বাসাহারা ময়ূরদের তীব্র কান্না! পরিবেশ শেষ করে তেলঙ্গানায় ৪০০ একর জমিতে বুলডোজার কেন?

Hyderabad University Land Auction: এই বিশ্ববিদ্যালয়ের বনভূমিতে অজস্র পাখির প্রজাতির বাস। সরীসৃপ, ঔষধি গাছ এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সহ সমৃদ্ধ জীববৈচিত্র্যের আশ্রয়স্থল এই বনভূমি।

inscript
৪ মিনিট
বাসাহারা ময়ূরদের তীব্র কান্না! পরিবেশ শেষ করে তেলঙ্গানায় ৪০০ একর জমিতে বুলডোজার কেন?

হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে যে ৪০০ একর জমি নিলাম হচ্ছে, সেই জমি থেকে ভেসে আসছে ময়ূরদের কান্না। অজস্র পশু পাখির বাসা হারানোর আর্ত চিৎকার। জমি খালি করার আদেশের পর কাঞ্চা গাছিবোলির জমিতে চলছে ভারী বুলডোজার। উপড়ে যাচ্ছে নিরীহ পশুপাখিদের আবাস। জমি বাঁচাতে মরিয়া প্রতিবাদ করছেন পড়ুয়ারা, শিক্ষকরা। তবে সরকার বলেছে জমি নিলাম হবেই। ৪৫০টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাসের চেয়ে কর্পোরেট মুনাফা অনেক বেশি গুরুত্বের! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ৪০০ একর জমির নিলাম এখন তেলঙ্গানার সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু। তবে এই বিতর্কের শিকড় প্রাচীন। ১৯৭০-এর দশকে তেলঙ্গানা আন্দোলন যখন শীর্ষে, রাজ্যের অধিকার এবং তেলঙ্গানার স্বার্থ রক্ষার লড়াইয়ে শয়ে শয়ে পড়ুয়া নিজেদের প্রাণ দিয়েছিলেন। ১৯৬৯ সালে খাম্মাম থেকে শুরু হয় এই আন্দোলন। আর অচিরেই তা ছড়িয়ে পড়ে। তেলঙ্গানার অধিকার রক্ষার জন্য ১৯৫৬ সালের জেন্টলমেনস এগ্রিমেন্টের বাস্তবায়ন ছিল এই আন্দোলনের মূল দাবি।

সমান্তরালভাবে তখন জয় অন্ধ্র আন্দোলন চলছিল। সেই সময় রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেই ক্ষমতায় ছিল কংগ্রেস। আন্দোলন তীব্র হতে দেখেই, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য একাধিকবার হায়দরাবাদ সফর করেন। অবশেষে ১৯৭৩ সালের ২১ সেপ্টেম্বর ছয়-দফা সূত্রকে আপস হিসাবে ঘোষণা করেন। এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য, সংবিধানে ৩২তম সংশোধনী হয়। তাতেই ৩৭১(ডি) এবং ৩৭১(ই) অনুচ্ছেদ যুক্ত করা হয়। ১৯৭৫ সালের ১৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। এই আদেশটি অন্ধ্রপ্রদেশ পাবলিক এমপ্লয়মেন্ট (স্থানীয় ক্যাডারের সংগঠন এবং সরাসরি নিয়োগের নিয়মিতকরণ) আদেশ, ১৯৭৫ নামে পরিচিত।

ছয়-দফা সূত্রের একটি গুরুত্বপূর্ণ বিধান ছিল তেলঙ্গানায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যা পরবর্তীকালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কংগ্রেসের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার, ওই সূত্রের প্রতিশ্রুতি হিসেবেই, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য ২,৩০০ একর জমি বরাদ্দের প্রশাসনিক আদেশ জারি করে। তবে এই জমি বিশ্ববিদ্যালয়ের নামে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়নি। তেলঙ্গানার প্রতি ইন্দিরা গান্ধির আস্থাতেই সেই সময় অন্ধ্রপ্রদেশ জুড়ে রাখা যায়।

