হাথরাসের ছায়া ওড়িশাতেও! ভক্তদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে দিল পুরীর রথযাত্রা

Rath Yatra Puri: সেই রথযাত্রার অনুষ্ঠানেই প্রবল ভিড়ে রবিবার মৃত্যু হয়েছে দু'জনের। প্রায় পদপিষ্ট হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয় সেদিন ওড়িশাতেও। ঘটনায় অন্তত ১৩০ জন জখম হয়েছেন বলে খবর।

Sohini Das
২ মিনিট
হাথরাসের ছায়া ওড়িশাতেও! ভক্তদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে দিল পুরীর রথযাত্রা

দু'দিন আগেই ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়ে শতাধিক লোকের মৃত্যু হয়েছিল পদপিষ্ট হয়ে। উত্তরপ্রদেশের হাথরাসের সেই ঘটনার ভয়াবহতা এখনও টাটকা। এর মধ্যেই ফের একই রকম বিপত্তি পুরীর রথযাত্রায়। বিশ্ববিখ্যাত পুরীর রথযাত্রা। যেদিন পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও শুভদ্রা রথে চেপে গুন্ডিচায় যান মাসীর বাড়িতে। অগনিত ভক্ত জড়ো হন এই রথযাত্রা প্রত্যক্ষ করতে। একবার রথের দড়ি ছোঁয়ার জন্য উন্মুখ হয়ে ওঠেন মানুষ।

সেই রথযাত্রার অনুষ্ঠানেই প্রবল ভিড়ে রবিবার মৃত্যু হয়েছে দু'জনের। প্রায় পদপিষ্ট হওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয় সেদিন ওড়িশাতেও। ঘটনায় অন্তত ১৩০ জন জখম হয়েছেন বলে খবর। রবিবার রথযাত্রা চলাকালীন ভগবান বলভদ্রের রথ টানার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় এক ভক্তের। অন্য একটি ঘটনায় রথের চাকার নিচে পড়ে যান এক ভক্ত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর। স্বাভাবিক ভাবেই তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৮০ হাজারের অনুমতি নিয়ে ২.৫ লক্ষ সমাগম! হাথরাসে কেন মহিলারাই পদপিষ্ট হলেন বেশি?

Hathras Stampede: ভোলেবাবার কনভয় যখন হাথরাসের অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোচ্ছে, মহিলাদের হুড়োহুড়ি বাবার পা ছোঁবেন বলে। পদপিষ্ট হওয়ার সেই শুরু।

প্রতিবছর রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় মাসির বাড়ির উদ্দেশ্য়ে রওনা হন জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ। আটদিন পরে উল্টোরথের দিন তাঁরা আবার ফিরে আসেন পুরীর মন্দিরে। গোটা রথযাত্রার অনুষ্ঠানের জন্য বিপুল জনসমাগম হয় পুরীতে। সকলেই চান, একটি বার রথের রশিতে হাত ছোঁয়াতে। বিশ্বাস, এর মতো পুণ্যের কাজ হয় না। আর সেই পুণ্য সংগ্রহ করতে এসেই বিপদে পড়লেন অসংখ্য ভক্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাঁকে দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত ১২১! কে এই হাথরাসের ভোলে বাবা?

Hathras stampede Bhole Baba: ভোলে বাবা নিজেকে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন কর্মচারী বলে দাবি করেন।

জানা গিয়েছে, যে বৃদ্ধ বলরামের রথ টানতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি বোলাঙ্গির জেলার বাসিন্দা। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অ্যাম্বুল্যান্সের মধ্য়ে শ্বাসপ্রশ্বাস চলছিল তাঁর। হাসপাতালে নিয়ে গিয়ে সিপিআরও দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি। অন্যদিকে বছর পঁয়তাল্লিশের শ্যাম সুন্দর কিসান রথের রশিতে টান দিতে পৌঁছন জগন্নাথ মন্দির থেকে ঝাড়সংগুড়া জেলার কুকুসঙ্গ গ্রামে। হঠাৎই ভিড়ের চাপে তিনি রাস্তায় পড়ে যান। সে সময় রথের চাকার নীচে পিষে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি শ্যাম সুন্দরকে। মৃতদের পরিবারকে চার লক্ষ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ওড়িষার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। রাজস্ব দফতরের মন্ত্রী সুরেশ পুজারি হাসপাতালে আহতদের দেখতে যান। তাঁর কথায়, 'ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে, ডিহাইড্রেশন, ডিসেন্ট্রি সহ একাধিক কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। সকলেই বিপন্মুক্ত।'

বিভিন্ন হাসপাতাল এবং মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৬০০ জনের বেশি ভক্ত অসুস্থ হয়ে চিকিৎসার প্রয়োজন ছুটে যান পুরীর রথযাত্রা চলাকালীন। তাঁদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। যদিও রাজ্যের স্বাস্থ্য আধিকারিক বিজয় মহাপাত্র জানান, সংখ্যাটি ১৩০। যেভাবে ধর্মের মোহে বারংবার দুর্ঘটনা ঘটছে দেশ জুড়ে, তা সত্যিই দুশ্চিন্তা করার মতোই। এবার হজ করতে গিয়ে অত্যাধিক গরমে মৃত্যু হয়েছে অজস্র পুণ্যার্থীর। তার মধ্যে রয়েছে অসংখ্য ভারতীয়ও। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের হাথরাসে এক স্বঘোষিত ধর্মগুরুর সৎসঙ্গে গিয়ে মৃত্যু হয় শতাধিক মানুষের। তার পরে এই রথযাত্রায় দুর্ঘটনা। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। সব মিলিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ভক্তদের নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা নিয়েই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।