২০২৪ সালের লোকসভা ভোটের ফল কী, একবাক্যে যা জানালেন প্রশান্ত কিশোর

BJP Lok Sabha Polls 2024 : বিজেপিও ক্ষমতার জন্য যে কোনও দলকে একইভাবে ব্যবহার করতে জানে। বিজেপির এই চর্চা আরও গভীরে।

inscript
২ মিনিট
২০২৪ সালের লোকসভা ভোটের ফল কী, একবাক্যে যা জানালেন প্রশান্ত কিশোর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল কী হবে? অনেকে এখন থেকে আন্দাজ করতে পারছেন। কেউ কেউ আন্দাজ করেও তা বিশ্বাস করতে চাইছেন না, কেউ কেউ এখনও 'মির‍্যাকল' প্রত্যাশী। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইন্ডিয়া জোট ত্যাগ করে এনডিএ-তে ফিরে যাওয়াতে বিরোধী ইন্ডিয়া জোটের অবস্থা যে সঙ্কটে তা সকলেই বুঝতে পারছেন। মমতা পাশে নেই, নীতীশ নেই, বাকিদলগুলির মধ্যেও যূথবদ্ধতা নেই। তাহলে কীভাবে বিজেপির বিরোধিতা সম্ভব? সম্ভব যে নয় তার ইঙ্গিত দিয়েছেন নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর জোর দিয়েই বলেছেন যে বিজেপিকে থামানো 'মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়'। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আসন্ন লোকসভা নির্বাচনে বিশাল মার্জিনে জিতবে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর নীতীশ কুমারের নিন্দা করেন বিরোধী জোট ভেঙে বিজেপিতে চলে যাওয়ার জন্য। আরজেডি এবং কংগ্রেসকে নিয়ে গঠিত 'মহাগঠবন্ধন' ভেঙে এই মুহূর্তে চলে যাওয়া অনৈতিক বলে মনে করছেন পিকে। বিশেষ করে নীতীশের জীবনের এই 'শেষ ইনিংস'-এ। ২০২৪ সালের নির্বাচনের ঠিক আগে এভাবে বিরোধীদের ঠকিয়ে বিজেপি শিবিরে যাওয়া নীতীশ কুমারকে 'ধূর্ত' বলেই মনে করছেন প্রশান্ত। প্রশান্ত কিশোরের দাবি, জেডি(ইউ) ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ২০টিরও বেশি আসন জিততে পারবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতরত্ন দেওয়াতেই লুকিয়ে আসল খেল? কীভাবে কর্পুরী ঠাকুরের পথে হাঁটলেন নীতীশ কুমার?

Karpoori Thakur and Nitish Kumar : কর্পুরী ঠাকুর অনগ্রসর জাতিগুলিকে দু’ভাগে ভাগ করেছিলেন, "অপেক্ষাকৃত বেশি পিছিয়ে পড়া" এবং "অপেক্ষাকৃত কম পিছিয়ে পড়া"।

প্রশান্ত ওই সাক্ষাৎকারে বলছেন, "নীতীশ কুমার আগামী বিধানসভা নির্বাচনে ২০টির বেশি আসনও জিততে পারবেন না, সে তিনি যে জোটের পক্ষেই লড়ুন না কেন। যদি জেডিইউ ২০টির বেশি আসন পায়, তাহলে আমি চাকরি ছেড়ে দেব।"

বেশ কিছুকাল ধরেই নীতীশের টলমলে অবস্থান নিয়ে দ্বন্দ্ব চলছিল বিরোধী শিবিরে। অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রবিবার নীতীশ কুমার রবিবার 'মহাগঠবন্ধন' ছিন্ন করে, আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, নবমবার এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ ২০২২ সালের অগাস্টেই এই মহাগঠবন্ধনে যোগ দিয়েছিলেন। সেবার তিনি বিজেপির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে এই জোটে আসেন। তখন তিনি বলেছিলেন বিজেপি তাঁর জেডিইউকে ভাঙার চেষ্টা করার অভিযোগ এনেছিলেন।

বিজেপিও ক্ষমতার জন্য যে কোনও দলকে একইভাবে ব্যবহার করতে জানে। বিজেপির এই চর্চা আরও গভীরে। বিজেপির এবার, অর্থাৎ লোকসভা নির্বাচনে যে দাপটে আসতে চলেছে বলে তিনি মনে করছেন, তাতে জেডিইউয়ের অস্তিত্বই না সঙ্কটে পড়ে। প্রশান্ত কিশোর দাবি করছেন, জেডিইউ-বিজেপি জোট ২০২৫ সালের বিধানসভা নির্বাচন অবধিও টিকবে না। জনগণ এই মুহূর্তে নীতীশকে প্রত্যাখ্যান করেছে। অথচ নীতীশের মতো মানুষ পর ও ক্ষমতা ছাড়া বাঁচতে পারেন না, ফলে নিজের গদি বাঁচাতে তিনি এই সময় যা খুশি করতে পারেন।"

বিহারে বিজেপি সফলভাবেই বিরোধী স্বরকে গিলে ফেলতে পেরেছে। বিরোধী ইন্ডিয়া জোটকে ধ্বংস করার জন্য বিজেপির এই পদক্ষেপ সফল। তবে পিকে বলছে, বিজেপি যদি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করত, তবে ক্ষমতাসীন বিজেপির জন্যই বেশি সুবিধা হতো। "বিহারে শুধু নীতীশ কুমার নয়, বিজেপি সহ সব দলই 'পল্টুরাম'। এই বিষয়টি আখেরে বিজেপিরই," বিশ্লেষণ পিকের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?