দশ বছরে দেশের বেকার, চাকরিপ্রার্থীদের কী দিলেন নরেন্দ্র মোদি?

Narendra Modi Unemployment:স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৩-এর প্রতিবেদনে দেখা গেছে, পর্যাপ্ত বেতনের চাকরির অভাবের কারণেই মানুষ 'সেলফ-এমপ্লয়েড' হচ্ছেন।

inscript
৩ মিনিট
দশ বছরে দেশের বেকার, চাকরিপ্রার্থীদের কী দিলেন নরেন্দ্র মোদি?

২০১৪ সালে এদেশে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন। ওই মসনদে ১০ টি বছর পার করে ফেললেন মোদি। আর জনতা? এই ১ দশকে সাধারণ মানুষ নরেন্দ্র মোদির থেকে কী কী পেল? ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি ২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে কর্মসংস্থান তৈরিকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার কথা ঢালাও করে প্রচার করে। বিজেপি বলেছিল, উত্পাদন, পরিকাঠামো এবং আবাসনকে ক্ষেত্র নিয়ে ব্যাপক উন্নতিসাধন করবে গেরুয়া দল। কীরকম উন্নতি হলো এই দশ বছরে?

ভারতে বেকারত্বের হার ২০১৭-১৮ সালে বেড়ে হয় ৬.১%, গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। সরকারেরই পর্যায়ক্রমিক শ্রমশক্তি সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ মহামারী চলাকালীন, ২০২০ সালের এপ্রিল-জুন মাসে দেশের বেকারত্ব আরও বেড়ে ২০.৮% হয়েছিল। ২০২২-২৩ সালে এই বেকারত্বের হার ৩.২% কমে। তবে, সরকারের তথ্যের বাইরে স্বাধীন সংস্থাগুলির মাসিক সমীক্ষায় কিন্তু ধারাবাহিকভাবে বেকারত্বের হার সরকারি পরিসংখ্যানের থেকে ঢের বেশি বাড়তে দেখা গেছে।

পর্যাপ্ত এবং সময়োপযোগী সরকারি তথ্যের অভাবের কারণেই অর্থনীতিবিদ এবং নীতি গবেষকরা CMIE তথ্যের উপর নির্ভর করেন। মোদি সরকার ২০১৭ সালে বার্ষিক কর্মসংস্থান-বেকারত্ব সমীক্ষা বাতিল করে দেয়। শুধু তাই নয়, ২০১৮ সালের মার্চ লেবার ব্যুরোর ত্রৈমাসিক সমীক্ষাও সরকার বন্ধ করে দিয়েছে। অর্থনীতিবিদরাও বলছেন 'সেলফ-এমপ্লয়মেন্ট' বা স্ব-কর্মসংস্থানে নিযুক্ত কর্মশক্তির অংশ বৃদ্ধিকে সরকার যতই বড় করে দেখা, বিষয়টি চিন্তার। কীসের স্ব-কর্মসংস্থান? কী কাজ করছেন এই মানুষরা? কত টাকা পাচ্ছেন? কতটা শ্রমের বদলে টাকা পাচ্ছেন? কতটা নিশ্চিত তাঁদের কাজ? তারা তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন তো?

ভারতের কর্মশক্তিতে স্ব-নিযুক্ত ব্যক্তিদের অংশ ২০১৩-১৪ সালে কংগ্রেসের আমলে ছিল ৪৯.৫%। সেখান থেকে তা বেড়ে ২০২২-২৩ সালে বিজেপির আমলে ৫৭.৩% হয়েছে৷ এই একই সময়ে, বেতনভোগী কর্মীদের অংশ ২৩.১% থেকে কমে হয়েছে ২০.৯%।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোমাংস রপ্তানিকারকদের থেকেও ইলেক্টোরাল বন্ডে কোটি কোটি টাকা! কে নিল?

Beef Exporter Electoral Bond: বিজেপি মুখে গো-হত্যা বিষয়ক কড়া নীতির কথা যতই বলুক না কেন গোমাংস রপ্তানিকারকদের থেকে টাকা নিতে কিন্তু কোনও বাধা রাখেনি।

স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া ২০২৩-এর প্রতিবেদনে দেখা গেছে, পর্যাপ্ত বেতনের চাকরির অভাবের কারণেই মানুষ 'সেলফ-এমপ্লয়েড' হচ্ছেন। অর্থনৈতিক দুরবস্থাই বহু চাকরিপ্রার্থী ভারতীয়কে স্ব-কর্মসংস্থানে বাধ্য করেছে।

মোদি সরকার ২০১৪ সালে 'মেক ইন ইন্ডিয়া' এবং ২০২০ সালে 'আত্মনির্ভর ভারত' শুরু করে দেশজ উত্পাদনকে উত্সাহিত করার জন্য। ২০১৪ এবং ২০১৯- এই দুই বছরের নির্বাচনী ইস্তেহারেই বিজেপি বলেছিল উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। দেশে উৎপাদন বাড়াতেই মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ। তাহলে তো এই ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান হওয়ার কথা? উত্পাদন খাতে চাকরি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে অর্ধেকে গিয়ে ঠেকেছে। অনেকেই বলবেন এই সময় তো কোভিড মহামারী চলেছে। বিশ্লেষকরা বলছেন, কোভিড-১৯ আসার আগেও এই খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছিল।

