কল্যাণকে হারিয়ে শ্রীরামপুরের মুশকিল আসান হয়ে উঠবেন দীপ্সিতা?

Kalyan Banerjee vs Dipsita Dhar: ভোটপ্রচারের সময় দীপ্সিতাকে 'মিস ইউনিভার্স' বলে খোঁচা দিয়েছেন কল্যাণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও 'মিস্টার ইন্ডিয়া' বলেছেন দীপ্সিতা কারণ নিজের লোকসভা কেন্দ্রে সময়ই দেন না সাংসদ।

User_14088
৩ মিনিট
কল্যাণকে হারিয়ে শ্রীরামপুরের মুশকিল আসান হয়ে উঠবেন দীপ্সিতা?

বহু মানুষের কাছেই তাঁর ব্যক্তি 'ইমেজ' খুব সুন্দর নয়, অনেকেই তীব্র অপছন্দ করেন। তবু, মানুষের ভোটেই ২০০৯ সাল থেকে শ্রীরামপুর আসন নিজের দখলে রেখেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি 'কুকথায় পঞ্চমুখ' বলেন অনেকেই। শালীনতার গণ্ডি তিনি ছাড়িয়ে যান হামেশাই। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে দীপ্সিতা ধর, তাঁর আক্রমণের তালিকা থেকে বাদ যান না কেউই। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লড়ছেন বামেদের তরুণ নেত্রী দীপ্সিতা। ভোটপ্রচারের সময় দীপ্সিতাকে 'মিস ইউনিভার্স' বলে খোঁচা দিয়েছেন কল্যাণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও 'মিস্টার ইন্ডিয়া' বলেছেন দীপ্সিতা কারণ নিজের লোকসভা কেন্দ্রে সময়ই দেন না সাংসদ। তবে অস্বীকার করা যায় না, এই কেন্দ্রে লড়াই তৃণমূল বনাম বিজেপির নয়। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কঠিন লড়াই দিতে চলেছেন দীপ্সিতা।

২০০৯ থেকে শ্রীরামপুর আসনে জিতছেন কল্যাণ। ২০০৯ সালে তিনি পান ৬,৩৭,৭০৭ ভোট। মোট ভোটের ৪৫.৫০% পান তিনি। তাঁর কাছে হারেন বিজেপির দেবজিত সরকার। ২০১৪ সালের নির্বাচনে কল্যাণ পান ৫,১৪,৯৩৩ টি ভোট, ৩৯.৯০%। সেবার দ্বিতীয় হয়েছিলেন বামপ্রার্থী তীর্থঙ্কর রায়। ২০০৯ সালেও বামপ্রার্থী শান্তশ্রী চট্টোপাধ্যায়কে হারিয়ে ৫৩.৪৮%ভোট পেয়ে জেতেন কল্যাণ।

জগৎবল্লভপুর, ডোমজুড়, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডিতলা আর জঙ্গিপাড়া বিধানসভা নিয়ে তৈরি শ্রীরামপুর আসন। শ্রীরামপুরে বরাবর কখনও কংগ্রেস কখনও কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীই জয়ী হয়েছে। ১৯৫১ থেকে শুরু হওয়া নির্বাচনে এখনও অবধি বামেরা শ্রীরামপুর জিতেছে ৬ বার। কংগ্রেস ৪ বার আর তৃণমূলও ৪ বার। কখনই বিজেপি এই আসনে খাতা খুলতে পারেনি। সমস্ত বিধানসভা আসনই রয়েছে তৃণমূলের দখলে। বামেদের এককালীন গড় শ্রীরামপুরে বিজেপির হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু।

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ড. রানা চট্টোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা ধর। বারেবারেই আম্বেদকরের আদর্শকে প্রচারের অংশ করেছেন এই তরুণ বামনেত্রী। বলেছেন, হিন্দু, মুসলমানরা সবাই খিদের জায়গায় একই অবস্থানে আছে। বাবাসাহেব আম্বেদকর সংবিধান রচনার সময়ই বুঝতে পেরেছিলেন শিক্ষা সমস্ত মানুষের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। এবারও হকের লড়াইকেই সামনে রেখেছেন দীপ্সিতা। বলেছেন যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের কথা। দীপ্সিতা সেই নির্বাচনে হেরে গেলেও লড়াইয়ের ময়দান ছাড়েননি। তৃতীয় হয়েছিলেন তিনি। ১৭ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছিলেন। এবার লড়াই আরও কঠিন।

এককালে জুটশিল্পের জন্য প্রসিদ্ধ ছিল এই অঞ্চল। বর্তমানে জুটমিলগুলির ভগ্নপ্রায় অবস্থা। জুটমিলের শ্রমিকদের লড়াই বামেদের এই অঞ্চলে নিজেদের লড়াই জারি রাখতে সাহায্য করেছিল। ১৯৫২ সালে তৎকালীন কমিউনিস্ট পার্টি, সিপিআই-এর পক্ষ থেকে তুষারকান্তি চট্টোপাধ্যায় জয়ী হন এই কেন্দ্রে। ১৯৫৭ সালে জেতেন জাতীয় কংগ্রেসের জিতেন্দ্রনাথ লাহিড়ি। ১৯৬৭ সালের নির্বাচনে বিমলকান্তি ঘোষ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন। ১৯৭১ থেকে ১৯৮০ পর্যন্ত পরপর তিনটি লোকসভা নির্বাচনে বীরেন্দ্রনাথ ভট্টাচার্য এই কেন্দ্রে জয়ী হন। বিমলকান্তি ঘোষ সাংসদ ফের নির্বাচিত হন ১৯৮৯ ও ১৯৯১ সালে। তারপর সিপিআইএমের সুদর্শন রায় চৌধুরী এই কেন্দ্র থেকে জয়ী হন। বাম জমানাতেও ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আকবর আলি খন্দকার, প্রদীপ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস পক্ষ থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী শান্তশ্রী চট্টোপাধ্যায় জেতেন। তারপর ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে শ্রীরামপুর।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জগৎবল্লভপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতানাথ ঘোষ জেতেন। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে কল্যাণ ঘোষ তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতেন। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক এবং শ্রীরামপুরে ডঃ সুদীপ্ত রায় জেতেন তৃণমূলের হয়ে। চণ্ডীতলা কেন্দ্রে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা আকবর আলি খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকার জেতেন। সমস্ত আসনই শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের হাতে রাখে৷

তৃণমূলের এই দুর্গে ফাটল ধরাতে পারবেন দীপ্সিতা? তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'ইমেজ' নিজে জনমানসে তো বটেই, স্থানীয় রাজনৈতিক স্তরেও অসন্তোষ রয়েছে। সম্প্রতি প্রচারে গিয়ে নিজেরই দলের বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ। বিষয়টি ভালো চোখে নেয়নি তৃণমূলেরই অনেকে। অন্যদিকে প্রচারে জান লড়িয়ে দিয়েছেন দীপ্সিতা। খুব ভালো সাড়া পেয়েছেন। লতুন মুখের উপর আস্থা রাখছেন প্রবীণ মানুষরাও। কর্মসংস্থান, শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে কথা বলছেন দীপ্সিতা। বলছেন এলাকার বাস্তব সমস্যাগুলির কথা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বামেদের ভোট এবার দীপ্সিতার হাত ধরে কিছুটা ফিরতে পারে আবার। হাওয়া অল্প হলেও যে ঘুরতে পারে সম্ভাবনা রয়েছে তেমন। বাকি উত্তর ৪ জুন।

লিখেছেন
User_14088
User_14088
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।