প্রতিদিনের দূষণে দায় আছে আপনার পোশাকেরও, তাহলে উপায়!

Madhurima Pattanayak
৪ মিনিট
প্রতিদিনের দূষণে দায় আছে আপনার পোশাকেরও, তাহলে উপায়!

পরিবেশ সংক্রান্ত অজস্র প্রশ্নের বিশ্ববাসীর কাছে অধরা রেখেই ২০২১-এর নভেম্বরেই শেষ হল COP26। এই চুক্তি কতটা আশাপ্রদ হবে জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে, তা সত্যি-ই প্রশ্নের মুখে। তবে খুব বেশি সময় যে আমাদের হাতে নেই, তা দেরিতে হলেও আমরা বুঝতে শুরু করেছি, আর সেই জন্যেই ধীরে ধীরে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা-এটুকুই ইতিবাচক।

এ যাবৎ আমরা ভেবে দেখিনি কী ভাবে জামাকাপড়ে বিপুল ভাবে ব্যবহৃত পলিমার (Polymer), পলিয়েস্টার (Polyester), নায়লন (Nylon) বা অন্যান্য প্লাস্টিকজাত দ্রব্যের বিকল্প কী হতে পারে কিংবা এই পদার্থগুলোকেই আবার পুনর্ব্যবহারের (recycle) উপযোগী করা যেতে পারে কি-না। এই দ্রব্যগুলিই কিন্তু যথেচ্ছভাবে জল এবং মাটির দূষণের কারণ। যতবারই ধোয়া হয় এদের থেকে মাইক্রোফাইবারের (Microfibre) আকারে, মাইক্রোপ্লাস্টিক (Microplastic) বের হয় আর জল, মাটি, এমনকী বাতাসে গিয়েও মেশে। ফলে এদেরকে বাতিল করে ফেলে দেওয়ার পরে যে তা যথেচ্ছ দূষণের কারণ হয়ে দাঁড়ায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

মাইক্রোপ্লাস্টিক দূষণের হাত থেকে বাদ যায় না সামুদ্রিক প্রাণী থেকে মানুষ, কেউই। সম্প্রতি এক গবেষণায় দেখা যাচ্ছে, শিশুদের মলে প্রাপ্তবয়স্কদের তুলনায় দশগুণ বেশি পলিয়েস্টার (বা পলিইথিলিন টেরেফথ্যালেট) পাওয়া যায় মাইক্রোপ্লাস্টিক রূপে। শিশুদের দুধ খাওয়ার বোতল বা প্লাস্টিকের খেলনা ছাড়াও জামাকাপড় এবং বাতাসে ভাসমান মাইক্রোপ্লাস্টিক-এর অন্যতম উৎস।

দুই রক্ষক

নজর দেওয়া যাক টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বয়ন শিল্পের দিকে। কী ভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে দূষণ হয়, কী ভাবে তা রোধ করার জন্যে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা? এনএফডাব্ল্যু (NFW) নামের একটি সংস্থা ক্ল্যারাস (Clarus) নামের একপ্রকার সুতির কাপড় বানাচ্ছে। এই কাপড়গুলি বানানোর সময়, সুতির জৈব অংশ খানিকটা ভেঙে যায়, যার ফলে কাপড়টি আরও শক্তপোক্ত হয়ে ওঠে। সুতোগুলির ঘনত্ব বাড়ে। এবং এর ফলে কাপড়টি সিন্থেটিক ফাইবারের মতই হয়ে ওঠে। ফলে খুব সহজেই সিন্থেটিক ফাইবার, পলিস্টার বা অন্যান্য পলিমার ব্যবহার না করে, কেবল জৈব পদার্থ থেকেই কাপড় তৈরি করা যায়। কী ভাবে ভাঙা হচ্ছে এই সুতির তন্তুগুলিকে (Cotton Fibre), উত্তর দিচ্ছেন মেটেরিয়ালসায়েন্টিস্ট এবং রসায়নবিদরা। এই কাজে ব্যবহার হচ্ছে বেশ কিছু আয়নিত তরল, যেগুলি মূলত গলিত লবণ। আর এই লবণই সুতোর তন্তুর মধ্যে অবস্থিত সেলুলোজকে ভেঙে, আর তারপরে সুতোর সেই তন্তুগুলোকে একটির সাথে আরেকটি পাশাপাশি জোড়া লাগিয়ে তন্তুগুলোকে সিন্থেটিক ফাইবারের রূপ দেওয়া হয়। এবং এরা হুবহু সিন্থেটিক ফাইবারের মতই কাজ করে।