২০১৮ সালে প্রকাশিত একটি সমীক্ষায় আরও দেখা গেছে, ভারতে বেশিরভাগ উত্পাদন ক্ষেত্রের চাকরিই কম বেতনের এবং যোগ্যতার চেয়ে অনেক কম মানের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১% ধনীর হাতেই কুক্ষিগত ভারতের সমস্ত সম্পদ! যে ভয়াবহ অসাম্যের দিকে এগিয়ে যাচ্ছে দেশ

Economy of India: সম্প্রতি সামনে এসেছে ওয়ার্ল্ড ইনইকুইটি ল্যাবের তেমনই একটি রিপোর্ট। জানা গিয়েছে, গত ছ'দশকে এ দেশে ধনীদের আয় বেড়েছে বিপুল। অথচ তাঁদের সংখ্যা এ দেশের জনসংখ্যার এক শতাংশের আশপাশে।

পরিকাঠামো খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার কথা, ২০১৪ সালের ইস্তেহারে বিজেপি উল্লেখ করেছিল। এই ক্ষেত্রে তাহলে কত মানুষ কাজ পেলেন? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালে পরিকাঠামো, আবাসন নির্মাণে নিযুক্ত ভারতের কর্মীবাহিনীর অংশ ছিল ১০.৬%৷ সর্বশেষ পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা অনুসারে এটি ২০২২-২৩ সালে ১৩% হয়েছে।

বর্তমানে সাত কোটিরও বেশি ভারতীয় নির্মাণ খাতে কাজ করেন এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১০ কোটি ছাড়াবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যে ৩ শতাংশ শ্রমশক্তি বেড়েছে, অর্থাৎ নির্মাণ খাতে নিযুক্ত লোকের সংখ্যা বাড়ছে মানেই দিনে দিনে আরও বেশি মানুষ বাধ্য হচ্ছেন নিম্নমানের চাকরি করতে। নিম্নমান অর্থাৎ রোজগার কম, যোগ্যতার তুলনায় মান কম। শ্রম সমীক্ষা প্রতিবেদন অনুসারে, নির্মাণ খাতের শ্রমশক্তির ৮৩% এর বেশি মানুষই দিনমজুর এবং ১১% মানুষ স্ব-নিযুক্ত।

২০১৪ সালের বিজেপির ইস্তেহারে 'কৃষি ও সংশ্লিষ্ট খাতের কর্মসংস্থান বৃদ্ধির' কথা বলা হয়। কোভিড-১৯ মহামারী চলাকালীন শহর থেকে গ্রামীণ এলাকায় বিপরীত অভিবাসনের কারণে কৃষিতে কর্মসংস্থান বেড়েছে।

কৃষিতে ভারতের কর্মশক্তির অংশর এই বৃদ্ধি কিন্তু অর্থনীতিবিদদের মতে একটি খারাপ লক্ষণ। ২০০৪-০৫ থেকে ২০১১-১২ সালের মধ্যে, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন কৃষিতে শ্রমশক্তির অংশ ৫৮.৫% থেকে হ্রাস পেয়ে হয় ৪৮.৯%। ২০১৮-১৯ সালে কৃষিতে শ্রমশক্তির হার ছিল ৪২.৫%, তারপর থেকে কৃষিতে কর্মসংস্থান বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ৪৫.৫%।

জিনিসের দাম বেড়েছে পাল্লা দিয়ে কিন্তু বেতন বেড়েছে কি? ২০১৪-১৫ এবং ২০২১-২২ সালের মধ্যে ভারতের শ্রমশক্তির মজুরি কিন্তু মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি, বেড়েছে মাত্র ১%-এরও কম। বিজেপির ইস্তেহারে যে দু'টি ক্ষেত্রের কর্মসংস্থান বাড়ার কথা বলা হয়েছিল, সেই দুই খাত অর্থাৎ কৃষি এবং নির্মাণে মজুরি বেড়েছে মাত্র ০.৯% এবং ০.২%।

২০২০ সালে প্রকাশিত একটি গবেষণায় ২০০৪-০৫ থেকে ২০১১-১২ আর ২০১১-১২ থেকে ২০১৭-১৮ সময়কালের মধ্যে আয় বৃদ্ধির তুলনা করা হয়েছে। দেখা গেছে ২০০৪-০৫ এর তুলনায় মজুরি বৃদ্ধি মারাত্মক কমে গেছে। বৃদ্ধি তো দূর অস্ত কিছু কিছু ক্ষেত্রে আগের থেকেও কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন মানুষ। ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষায় কেন্দ্র সরকারও স্বীকার করে যে গ্রামীণ এলাকায় এই সময়কালে মজুরির পরিমাণ আগের থেকেও কমেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?