২০২৫ সালে তেলঙ্গানা সরকারের অধীনস্থ তেলঙ্গানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন (TGIIC), আইটি এবং বহুজাতিক কর্পোরেশনগুলির জন্য হাব তৈরির উদ্দেশে কাঞ্চা গাছিবোলিতে ৪০০ একর জমি নিলামের প্রস্তাব দিয়েছে৷ এই পদক্ষেপকে চরম সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী শ্রীধর বাবু এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রান্তিক মানুষকে উচ্ছেদ করেই কেন বাস্তবায়নের মুখে দেশের প্রথম নদী সংযোগ প্রকল্প?

Ken-Betwa project: দেশের উন্নয়নের বলি হিসেবে বারবার প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে ব্যবহার করা হয়েছে। তাঁরা বারেবারে বাস্তুচ্যুত হয়েছেন। কেন এমনটা ঘটে?

ইতিমধ্যেই মূল বরাদ্দকৃত ২,৩০০ একর জমির এক বড় অংশই বিশ্ববিদ্যালয়ের হাত থেকে বেরিয়ে গেছে। TSRTC, মিউনিসিপ্যাল কার্যালয়, বালযোগী স্টেডিয়াম, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিমেল বায়োটেকনোলজি সহ বিভিন্ন সংস্থার কাজে এই জমি ব্যবহৃত হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করার পরিবর্তে, তেলঙ্গানা সরকার তার দাবির ন্যায্যতা প্রমাণ করতে আইনের ফাঁকফোকর এবং নথির অভাবকে কাজে লাগিয়ে জমি নিলামে তুলছে বলে অভিযোগ।

Heartbreaking video of peacocks crying for help as Telangana govt is clearing 400 acres of green space near the University of Hyderabad for an IT park.

Students are protesting, citing its rich biodiversity with 455+ species of flora & fauna.

All environment, 5 star activists &…

  • আপনার জন্য আরও কিছু লেখা
গ্লোবাল ওয়ার্মিংয়ের জিয়নকাঠি! যেভাবে পরিবেশের সর্বনাশ করছে কার্বন ডাই অক্সাইড

Global Warming: সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে নিত্য নতুন কলকারখানা বাড়তে থাকল, আর পাল্লা দিয়ে বাড়ল গ্রিনহাউস গ্যাসের উৎপাদন, বিশেষত কার্বন ডাই অক্সাইড।

— Megh Updates 🚨™ (@MeghUpdates)

যদি ৪০০ একর জমি নিয়ে নেওয়া যায়, তাহলে পুরো ক্যাম্পাস দখল করতে সরকারের আর কোনও বাধাই তেমন থাকে না। ইতিহাস বলছে, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন অজুহাতে বিশ্ববিদ্যালয়ের জমি দখল করেছে। ২০০৪ সালে, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আমলে, খেলাধুলোর সুবিধার জন্য পাঁচ বছরের সমঝোতা স্মারকের অধীনে ৪০০ একর জমি বরাদ্দ করা হয় আইএমজি ভারতকে। ২০০৫ সালে কংগ্রেস ক্ষমতায় এসে আবিষ্কার করে যে আইএমজি ভারত আদতে একটি ভুয়ো সংস্থা। তা সত্ত্বেও এই জমি হস্তান্তরের অনিয়মের বিষয়ে কেন্দ্রীয়স্তরে কোনও সরকারই কোনও তদন্ত শুরু করেনি। রেবন্ত রেড্ডি তখন বিধানসভায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয় যদি বৈধভাবে জমির মালিক না হয়, তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ ২০০৩ সালে ক্রীড়া আকাদেমির জন্য জমি বরাদ্দের প্রস্তাব পাস করেছিল? ২০২১ সালের একটি রায়ে, তেলঙ্গানা হাইকোর্ট রাজ্য সরকারকে বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করার এবং বিশ্ববিদ্যালয়ের নামে ওই জমি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই তেলঙ্গানা সরকার আবারও জমি দখলের দিকেই এগোচ্ছে।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় তেলঙ্গানা আন্দোলনের প্রতীক তো বটেই, এই রাজ্যের আত্মসম্মানের চিহ্নও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঐতিহ্যকে নষ্ট না করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিরকাজ করা উচিত ছিল সরকারের। উচিত ছিল, তেলঙ্গানার পড়ুয়াদের বিশেষ সংরক্ষণের পক্ষে কথা বলা।

