ধ্বংস হয়েছে ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি, পথে বসেছে মানুষ, যে হাড়হিম ছবি দেখাল ২০২২

2022 most expensive year climate disaster : নিজের ঘরবাড়ি খুইয়ে পথে এসে বসেছে সাধারণ মানুষ। মাথায় হাত পড়েছে তাঁদের। প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা এসে পড়েছে অর্থনীতিতে…

inscript
৩ মিনিট
ধ্বংস হয়েছে ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি, পথে বসেছে মানুষ, যে হাড়হিম ছবি দেখাল ২০২২

২০২২ সালের শেষ লগ্ন অনেকদিন আগেই পেরিয়ে এসেছে বিশ্ব। নানা ঘাট প্রতিঘাত, হাসি কান্নায় কেটেছে একটা গোটা বছর। কিন্তু ২০২২ সালে পৃথিবীজুড়ে ঘটেছে অজস্র ধ্বংসলীলা। বাড়িঘর ভেঙে পড়েছে, রাস্তাঘাট ধসে গিয়েছে। অজস্র মানুষ ভিটেমাটি হারিয়েছেন। এর পাশাপাশি আরও ভয়ংকর আকার ধারণ করছে পরিবেশ দূষণ। যার ফল? ২০২২-এ পৃথিবী জুড়ে ১৮টি বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে। নিজের ঘরবাড়ি খুইয়ে পথে এসে বসেছে সাধারণ মানুষ। মাথায় হাত পড়েছে তাঁদের। আর এই একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা এসে পড়েছে অর্থনীতিতে…

সম্প্রতি আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে। ২০২২ সাল জুড়ে এই সংস্থাটি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও তার ক্ষতির পরিমাণ নিয়ে কাজ করছিল। সেই সমীক্ষাতেই উঠে আসে ভয়াবহ তথ্য। প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী, ২০২২-এর একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধ্বংস হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি সম্পত্তি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১০০ কোটি ছাড়িয়ে যায়! ১৯৮০ সাল থেকে হিসেব করলে দেখা যাবে, এই ক্ষয়ক্ষতির বিচারে ২০২২ পৃথিবীর তৃতীয় ভয়ংকরতম বছর! এবং উল্লেখ্য, এই ক্ষতির হিসেব স্রেফ উত্তর আমেরিকার। পৃথিবীর অন্যান্য জায়গার হিসেব জুড়লে এই সংখ্যা আরও কয়েকশো কোটি ছাড়াবে!

২০২২-এর ডিসেম্বর মাসে আমেরিকা দেখল ভয়ংকর তুষারঝড়। যার দাপটে মুখ থুবড়ে পড়ে সেখানকার জনজীবন। এমনিতেই আমেরিকার চাকরির বাজারে এখন খারাপ সময়। বড় বড় তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি খরচ ও ক্ষতির মোকাবিলা করতে ব্যাপকহারে কর্মী ছাঁটাই শুরু করেছে। তার মধ্যে একের পর এক দুর্যোগ ঘটেই চলেছে মার্কিন প্রদেশে।

খরা

২০২২ সালে আমেরিকা দেখেছে ভয়ংকর খরা। পশ্চিম ও মধ্য-পশ্চিম আমেরিকায় এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। অবস্থা এমন হয় যে, অন্যতম প্রধান নদী মিসিসিপির জলস্তর ২০ ফুট নিচে নেমে যায়। রিজার্ভারে জলের পরিমাণ রেকর্ড সংখ্যায় কমে যায়। পাশাপাশি সবচেয়ে ক্ষতিকারক প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। মাঠের পর মাঠ জলহীন অবস্থায় শুকিয়ে যায়। হঠাৎ করে এই বিপর্যয়ের কারণ কী? বিজ্ঞানীরা বলছেন, যত দিন যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। ফলে তার প্রভাব এসে পড়ছে এসব জায়গায়।

হারিকেন ইয়ান

২০২২-এ আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই হারিকেন। সেপ্টেম্বরে ফ্লোরিডায় আছড়ে পড়ে এই শক্তিশালী ঝড়। ১৫০ কিমি গতিবেগে এগোতে থাকে, তছনছ হয়ে যায় গোটা এলাকা। সেইসঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। কেবল ফ্লোরিডাতেই ১৪৪ জন এই হারিকেনের দাপটে মারা গিয়েছেন। আর সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও স্বাম্লে উঠতে পারেনি আমেরিকা। ১১৩ বিলিয়ন ডলারের ক্ষতি সামলানো কি চাট্টিখানি কথা! মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। সেই ধ্বংসলীলার সাক্ষ্য এখনও বহন করে চলেছে পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশ।

এছাড়াও ২০২২ জুড়ে দেখা গিয়েছে একের পর এক বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়। এর কারণে পশ্চিম ভার্জিনিয়া থেকে উইসকনসিন অবধি বিদ্যুৎ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। প্রচুর মানুষ ঘর হারান। কিন্তু এত ভয়ংকর আকার কেন?

বিজ্ঞানীরা বলছেন, এটা তো সবে শুরু। পরিবেশ দূষণ, বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। যত দূষণ বাড়ছে, পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রমশ বাড়ছে। কেবল আমেরিকা নয়, গোটা বিশ্বে এমন সমস্যা দেখা যাচ্ছে। ফলে সেই প্রভাব এসে পড়ছে জলবায়ুর ওপর। ঋতুগুলি নিজের চরিত্র বদলে ফেলছে, বদলে যাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের চরিত্র। গবেষকরা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও বাড়ছে পাল্লা দিয়ে। ফলে গরম আর আর্দ্রতা মিলেমিশে আরও ভয়ংকর করে তুলছে সাইক্লোন, হারিকেনকে। যত দিন যাবে, ঝড়-ঝঞ্ঝা, খরা, বন্যা ইত্যাদি বিপর্যয়ের সংখ্যা বাড়বে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভয়াবহতা, ক্ষতির মাত্রা। ভারতের ক্ষেত্রে আমফানের সময় যেমন দেখা গিয়েছিল। ফলে এমন ক্ষয়ক্ষতি এরপরও দেখা যাবে। কে জানে, সেসব এর থেকেও ভয়ংকর জায়গায় যাবে কিনা!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।