একদিনের শিশু, ৩০০০ ভ্রুণকে হত্যা ইজরায়েলের! গাজায় আর শিশুদিবস আসবে?

Gaza Children Death Toll: জাতিসংঘের শিশু সংস্থার মতে, প্রায় ১.৯ মিলিয়ন মানুষ অর্থাৎ গাজার জনসংখ্যার ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত এবং তাঁদের অর্ধেকই হচ্ছে শিশু।

inscript
৩ মিনিট
একদিনের শিশু, ৩০০০ ভ্রুণকে হত্যা ইজরায়েলের! গাজায় আর শিশুদিবস আসবে?

মাথার উপরে ছাদ আছে, উইকেন্ডে স্পেশাল খাবার আছে। স্কুলে রকমরকম টিফিনের বায়না আছে, একসঙ্গে কোথাও পুকুরে স্নান আছে, জন্মদিনে রিটার্ন গিফট আছে, একসঙ্গে মেলা ঘুরতে যাওয়াও আছে। শিশুদের জীবন কোথাও নিরাপদ, আর কোথাও চরম সঙ্কটে। গাজাতে গণহত্যা চলছে, একবছরের বেশি হয়ে গেল। টিফিন শব্দটির মানে ভুলতে বসেছে বাচ্চারা, মাথার উপর অভিভাবক নেই, কারও হয়তো হাত-পা নেই, চোখ নেই। কিচ্ছু নেই, নেই নেই! ক্যালেন্ডারে শিশুদিবস আসে, অথচ তাঁদের স্পর্শ করে না। গাজায় মাটিতে পা দিলে, গাজার বাতাসে শ্বাস নিলে ১৪০০০ শিশুর গোঙানি ভেসে আসে। একবছরে গাজায় মেরে ফেলা হয়েছে ১৪ হাজারের কাছাকাছি শিশুকে! এখানেই শেষ না। ইজরায়েলি বাহিনী গাজার বৃহত্তম ফার্টিলিটি ক্লিনিকে সংরক্ষিত ৩,০০০ ভ্রূণও হত্যা করেছে। ক্যালেন্ডারে ১৪ নভেম্বর এসেছে তবু, নিজস্ব নিয়মে।

কয়েক মাস আগে গাজার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ১০ বছরের তালা আবু আজওয়ার। শরীর একটি সাদা কাফনে মোড়ানো, পড়ে রয়েছে তাঁর গোলাপি রঙের রোলার স্কেট। যুদ্ধবিধ্বস্ত দেশের হাজার হাজার শিশুর প্রতীক হয়ে উঠেছিল এই ছবি। গাজার শিশুরা বাঁচতে চেয়েছিল। স্বাভাবিক জীবন চেয়েছিল। মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে ভয়াবহ বাস্তবতা পালাতে চেয়েছিল। একটা ইচ্ছেও পূরণ হয়নি। ইজরায়েল খুন করেছে শিশুদের। আধো-আধো কথা বলা, পুতুল খেলা, লুকোচুরি খেলা, দুধের শিশুদের খুন করেছে নেতানিয়াহুর দেশ। বদলা নিয়েছে দেশ। হাজারো হাজারো লাশের ভিড়ে নিজের সন্তানকে চিনতে হাতে পায়ে শিশুর নাম লিখে দিতে হয়েছে মা-বাবাদের! কোন শব্দেই বা এই তীব্র যন্ত্রণা লেখা সম্ভব?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেরুদণ্ড টুকরো টুকরো করে দিয়েছে ইজরায়েলি বোমা! যেভাবে অথর্ব হচ্ছে গাজার শিশুরা

Gaza Children Paralyzed : মেলিসার কশেরুকার টি১২-এর একাধিক টুকরো হয়ে গিয়েছে। মেরুদণ্ডও একাধিক জায়গায় ভাঙা।