শুধু আন্দোলন বা রাজনৈতিক গুরুত্বের নয়, কাঞ্চা গাছিবাউলি জমি হায়দরাবাদের প্রাণও। যে কিঞ্চিৎ বনভূমি বেঁচে আছে, সবুজ অবশিষ্ট আছে, তারই অন্যতম এই জমি। সুপ্রিম কোর্টের একটি বিচারে এই জমি বনভূমি হিসাবে যোগ্যতা অর্জন করেছে। উল্লেখ্য, বনভূমির সীমানা নির্ধারণ এবং রাজস্ব বিষয়ক সমীক্ষার আগে, রাজ্য সরকার এই জমিটিকে অনুর্বর দেখানর মিথ্যা চেষ্টায় অনেক গাছ কেটে ফেলার চেষ্টাও করেছিল। তেলঙ্গানা হাইকোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরে, বনাঞ্চল চিহ্নিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। এখানেই প্রশ্ন ওঠে, জনগণের নির্বাচিত সরকার কি তবে জনকল্যাণের চেয়ে কর্পোরেট স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে? যে কংগ্রেস সরকার অন্যত্র বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলে, সেই কংগ্রেসেরই ক্ষমতায় থেকে এমন আচরণ স্ববিরোধিতা নয়?

এই বিশ্ববিদ্যালয়ের বনভূমিতে অজস্র পাখির প্রজাতির বাস। সরীসৃপ, ঔষধি গাছ এবং বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সহ সমৃদ্ধ জীববৈচিত্র্যের আশ্রয়স্থল এই বনভূমি। মাশরুম শিলার মতো প্রাচীন শিলা রয়েছে এই অঞ্চলে, আছে চারটি হ্রদ যা স্থানীয় বন্যপ্রাণীদের ভরসা। আশ্চর্যের বিষয়, কোনও পরিবেশগত সমীক্ষা বা পরিবেশের উপর এর প্রভাবের মূল্যায়ন না করেই, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জমি নিলামকে সমর্থন করছেন। বিধানসভায়, কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছিলেন, "কোনও সিংহ বা বাঘ নয়, কেবল 'ধূর্ত শিয়াল'-রাই উন্নয়নে বাধা দেয়।" কাদের 'ধূর্ত শিয়াল' বলছেন মুখ্যমন্ত্রী? তাঁর নিশানায় আছেন প্রতিবাদী ছাত্র, শিক্ষকরা, পরিবেশবিদরা এবং সুশীল সমাজের সদস্যরা।

একজন মুখ্যমন্ত্রী যদি পরিবেশকে শেষ করে দিতে বদ্ধ পরিকর হন, তাহলে দেশের জীববৈচিত্র্য, বা পরিবেশ রক্ষার বিপুল কর্মকাণ্ডের কাছে তা এক অশনি সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেস সরকারের এমন পদক্ষেপ দলের অস্তিত্বের উপর জোড়া আক্রমণ হয়ে দাঁড়াতে পারে। কংগ্রেসের অবশ্যই তার ঐতিহাসিক দায়িত্ব, ইন্দিরা গান্ধির উত্তরাধিকার এবং তেলঙ্গানার স্বার্থের প্রতি প্রতিশ্রুতিকে উপেক্ষা করা উচিত নয়। তবে এই বিষয়ে কংগ্রেসের বরিষ্ঠ নেতাদেরই নীরবতা ভাঙতে হবে। উচ্চ শিক্ষা এবং পরিবেশের ভবিষ্যৎ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি না ঠেকাতে পারলে, এই দেশে রাজনৈতিক জমি হারিয়ে শূন্য হয়ে যেতে পারে প্রধান এই বিরোধী দল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?