শেষ এসএসসি-তদন্ত, যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে

SSC Scam: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট দেয় ইডি। চারটি চার্জশিটেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

Sohini Das
২ মিনিট
শেষ এসএসসি-তদন্ত, যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে

যে এসএসসি মামলা ঘিরে বাংলার রাজ্য-রাজনীতি তোলপাড়, সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত তদন্ত শেষ। তেমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার কলকাতা হাইকোর্টের কাছে সেই সংক্রান্ত সমস্ত রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম – দশম ও একাদশ – দ্বাদশ নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করে নিম্ন আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। গত নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দুর্নীতি মামলার শুনানি করতে হবে। পাশাপাশি দু-মাসের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত তদন্ত শেষ করারও নির্দেশ দেওয়া হয়। সেই মতোই তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে তদন্তরিপোর্ট জমা দিল সিবিআই।

মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত মামলার তদন্ত শেষ, হাইকোর্টে জানাল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদীর ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয় এই রিপোর্ট। ওদিকে এদিনই ভুয়ো প্রার্থীদের তালিকা পেশ করে বিচারপতি বসাকের এজলাসে হলফনামা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সব ঠিক থাকলে আগামী ১৫ তারিখ থেকেই এই মামলার শুনানি শুরু হওয়ার কথা বলে জানিয়েছে আদালত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সত্যিই এসএসসি মামলা থেকে সরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যে সত্যি চাপা পড়ে যাচ্ছে

জনপ্রিয়তায় এই মুহূর্তে যে কোনও সেলিব্রিটিকে দশ গোল দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ে বদল ঘটানো হয়েছে‌। জানানো হয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৬ জুন থেকে SSC-সংক্রান্ত নতুন কোনও মামলার আর শুনানি হবে না।

গত ৯ নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। ২ মাসের মধ্যে তদন্তকারী সংস্থাকে সমস্ত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাগুলি বিশেষ বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন। সঙ্গে ৬ মাসের মধ্যে যাবতীয় মামলার বিচারপ্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

এ দিন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, এসএসসি নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত শেষ। ফাইনাল চার্জশিট সোমবার নিম্ন আদালতে (আলিপুর আদালতে) জমা দেওয়া হয়েছে। আইনজীবী আরও বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি-এর রিপোর্ট জমা দেওয়া হয়েছে । এসএসসির সমস্ত ক্ষেত্রের তদন্ত আমাদের শেষ হয়ে গিয়েছে । গতকাল একটা চার্জশিট জমা দেওয়া হয়েছে । আদালত যেমন যেমন নির্দেশ দিয়েছে, এতদিন সেই মতো রিপোর্ট জমা দিয়েছি।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
উচ্চমাধ্যমিকের পরেই সরকারি চাকরি! SSC-র CHSL পরীক্ষায় বসতে গেলে মাথায় রাখতে হবে যা

SSC CHSL Exam 2023: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে। গত বছর নেগেটিভ মার্কিং ছিল ০.২৫।

এর পর বিচারপতি বসাক জানতে চান, রিপোর্ট সবপক্ষকে দিলে সিবিআইয়ের কোনও সমস্যা আছে কিনা? তার উত্তরে সিবিআই জানিয়েছে, চার্জশিট পাবলিক ডকুমেন্ট নয় । সেটা বাদে, শুধু রিপোর্ট সবপক্ষকে দিলে তাদের তরফে কোনও সমস্যা নেই ।".

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে চূড়ান্ত চার্জশিট দেয় ইডি। চারটি চার্জশিটেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সেই সঙ্গেই পার্থ ঘনিষ্ঠ এক আমলা ও এএসএসসি এক প্রাক্তন চেয়ারপার্সনের নামও রয়েছে বলে খবর।এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান মাথা হিসাবে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম। পার্থ ছাড়াও আরও ৬ জনের কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

সিবিআই চার্জশিটে আরও জানিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার বড়বাজার, মানিকতলা, আলিপুর, গণেশচন্দ্র অ্যাভিনিউ, নারকেলডাঙা সহ মোট ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকেই আর্থিক লেনদেন সহ প্রায় ৩ হাজার পাতার নথি উদ্ধার করেছে সিবিআই। সঙ্গে রয়েছে কিছু নগদ টাকা ও জমির দলিল, ১৪ টি মোবাইল, ৪ টি ল্যাপটপ, বেশ কয়েকটি হার্ড ডিস্ক। সিবিআইয়ের সমস্ত তদন্ত তো শেষ। শেষ চার্জশিট-সহ সমস্ত প্রমাণ আদালতের কাছে জমা করাও। এবার আদালতে কোন পথে যায় এসএসসি দুর্নীতি মামলা। আপাতত সেদিকেই চোখ গোটা দেশের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।