আশ্চর্য বিস্ময়! জানেন, একবার খসে গেলে কতবার গজাতে পারে টিকটিকির লেজ?

Lizard Tail: মাঝে মাঝে একাধিক লেজ সহ টিকটিকি কি দেখতে পান?

inscript
৩ মিনিট
আশ্চর্য বিস্ময়! জানেন, একবার খসে গেলে কতবার গজাতে পারে টিকটিকির লেজ?

রবীন্দ্রনাথ লিখেছিলেন, "আমি ছাড়া ঘরে থাকে আর একটি জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি/ তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্নের অভাব।" নাহ, পার্থক্যের এখানেই ইতি নয়। টিকটিকিকে হিংসে করার যথেষ্ট কারণ মানুষের আছে। বাথরুমে সবার উপর মানুষ নয়, টিকটিকিই সত্য। যতই বিরক্তিকর হোক না কেন, কুকুর-বিড়াল, বাঘ, এমনকী ডায়নোসর তাড়ানোও সহজ, অথচ টিকটিকি দূর করা অসম্ভবপ্রায়। দিব্যি দেওয়ালে দেওয়ালে ঘুরে, লুকোচুরি খেলে জীবন কাটিয়ে দেয় পোকাদের ভরসায়। শুধু তাই নয়, দেহ থেকে অঙ্গ খসে গেলে আবার আপনা থেকেই গজিয়ে যায়! মানুষের এমন অঙ্গহানি হলে যদি আপনা থেকেই হাত পা, কিডনি, পাকস্থলী গজাতে পারত! টিকটিকিদের এই দক্ষতা সুপরিচিত, কিন্তু এই প্রতিরক্ষামূলক জাদু কৌশলটি কতবার ঘটতে পারে? লেজ খসলে আবারও লেজ গজাতে পারে ঠিক কতবার? মাঝে মাঝে একাধিক লেজ সহ টিকটিকি কি দেখতে পান?

কার্টিন ইউনিভার্সিটির স্কুল অফ মলিকুলার অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর অ্যাডজেন্ট রিসার্চ ফেলো ডঃ ড্যামিয়ান লেটোফেরকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়েই। তিনি জানাচ্ছেন, যখন সেই প্রথম হাড়ের লেজটি খসে যায়, তখন নতুনটি আবার আগের মতোই হয় না। তবে এর জন্য টিকটিকিদের আরও, বা কখনও কখনও একাধিক লেজ গজাতে কিন্তু বাধা থাকে না। একটি লেজ থেকে কতগুলি অতিরিক্ত লেজ হতে পারে তার আসলে কোনও সীমা কিন্তু নেই।

ডঃ ড্যামিয়ান লেটুফ বলছেন, “টিকটিকির লেজগুলি এমনভাবেই তৈরি যাতে তারা আবার গজাতে পারে। যখন লেজের কশেরুকা একটি নির্দিষ্ট সমতল বরাবর ভেঙে যায়, তখন একটি অনমনীয় তরুণাস্থির প্রতিস্থাপন বৃদ্ধির সূত্রপাত ঘটায়৷ কীভাবে এটি ঘটে তার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনই তেমন গবেষণা হয়নি। তবে মেরুদণ্ডকে ঘিরে থাকা গ্লিয়াল মেমব্রেনের যখন ক্ষতি হয়, তখন পুনর্জন্ম প্রক্রিয়া যে শুরু হয়ে যায় এর প্রমাণ রয়েছে। যদিও এটি হওয়ার সম্ভাবনা অনেক কম কারণ যখন কোনও টিকটিকি শিকারীর থেকে পালানোর চেষ্টা করে তখন কশেরুকা অনেক সহজেই ভেঙে যায়। এর অর্থ হচ্ছে, যদি আসল লেজটি আংশিকভাবে সংযুক্ত থাকে তবে অতিরিক্ত লেজ বাড়তেও পারে।”

লেটুফ আরও জানাচ্ছেন, বেশিরভাগ টিকটিকিই যতদিন তাদের মূল কশেরুকা থেকে যায় ততদিনই অনেকবার নতুন লেজের বৃদ্ধি ঘটাতে পারে, তবে বিদ্যমান লেজ থেকে কতগুলি অতিরিক্ত লেজ গজাতে পারে তার কোনও সীমা নেই।

এই ঘটনা থেকেই টিকটিকিদের একটি অদ্ভুত বৈশিষ্ট্যও লক্ষ্য করা গেছে। তবে তা নিয়ে বিশদ চর্চা নেই কারণ এটি বেশ সাধারণ বলেই প্রমাণিত হয়েছে। ভিক্টর ভ্যালি কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক ডঃ হিনরিক কায়সার একাধিক লেজ সহ টিকটিকিদের সম্পর্কে উপলব্ধ তথ্য পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি আবিষ্কার করেন। ফার্কেশন মানে শাখাযুক্ত। কখনও কখনও টিকটিকিদের অনেক সংখ্যক লেজ গজায়। এমনও টিকটিকি দেখা গেছে যাদের নয়টির লেজের 'অঙ্কুরোদ্গম' ঘটেছে।

অধ্যাপক হিনরিক কায়সার এবং টিমোথি বাউমের একটি গবেষণায় ২৫টি গোত্রের ২৫০টি টিকটিকির প্রজাতির মধ্যে এমন ফার্কেশন দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল জোড়া লেজযুক্ত কিন্তু ১৩ শতাংশ প্রজাতির মধ্যে বেশি সংখ্যক লেজ দেখা গেছে। ২০২০ সালে এই বিষয়ে দু'টি গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর গবেষকরা বলছেন, টিকটিকিদের একাধিক লেজ বিশেষ বিরল বা অস্বাভাবিক ঘটনা নয়।

"যখন আমরা টিম বাউমের বাড়ির উঠোন থেকে শুধু টিকটিকি দিয়ে কাজটা শুরু করেছিলাম, তখনও আমাদের এই ঘটনার বিস্তৃতি সম্পর্কে কোনও ধারণা ছিল না। বিষয়টি এতই সাধারণ যে তা নিয়ে বিশেষ প্রতিবেদনও নেই। এই গবেষণাপত্রের প্রকাশনার ফলে নাগরিকদের মধ্যে থেকে বহু অভিজ্ঞতা উঠে এসেছে। সমস্ত ধরনের সহকর্মী এবং সোশ্যাল মিডিয়ার মানুষও নিজস্ব পর্যবেক্ষণ আমাদেরকে জানাচ্ছেন," বলছেন বিজ্ঞানী হিনরিক কায়সার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।