পৃথিবীর কেন্দ্র ঘিরে রয়েছে প্রাচীন মহাসমুদ্র! যে আবিষ্কার ঘিরে শোরগোল গোটা বিশ্বজুড়ে

Ancient Ocean around Earth's Core : আরও গভীরে খোঁজ চালাতে তৎপর গবেষকরা। আর সেই কাজ করতে করতেই চমকপ্রদ তথ্য উঠে এল তাঁদের হাতে।

inscript
২ মিনিট
পৃথিবীর কেন্দ্র ঘিরে রয়েছে প্রাচীন মহাসমুদ্র! যে আবিষ্কার ঘিরে শোরগোল গোটা বিশ্বজুড়ে

মহাকাশের সীমা পরিসীমার এখনও কোনও তল পাননি বিজ্ঞানীরা। বিশ্ব ব্রহ্মাণ্ডের চারিদিকে কোন রহস্য ছড়িয়ে রয়েছে, তা জানার জন্য নিরন্তর গবেষণা করে যাচ্ছেন তাঁরা। আমাদের সৌরমণ্ডলও সেই গবেষণার বাইরে নেই। এমনকী, আমাদের বাসস্থান পৃথিবী নিয়েও এখনও নানা রহস্য লুকিয়ে আছে। পৃথিবীর কেন্দ্রে কী রয়েছে, তা এতদিনে সকলেই জেনে গিয়েছি। কিন্তু তবুও আরও গভীরে খোঁজ চালাতে তৎপর গবেষকরা। আর সেই কাজ করতে করতেই চমকপ্রদ তথ্য উঠে এল তাঁদের হাতে। খোদ পৃথিবীর এমন অজানা রহস্য সামনে আসার পর শোরগোল পড়েছে বিশ্বের বৈজ্ঞানিক মহলে।

আমরা, মানে মানুষ এবং অন্যান্য জীবজন্তু, ভূপ্রাকৃতিক সমস্ত গঠনই ভূপৃষ্ঠের একেবারে ওপরের স্তরে। সেখানেই হয়ে চলেছে সভ্যতার বিকাশ। আর তার নীচে? পৃথিবীর কেন্দ্র এখনও উত্তপ্ত, আগুনের গোলার মতো। আর তার ওপরেই বিছিয়ে রয়েছে নানা স্তর। ভূ-বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘লেয়ার’ (Layer)। সেই হিসেব বলে, মোট চার ধরনের স্তর রয়েছে – ক্রাস্ট, ম্যান্টল, আউটার কোর আর ইনার কোর (Crust, Mantle, Outer Core and Inner Core)। ছোটবেলার ভূগোলের বইতেও এমনটাই পড়ে এসেছি আমরা। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণা বলছে, চারটে নয়, আসলে আরও একটি স্তর নাকি লুকিয়ে রয়েছে পৃথিবীর কেন্দ্রের ঠিক বাইরেই। কীসের স্তর? বিজ্ঞানীদের বক্তব্য, সেটা নাকি প্রাচীন এক মহাসমুদ্রের স্তর!

তার মানে? এমনিতে পাঁচটি মহাসাগর রয়েছে পৃথিবীতে, সেটা সবাই জানি। কিন্তু পৃথিবীর কেন্দ্রেও নাকি রয়েছে আরও একটি মহাসমুদ্র! আর প্রাচীন সেই সমুদ্রই নাকি পৃথিবীর আরও একটি স্তর তৈরি করেছে! অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা অন্তত এমনটাই বলছে। আন্তর্জাতিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্স’-এ বিস্তারিত বেরিয়েছে এই গবেষণা। সেখানে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে মূলত এই গবেষণা করা হয়েছে। তার তলদেশে ঠিক কী রয়েছে, পৃথিবীর স্তরগুলির অবস্থা কেমন, সেসব জানার জন্য উচ্চ রেজোলিউশনের উন্নত প্রযুক্তির ম্যাপও তৈরি করা হয়েছে। তখনই সামনে এসেছে এই তথ্যটি।

অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের বক্তব্য, পৃথিবীর অভ্যন্তরের অবস্থা কেমন, তা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চলছে। প্রাথমিকভাবে একটা থিয়োরি এতদিন ধরে জেনে এসেছি সবাই। কিন্তু পৃথিবীর অভ্যন্তরের অবস্থা যা ভাবা হয়েছিল তার থেকেও বেশ জটিল। গবেষণার নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী ডঃ সামান্থা হানসেন। তাঁর দাবি, পৃথিবীর কোর বা কেন্দ্র আর ম্যান্টলের মধ্যে এই পঞ্চম লেয়ারটির সন্ধান পাওয়া গিয়েছে। যেটি খুব বেশি জায়গা জুড়ে নেই, এবং বেশ ঘন। আর এই পুরো স্তরটাই আদতে প্রাচীন একটি মহাসমুদ্রের অংশ।

বিজ্ঞানীরা বলছেন, ভূপৃষ্ঠ থেকে অন্তত ৩০০০ কিলোমিটার নীচে এই মহাসমুদ্রের স্তরটি রয়েছে। কিন্তু ওখানে এটি তৈরি হল কী করে? নাকি একটা সময় ভূপৃষ্ঠের ওপরেই ছিল এটি? পরে নীচে চলে গিয়েছে? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, অন্য কোনও তত্ত্ব? আপাতত সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।