নতুন সংসদ ভবন জুড়ে পদ্মফুল আর ময়ূর! চোখ ধাঁধানো বিলাসের বহরে অবাক দেশ

Central Vista New Parliament: এই নয়া সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি হয়েছে।

inscript
২ মিনিট
নতুন সংসদ ভবন জুড়ে পদ্মফুল আর ময়ূর! চোখ ধাঁধানো বিলাসের বহরে অবাক দেশ

তৈরি হচ্ছে নয়া সংসদ ভবন। সেই নয়া ভবন দেখে দেশের ভোটারদের চোখ ধাঁধিয়ে যাওয়ারই জোগাড়! সরকার নতুন সংসদ ভবনের ভিতরের কিছু নতুন ছবি প্রকাশ্যে এনেছে। শোনা যাচ্ছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশের আয়োজন হবে এই নতুন ভবনেই। নির্মাণ কাজ চলছে পুরোদমেই। ২০২০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সম্ভবত আগামী মার্চেই উদ্বোধন করা হবে নতুন সংসদ ভবনের। সেন্ট্রাল ভিস্তা পুনরুন্নয়নের অংশ হিসেবে নতুন সংসদ ভবনটি তৈরি করছে টাটা প্রজেক্টস লিমিটেড। এই নতুন ভবনে বড় হল, একটি লাইব্রেরি, বিশাল পার্কিং এবং কমিটি রুম রয়েছে। হলঘর এবং অফিস ঘগুলি অত্যাধুনিক সুবিধায় মোড়া। তবে গোটা ভবনেও প্রাধান্য পাচ্ছে পদ্ম। তা বিজেপির প্রতীক হিসেবে নাকি দেশের জাতীয় পুষ্প, প্রশ্ন তুলছেন অনেকেই।

জাতীয় ফুলের মতো নকশা করা রাজ্যসভা হলের ধারণক্ষমতা ৩৮৪টি আসন পর্যন্ত থাকছে। বর্তমান সংসদ ভবনের পাশেই নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়েছে।

নতুন এই সংসদ ভবনের মোট এলাকা ৬৫ হাজার বর্গমিটার। সংসদের কার্যকারিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নতুন এবং আগের ভবনগুলি একসঙ্গে কাজ করবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নরেন্দ্র মোদিকে হত্যার ছক? দুর্ভেদ্য নিরাপত্তা পেরিয়ে কীভাবে মালা হাতে পৌঁছে গেলেন যুবক?

Narendra Modi security: এই গাড়িকে চারদিক দিয়ে ঘিরে একে-৪৭ চালালেও যাত্রী এবং গাড়ির কোনও ক্ষতিসাধন হবে না। এই গাড়ির কাঁচ প্রায় ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি পুরু

নতুন সংসদ ভবনটিতে একটি অত্যাধুনিক সাংবিধানিক হল থাকছে। যেখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে।

নতুন সংসদ ভবনের অফিসে সর্বাধুনিক যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে সরকার। নতুন সংসদ ভবনে অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল সিস্টেম সহ বড় কমিটি রুমও থাকবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিমি, নুসরত এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও! সংসদে সবচেয়ে কম উপস্থিত এই 'তারকা'রা

Nusrat Jahan - Mimi Chakraborty: সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ১৩%। তিনি মাত্র ২টি বিতর্কে অংশ নিয়েছেন।

সংসদের নতুন গ্রন্থাগার

আঞ্চলিক শিল্প ও কারুশিল্পের মাধ্যমে ভারতের বৈচিত্র্যকেই প্রতিফলিত করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। নতুন সংসদ ভবনটি বিশেষভাবে সক্ষমদের জন্য প্রবেশযোগ্য হবে।

লাইব্রেরিতে থাকছে হাওয়া-বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত জানালা এবং দরজা। একই সঙ্গে কাচের চেয়ার-সোফা-বইদানি দিয়ে সাজানো লাইব্রেরির দেওয়ালে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পও দেখা যাবে।

নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১,২৭২ জন সদস্য বসতে পারেন।

এই নয়া সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি হয়েছে। নয়া সংসদের কেন্দ্রীয় হল বা ‘লাউঞ্জ’টি হবে খোলা প্রাঙ্গণ। যা তৈরি হচ্ছে ভারতের জাতীয় গাছ বট গাছের থিমে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?