দেওয়ালেরও 'কান' আছে কিন্তু পাখিদের?

Birds Ear: পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে, আর পাখিদের ঘুম ভাঙে কোন শব্দে? পাখিরা শব্দ শোনে কীভাবে? পাখিদের কান কই?

inscript
২ মিনিট
দেওয়ালেরও 'কান' আছে কিন্তু পাখিদের?

শহরের ক্যাকোফোনি থেকে বাঁচতে উইকেন্ড ভ্রমণবিলাসীরা সেই সব গন্তব্য বেছে নেন যেখানে ঘুম ভাঙায় না গাড়ির হর্ন। ঘুম থেকে তোলে পাখিদের কলতান। পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে, আর পাখিদের ঘুম ভাঙে কোন শব্দে? পাখিরা শব্দ শোনে কীভাবে? পাখিদের কান কই? দেওয়ালের মাঝেসাঝে কান আছে বলে শোনা যায়, পাখিদের ক্ষেত্রেও কি বিষয়টা এমন? সত্যিই তো বাআইরে থেকে পাখিদের কান তো দেখাই যায় না মোটে! অথচ পরিবেশে যাতায়াতের জন্য মূলত শব্দকেই ভীষণভাবে ব্যবহার করে পাখিরা। কিন্তু সেই শব্দ যায় কোথায়? কোথায় গৃহীত হয়? পাখিদের কি আদৌ কান আছে?

হ্যাঁ, পাখিদের কান আছে, কিন্তু বাইরের কোনও কান নেই। মানুষের মতো, অন্য পশুদের মতো বাইরে থেকে বড় বড় কান নেই পাখিদের। ওই স্থানে একটি গর্ত রয়েছে। এগুলি খালি চোখে দেখার নয়, কারণ তা পালক দ্বারা আবৃত থাকে। পালকগুলি ছিদ্রকে রক্ষা করে এবং কানের মধ্যে শব্দকে প্রবেশ করানোর মাধ্যমে শ্রবণশক্তি উন্নত করার কাজটিও করে।

পাখিদের কানের ছিদ্রের নীচে ফানেল-আকৃতির খোলা অংশ রয়েছে যা কানের বাইরের ছিদ্র থেকে শুরু করে ভিতরের কান অবধি যায়। বিষয়টা কিন্তু মানুষেরই মতো। তবে বড় পার্থক্য হচ্ছে বাইরে থেকে সেই কান দেখাউ যায় না। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে শব্দের উৎস চিহ্নিত করার জন্য কিন্তু বাইরের কান খুবই গুরুত্বপূর্ণ। কুকুর বা বিড়াল বা অন্য চারপেয়েদের ক্ষেত্রে অনেকসময় কানের বাইরের অংশটি শব্দের উৎস সন্ধান করতে গিয়ে সেদিকে সজাগ হয়ে যায়। তাহলে পাখিরা কীভাবে বোঝে আওয়াজ কোথা থেকে আসছে? কোথায় লুকিয়ে আছে বিপদ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষের জীবনে টাকার মতোই গুরুত্বপূর্ণ পাখি! কেন এমন বলছেন বিজ্ঞানীরা?

Urban Nature and Mental Health: মেলবোর্নে শহুরে এলাকায় গাছেদের ইমেল ঠিকানা তৈরি করা হয়েছিল। দেখা যায়, বাসিন্দারা তাদের প্রিয় গাছগুলিকে হাজার হাজার প্রেমপত্র লিখেছেন।

পাখিরা কীভাবে শুনতে পায়?

শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পারা, শনাক্ত করা পাখিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁচাদের কথাই ভাবা যাক! নীরবে অবিশ্বাস্য নির্ভুলভাবে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে পেঁচা। শুধু শব্দের উৎস বুঝে।

বাঁদিক থেকে শব্দ আসছে না কি ডানদিক থেকে তা নির্ধারণ করতে পারে পাখিরা কারণ তাদের মাথার দুই পাশেই কানের ছিদ্র রয়েছে। তাহলে উপর থেকে বা নীচ থেকে শব্দ আসছে কিনা তা কীভাবে বোঝে পাখিরা? ২০১৪ সালের একটি সমীক্ষায় এই নিয়ে বিশদে কাজ হয়েছে। ওই সমীক্ষা-গবেষণায় আবিষ্কার করা গেছে যে, পাখির মাথার আকৃতি স্বাভাবিকভাবেই তাদের শব্দ গ্রহণের উপায়কে পরিবর্তন করে। উৎসের উচ্চতা সম্পর্কে মাথার আকৃতিই একটা দিশা দেখিয়ে দেয় পাখিদের। অর্থাৎ বড় কান না থাকলেও পাখিরা তাদের উপরে বা নীচে থেকে আসা শব্দগুলি শনাক্ত করতে পারে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে একটি সংরক্ষিত পেঁচার কানে পেন্সিল রেখে বোঝানো হয়েছে খুলির বাকি অংশের মধ্যে কানের অবস্থান কোথায়।

পাখির কান তাহলে ঠিক কোথায় থাকে?

সাধারণত, পাখির কান মাথার দু'পাশে, চোখের সামান্য নীচে অবস্থিত। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন, পেঁচার কানের অবস্থান অপ্রতিসম। একটি কান অন্যটির চেয়ে উঁচুতে থাকে। এই অবস্থানের ফলেই পেঁচাদের পক্ষে আরও নির্ভুলভাবে কাজ করা সম্ভব। কোথা থেকে শব্দ আসছে তা আরও নিখুঁতভাবে বুঝেই পেঁচা অবিশ্বাস্য দক্ষতায় শিকার করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?