এক বছরেরও বেশি সময় ধরে নিরলস যুদ্ধের মুখোমুখি গাজা। নিশানায় সাধারণ মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের অনুমান, গাজায় কমপক্ষে ১৪,০০০ শিশু নিহত হয়েছে। আরও হাজার হাজার শিশু গুরুতর আহত হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থার মতে, প্রায় ১.৯ মিলিয়ন মানুষ অর্থাৎ গাজার জনসংখ্যার ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত এবং তাঁদের অর্ধেকই হচ্ছে শিশু। হাজার হাজার শিশু অনাথ, তাদের জীবন চিরতরে বদলে গেছে। যুদ্ধ এখন গাজার গণ্ডি ছাপিয়ে লেবাননে। অর্থাৎ আরও ধ্বংস, আরও মৃত্যু, আরও ছোট ছোট লাশ। গাজাকে প্রায় শেষ করে দেওয়া হছে মানচিত্র থেকে। আশঙ্কা, গাজার মতো ধ্বংস হয়ে যাবে লেবাননও। গত সপ্তাহ পর্যন্ত, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক হিসেব দিয়েছে যে, সেই দেশে ১৯২ জন শিশু নিহত হয়েছে এবং কমপক্ষে ১,২৫৫ জন আহত হয়েছে।

ক্রমাগত বোমাবর্ষণের পাশাপাশি খাবার, পানীয় জল, নিকাশী এবং বিদ্যুতের মতো মৌলিক বিষয়গুলির তীব্র ঘাটতিতে বেঁচে থাকার মতো পরিবেশ ধীরে ধীরে শেষ হয়ে আসছে। যারা কোনওক্রমে বেঁচে যাচ্ছেন, তাঁদের মানসিক স্বাস্থ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস একটি প্রতিবেদনে বলছে, গাজায় ইজরায়েলের যুদ্ধের প্রথম ছয় মাসে নিহত ৩৪,৫০০ জনেরও বেশি মানুষের মধ্যেও সবচেয়ে বেশি ছিল নারী আর শিশুই। সবচেয়ে ছোট শিশুর বয়স ছিল মাত্র একদিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত্যু উপত্যকা গাজা | এত লাশ রাখব কোথায়?

Gaza War: প্যালেস্তাইনের নিরস্ত্র জনতার উপর যখন বোমা পড়ছে, রকেট বৃষ্টি হচ্ছে, ঝলসে যাচ্ছে ফিলিস্তিনি শিশুর দল, সেই অপরূপ মনোরম দৃশ্য দেখার জন্য তখন উঁচু পার্বত্য এলাকায় ইজরায়েলিদের ভিড়।

সামগ্রিকভাবে দেখা গিয়েছে, এই যুদ্ধের শিকারদের মধ্যে ৪৪ শতাংশ শিশু ছিল। যার মধ্যে সবচেয়ে বড় শ্রেণির বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। তারপরে রয়েছে ১০-১৪ বছর বয়সি এবং তারপরে ৪ বছর বয়সি। সবচেয়ে কনিষ্ঠ শিকার একদিনের এক পুত্রসন্তান এবং সবচেয়ে বয়স্ক ৯৭ বছর বয়সি একজন মহিলা৷ তথ্য বলছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে, একই আক্রমণে পাঁচ বা তার বেশি মানুষ নিহত হয়েছেন। শুধু ইজরায়েলি হামলা নয়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলির ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলেও কিছু মৃত্যু ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা-ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৩,৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১০২,৫৬১ জন আহত হয়েছে।

শিশুর টুকরো দেহ কবর দিয়েছেন বাবা-মা। স্কুলে-হাসপাতালে, শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েল। যুদ্ধের কোনও নিয়ম মানেনি। গত ২৬ মে রাতে, আন্তর্জাতিক বিচার আদালত ইজরায়েলকে দক্ষিণ গাজার রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এর মাত্র দুই দিন পর, ইজরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে অস্থায়ী তাঁবুতে প্রায় আটটি ক্ষেপণাস্ত্র ফেলেছিল। এমনটা ইজরায়েল বারেবারেই করেছে। সবকিছুই তো 'ফেয়ার ইন ওয়ার'। তবু প্রশ্ন ওঠে, ইজরায়েলের এই যুদ্ধ আসলে কার বিরুদ্ধে? এত হাজারে হাজারে শিশুর লাশ দিয়ে কোন যুদ্ধ জিততে চাইছে ইজরায়েল?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?