নির্মলার লক্ষ্য এবার 'লাখপতি দিদি'! দেশের ৩ কোটি মহিলার ভাগ্য বদলাবে ২০২৪-এর বাজেট?

Budget 2024 Lakhpati didis Scheme : লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক৷

inscript
২ মিনিট
নির্মলার লক্ষ্য এবার 'লাখপতি দিদি'! দেশের ৩ কোটি মহিলার ভাগ্য বদলাবে ২০২৪-এর বাজেট?

লাখপতি দিদি! গেম শো নয়, কেন্দ্র সরকারের প্রকল্প। দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে নরেন্দ্র মোদি সরকার ‘লাখপতি দিদি যোজনা’ শুরু করার ভাবনা চিন্তা করছিল অনেকদিন থেকেই। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এবার দেশের 'দিদি'-দের লাখপতি করার উপর জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা জানান, ৮৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করেছে সরকার ফলে প্রায় এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। ‘লাখপতি দিদি’র সংখ্যা ৩ কোটিতে নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁদের লক্ষ্য দেশের মহিলাদের আর্থিক উন্নতি করে ‘লাখপতি দিদি’ তৈরি করা। প্রাথমিকভাবে দেশের ২ কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ‘লাখপতি দিদি’ প্রকল্পর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জানান, এই প্রকল্প বাস্তবায়নের ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত প্রায় ১০ কোটি মহিলা উপকৃত হবেন। এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে ‘ব্যাঙ্কওয়ালি দিদি’, ‘অঙ্গনওয়াড়ি দিদি’, ‘মেডিসিনওয়ালি দিদি’-রা৷ এই দিদিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে এর মাধ্যমে তাঁরা অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এই প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের এলইডি বাল্ব, প্লাম্বিং, ড্রোন মেরামতের মতো প্রযুক্তিগত কাজ শিখিয়েও স্বনির্ভর করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিবারেই লুকিয়ে বিপদ! হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার মুখ্যমন্ত্রিত্বের পথের কাঁটা কে?

Hemant Soren Kalpana Soren : হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ায় জেএমএমের প্ল্যান বি হিসাবে দেখা হচ্ছে কল্পনা সোরেনকে৷ কিন্তু এতই সহজ নয় সীতা সোরেনকে উপেক্ষা করা।

বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি সাফল্য পেয়েছে। ১ কোটি মহিলা 'লাখপতি দিদি' হওয়ার ক্ষমতা পেয়েছেন৷ এই সংখ্যা তিনগুণ করার জন্যই কাজ করা হবে এবার। "এই ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৯ কোটি মহিলা দেশের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটকে বদলে ফেলছেন। ইতিমধ্যেই প্রায় ১ কোটি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন," বলছেন নির্মলা। দেশের মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যের কথাই বলেছে কেন্দ্র সরকার। বিজেপি সরকার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে আরও ২ কোটি মহিলার ক্ষমতায়ন বিষয়ে কাজ করতে চাইছে।

রাজস্থানে বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জয়সলমীরের শহিদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ঘোষণা করেছিলেন রাজস্থানের ১১.২৪ লাখ মহিলা লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই নাকি এই প্রকল্পের সুবিধা নিয়েছেন ৩ লাখ মহিলা। তাদের মধ্যে প্রায় ১৫০ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। এই লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক৷

২০২৩ সালের বাজেটে নির্মলা 'মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট' ঘোষণা করেছিলেন। সুদের হার হবে ৭.৫% দুই বছরের জন্য। পরিবারের মহিলা বা কন্যা সন্তানের নামে এই ফিক্সড ডিপোজিট খোলা যাবে। এবারের বাজেটেও নারীদের আর্থিক ক্ষমতায়নের দিকে জোর দেওয়ার কথা বলছেন নির্মলা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?