আরজি কর কাণ্ড: ভেতরে অনেকে আছে, মেনে নিলেন মমতাও

Mamata Banerjee Visits RG Kar Victim's home: সোমবার তরুণীর বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, নির্যাতিতার বাবা-মা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এই ঘটনায় ভিতরের কেউ জড়িত।

inscript
৩ মিনিট
আরজি কর কাণ্ড: ভেতরে অনেকে আছে, মেনে নিলেন মমতাও

আরজি কর হাসপাতালে ধর্ষণের পর খুন করা হয়েছে এক তরুণী চিকিৎসককে। সেই ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সোমবার তরুণীর বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর পৌনে একটা নাগাদ ওই মহিলা চিকিৎসকরে সোদপুরের নাটাগড়ের বাড়িতে যান তিনি। সূত্রের খবর, মৃতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার পরে পরেই মৃতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই তাঁদের বাড়িতে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কার্যত এ দিন তিনি এ-ও মেনে নিয়েছেন যে এই ঘটনার নেপথ্যে ভিতরের কেউও জড়িয়ে থাকতে পারে।

তিনি এদিন জানান, নির্যাতিতার বাবা-মা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এই ঘটনায় ভিতরের অনেকে থাকতে পারে। মুখ্যমন্ত্রী জানান, "যদি ভিতরের কেউ থাকে, কারও প্রতি সন্দেহ হয়। সেদিন রাতে ওই চিকিৎসকের সঙ্গে বন্ধুবান্ধব বা যাঁরা ছিলেন, তাঁদের ডেকে কথা বলা হবে। এমনকী প্রথম যেদিন বাড়িতে ফোন করেছিলেন, তাকেও ডেকে পাঠানো হবে।"

শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুমে ওই ট্রেনি চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, শুধু খুন নয়, ধর্ষণও করা হয় ওই তরুণী চিকিৎসককে। সেই ঘটনা সামনে আসার পরেই কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী অভিযুক্তদের ফাঁসির পক্ষেও সওয়াল করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আন্দোলনের জের না উপরমহলের চাপ? কেন পদত্যাগ আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের?

R G Kar Rape Case: সোমবার পদত্যাগ করেছেন সন্দীপ ঘোষ! বলেছেন, ‘নৈতিক দায়িত্ব’-এর কারণেই পদত্যাগ করেছেন তিনি।

ওই ঘটনায় ওই বিভাগের ডিউটিতে থাকা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করে শুরু হয়েছে মামলা। শুক্রবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী মৃতার বাবাকে ফোন করেছিলেন। শনিবার এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। ওঁরা যে ডিমান্ডগুলো করছে, তার প্রত্যেকটির সঙ্গে আমি একমত। পুলিশও প্রত্যেকটি মেনে নিয়েছে।”

সোমবার নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি এ-ও জানান, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে। সোমবারও অপরাধীর ফাঁসির শাস্তি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবারও একই দাবি জানালেন তিনি। মমতা এদিন জানান, ‘‘পুলিশ তদন্ত করছে। রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে।’’ এর পরেই জুড়ে দেন, ‘‘যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুব কম। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলাও সিবিআইকে দেওয়া হয়েছিল। কিন্তু তার কিনারা হয়নি। তবে এ ক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেব।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি করের তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ! কী এই বিরল অসুখ 'নেক্রোফেলিয়া'?

RG Kar Necrophilia: 'বাধা দেবে না' এমন যৌন সঙ্গী পাওয়ার আশায় মৃত দেহের সঙ্গে যৌন সম্পর্ক করে থাকা ব্যক্তিদের 'নেক্রাফাইল' বলা হয়।

শুক্রবার ওই ঘটনা ঘটার পরেই মমতা বলেছিলেন, এই ঘটনায় ফাস্টট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। সোমবারও সে কথা জানান মমতা। মমতা এর আগে জানিয়েছিলেন, রাজ্য সরকারের তদন্ত সংস্থায় ভরসা না থাকলে অন্য কোনও এজেন্সির তদন্তেও তাঁর আপত্তি নেই। কারণ, সরকার চায় ওই ঘটনার উপযুক্ত তদন্ত হোক। সোমবার পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মমতা।

চিকিৎসকের মৃত্যুকে ‘ন্যক্কারজনক এবং অমানবিক’ বলে মন্তব্য করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘‘জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওঁদের দাবির সঙ্গে একমত। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। কিন্তু এই অপরাধের কোনও ক্ষমা নেই।’’

এদিকে, এদিন সকালেই আরজি কর কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করেছেন। মমতা সে প্রসঙ্গেও মুখ খুলেছেন এদিন। তিনি জানান, এদিন প্রিন্সিপ্যাল নিজে এসে পদত্যাগ করেন। মানসিক চাপেই এই পদত্যাগ বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁকে অন্যত্র সরানো হয়েছে বলেও জানান। একই সঙ্গে চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি থেকে শুরু করে ওই ঘটনায় আরও বেশ কয়েকটি প্রশাসনিক পদে থাকা ব্যক্তিকে অপসারিত করা হয়েছে বলে জানান মুখ্য়মন্ত্রী। খুনি যাতে তাড়াতাড়ি গ্রেফতার হয় এবং শাস্তি পায়, তার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও এদিন দিয়েছেন মুখ্য়মন্ত্রী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?