এনএফডাব্ল্যুরই আরেকটি দ্রব্য মাইরাম (Mirum)। এটি চামড়ার উদ্ভিজ বিকল্প এবং এটি তৈরি করা হয় নারকেলের ছোবড়া, প্রাকৃতিক রাবার, কিংবা কর্ক থেকে। এই উদ্ভিজ দ্রব্যগুলো থেকে যখন চামড়ার অনুরূপ পদার্থ তৈরি করা হয়, তখন এদের আরও টেকসই বানানোর জন্যে কোনো পেট্রোকেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার করা হয় না। আর বর্তমানে যেহেতু চামড়ার বিকল্প হিসেবে পলিমারের ব্যবহারই যথেচ্ছ ভাবে হয়ে থাকে, তাই বলার অপেক্ষা রাখে না মাইরাম সেক্ষেত্রে কতটা পরিবেশ-বান্ধব হবে।

এত গেল প্লাস্টিক, পলিমার, পলিয়েস্টার প্রভৃতির বিকল্প পদার্থ ব্যবহারের আলোচনা। কিন্তু যে সমস্ত জামাকাপড়ে ইতিমধ্যেই পরিবেশের ক্ষতিকারক এই রাসায়নিকগুলি ব্যবহার হয়েছে তাদের পুনরুদ্ধার (Recycle) ও পুনর্ব্যবহার (Reuse) করাও তো জরুরি। কিন্তু তার উপায় কী?

দেখা যাচ্ছে, অনেক পোশাকেই সুতির সাথে মেশানো হয় পলিয়েস্টার বা পলি ইথিলিন টেরেফথ্যালেট। কখনও বা সুতির সাথে মেশানো হয়, নায়লনও। যা কি-না পলিয়েস্টারের সাথে সমান পাল্লা দিয়ে সমুদ্রদূষণের দায়ে দোষী। পলিয়েস্টার, নায়লন, এক্রিলিক প্রভৃতি ন্যানোফাইবার (Nano-fibre) হিসেবে মিশতে থাকে সমুদ্রের জলে।

বিকল্পের খোঁজ

আর সেই অঘটনের হার কমাতেই এবার এগিয়ে এসেছে সার্ক (Circ) নামে ভার্জিনিয়ার একটি সংস্থা। সার্ক পলিয়েস্টারের অণুগুলিকে ভেঙে ফেলার জন্যে থার্মাল হাইড্রোলাইসিস (Thermal Hydrolysis) নামের একটি পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে চাপ এবং তাপের উপস্থিতিতে পলিয়েস্টার অণুগুলিকে ভেঙে এথিলিন গ্লাইকল (Ethylene Glycol) এবং টেরেফথ্যালিক অ্যাসিডে (Terephthelic Acid) পরিণত করা হয়। এথিলিন গ্লাইকল এবং টেরেফথ্যালিক অ্যাসিড দিয়েই তৈরি করা হয় পলিয়েস্টার। এই পদ্ধতিতে পল​য়েস্টারকে ভেঙে ফেললে এথিলিন গ্লাইকল এবং টেরেফথ্যালিক অ্যাসিডের মিশ্র তরল তৈরি হয়; যা কিনা আবার কাপড় তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে।

ক্ষতির খতিয়ান

বর্তমানে সুতির জামাকাপড়ের ব্যবহার যথেষ্ট কম। আমরা এখন যা পোশাক পরি, তার অধিকাংশই হয় সুতোর সঙ্গে প্লাস্টিক বা পলিমার মিশিয়ে তৈরি, নয়তো কেবল প্লাস্টিক বা পলিমার জাতীয় পদার্থ দিয়ে তৈরি। কেবল মাত্র এই জাতীয় পোশাক ধুলেই নির্গত হয় প্রায় এক মিলিয়ন টনের অর্ধেক মাইক্রোপ্লাস্টিক, যা প্রায় তিন বিলয়ন পলিয়েস্টার শার্টের সমান। আর এই মাইক্রোপ্লাস্টিক আণুবীক্ষণিক এককোশী জীব থেকে শুরু করে, খাদ্যস্তরের উপরের সারিতে থাকা বৃহৎ প্রাণীর শরীরেও পৌঁছে যায়, খাদ্যশৃঙ্খলের (Food Chain) নিয়মেই। আর সেখান থেকে খুব বেশি সময় লাগে না, আপনার, আমার কিংবা আমাদের বাড়ির শিশুটির শরীরে পৌঁছতে।

এবার বুঝি সময় হল আমাদের নড়েচড়ে বসার, অন্তত এই ভবিষ্যত প্রজন্মের স্বার্থে। প্রশ্ন হল বহুজাতিক সংস্থাগুলি কবে পদক্ষেপ নেবে, কবেই বা আমরা প্রশ্ন করব সংস্থাগুলিকে যারা বিপুল ভাবে প্লাস্টিকজাত দ্রব্য কাপড়ে মেশায়। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে দূষণের হার পৃথিবীর অন্যা বহু দেশের তুলনায় অনেক বেশি। সুন্দর পোশাকের আড়ালে যে ঘাতক শক্তি আছে, তা নিয়ে ভাবার সময় বোধহয় এসে গিয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।