দিল্লির পর CAA-স্বীকৃতি এবার বাংলাতেও! যে ভাবে নাগরিকত্ব পেলেন নদিয়ার বিকাশ

Citizenship under CAA: নদিয়া জেলার আসাননগরের বাসিন্দা বিকাশ মণ্ডল। ২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে সপরিবারে আসাননগরে চলে আসেন তিনি। সম্প্রতি সিএএ-র আওতায় এই দেশের নাগরিকত্ব পান বিকাশ।

Sohini Das
২ মিনিট
দিল্লির পর CAA-স্বীকৃতি এবার বাংলাতেও! যে ভাবে নাগরিকত্ব পেলেন নদিয়ার বিকাশ

ভোটের আগেই নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে দিয়েছিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। যে দুটি রাজ্য সব চেয়ে বেশি সরব হয়েছিল সিএএ-র বিরোধিতায়, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। মোদির সিএএ নীতির বিরুদ্ধে গর্জে ওঠে এ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। আগামী ১ জুন পশ্চিমবাংলার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট। তার ঠিক আগেই এ রাজ্যে সিএএ আইনের আওতায় আবেদন করে নাগরিকত্ব পেলেন এই বাংলার এক বাসিন্দা।

নদিয়া জেলার আসাননগরের বাসিন্দা বিকাশ মণ্ডল। সম্প্রতি সিএএ-র আওতায় এই দেশের নাগরিকত্ব পান বিকাশ। ২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে সপরিবারে আসাননগরে চলে আসেন তিনি। এখানেই ছোটখাটো ব্যবসা তাঁর। সিএএ আইন পাশ হওয়ার পর থেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি কবে কীভাবে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

লোকসভা ভোট ঘোষণার ঠিক মুখে মুখেই সিএএ আইন কার্যকর দেয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর গত ১৭ মে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেন বিকাশ। ২৭ মে তিনি ডাক পান কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেনডেন্ট অফিসে ভেরিফিকেশনের জন্য। সেখানে গিয়ে সমস্ত নথি জমা দেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু হলেই নাগরিকত্ব নিশ্চিত? CAA-তে আবেদন জানাতে পারবেন কারা?

CAA Implementation: এই আইন এনে আসলে হিন্দুদেরই 'প্রাধান্য' দেওয়া হচ্ছে, এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার। কিন্তু কাগজ না থাকলে ২০১৪ সালের আগে ভারতে আসা অভিবাসী হিন্দুদের জন্যও কোনো বিকল্প খোলা রাখা হয়নি।

গত ১৩ মে ছিল নদিয়ায় লোকসভার ভোটগ্রহণ। ভোটের ফল ঘোষণা আগামী ৪ মে। তার আগেই বৃহস্পতিবার নাগরিকত্ব শংসাপত্র নেওয়ার জন্য ডাক পান বিকাশ। দেরি না করেই দিনের দিনেই শংসাপত্রটি সংগ্রহ করে আনেন তিনি। এতদিন বাদে পূরণ হয়েছে স্বপ্ন। আর কেউ তাঁকে দেশে অনুপ্রবেশকারী বলে সম্মোধন করতে পারবে না। এখন থেকে তিনি এই বাংলারই নাগরিক।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়, সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি বুধবার থেকেই সিএএ আইন অনুযায়ী নাগরিকত্বের শংসাপত্র বিলির কাজ শুরু করে দিয়েছে। আর তার ঠিক একদিনের মধ্যেই নিজের নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে গেলেন নদিয়ার এই বাসিন্দা। স্বাভাবিক ভাবেই ওই কাগজ হাতে পেয়ে যারপরনাই খুশি বিকাশের পরিবার। স্ত্রী-পুত্র পরিবার নিয়ে নদিয়ায় বাস বিকাশের। শুধু পরিবার-পরিজনই নয়, প্রতিবেশীদের মধ্যেও আনন্দের ঢেউ। অনেকেই বিকাশকে দেখে আগ্রহ পেয়েছেন আবেদন করছেন। আরা যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের আবেদন প্রক্রিয়াও সফল হবে, এই আশায় বুক বেঁধেছেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
CAA-র জন্য প্রয়োজনীয় নথি না থাকলে কী হবে? যা জানালেন শাহ

CAA Implementation: কিন্তু প্রশ্ন উঠেছে, যাদের কাছে সেই প্রয়োজনীয় নথি নেই, অথচ তাঁরা বছরের পর বছর ধরে ভারতে রয়েছেন, তাঁদের কী হবে!

লোকসভা ভোটের চতুর্থ দফার পরে পরেই গত ১৫ মে প্রথমবার তিনশো জন সিএএ আবেদনকারীর হাতে শংসাপত্র তুলে দেয় কেন্দ্র। দিল্লিতে ১৪ জন আবেদনকারীর হাতে ওই শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা স্বয়ং। সিএএ অনুযায়ী নাগরিকত্ব প্রদানের কাজ পুনরায় শুরু হওয়ার ফলে, হরিয়ানা, উত্তরাখণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের আবেদনকারীরাও তাদের নাগরিকত্বের শংসাপত্র পেতে শুরু করেছেন। তবে এখনও এই আইনে নাগরিকত্ব পাওয়ার আবেদন নিয়ে বহু ক্ষেত্রে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে খবর।

সিএএ আইন কার্যকর হওয়ার পর তার বারবার বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যাতে অত্যুৎসাহী হয়ে আবেদন না করেন, সেই পরামর্শও দিয়েছিলেন। তবে সীমান্ত সংলগ্ন এলাকায় এই সিএএ আবেদনের ক্ষেত্রে মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলেই জানা যাচ্ছে। সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এই আইনে, তা-ও অস্বীকার করার জায়গা নেই।

বিতর্কিত এই নাগরিকত্ব আইনের প্রভাব বিজেপির ভোটবাক্সে আদৌ পড়বে? নাকি এ সব বিচ্ছিন্ন ঘটনামাত্র, উঠেছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।