত্যুর দেবতা যমের সঙ্গে সম্পর্কিত। এমন গাছ হামেশই শ্মশানের কাছে জন্মাতে দেখা যায় বলে ধারণা পোক্ত হয়েছে আরও। কাহিনিতে বলা হয়, কৃষ্ণ একটি বটগাছের নীচে দাঁড়িয়েই ভগবৎ গীতার উপদেশগুলি অর্জুনকে দিয়েছিলেন। হিন্দুধর্মের মহাজাগতিক 'বিশ্ববৃক্ষ' আসলে একটি উল্টোনো বট, যার শিকড় রয়েছে আকাশে (স্বর্গে) এবং পৃথিবীর দিকে বৃদ্ধি পায় এর শাখা প্রশাখা।

শতাব্দীর পর শতাব্দী ধরে বট জীবন, উর্বরতা এবং পুনরুত্থানের বিভিন্ন আখ্যানকে আঁকড়ে রেখেছে। শুধু পুরাণ নয়, বটগাছের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গন্ধ। ব্রিটিশরা যখন ভারত আক্রমণ করে এই বটগাছগুলিতেই বহু ভারতীয়ের ফাঁসি দিয়েছিল তারা। শতাব্দীকালের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বটগাছেরা, ভারতের জাতীয় বৃক্ষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।