রূপান্তরকামী হয় গাছও! প্রতি ঋতুতে কীভাবে লিঙ্গ বদলায় আখরোট গাছ?

Walnut Tree: যে নিয়মে মহিলা এবং পুরুষ আখরোট গাছগুলিকে তাদের ৫০:৫০ অনুপাতে ভারসাম্য বজায় রাখে তা অনেকটা প্রাণীর যৌন ক্রোমোজোমের কাজ করার মতোই।

inscript
২ মিনিট
রূপান্তরকামী হয় গাছও! প্রতি ঋতুতে কীভাবে লিঙ্গ বদলায় আখরোট গাছ?

মানুষ যৌন পরিচয় বদল করতে পারে। সামাজিক নানা ভ্রূকূটিকে উপেক্ষা করে বহু লড়াই করেই রূপান্তরকামীরা নিজেদের পছন্দমতো হয়ে ওঠেন, মনেও এমনকী শরীরেও। মানুষের মতো এমন রূপান্তরণ কি প্রাণীদের ঘটে? বা গাছপালাদের? অদ্ভুত এই প্রশ্নের উত্তর প্রকৃতি যত্নে রেখেছে নিজের কাছেই। দেখা গেছে, আখরোট গাছগুলি সময়মতো পুরুষ হয়ে ওঠে, কখনও আবার স্ত্রী। দেখা গেছে, একটি লিঙ্গের ফুল প্রথমে ফোটে এবং দ্বিতীয় লিঙ্গের ফুলটি দ্বিতীয় দফায় ফোটে।

সেই ১৮৭৭ সালেই চার্লস ডারউইন আখরোট গাছগুলির স্ত্রী ফুল বা পুরুষ ফুলের এই বিষয়টি উল্লেখ করে গেছিলেন। ঘরে লাগানো আখরোট গাছের পাশাপাশি জঙ্গলে হওয়া আখরোট গাছের মধ্যেও এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে। ১৯৮০-র দশকে স্নাতক ছাত্র স্কট গ্লিসন আবিষ্কার করেছিলেন যে বিষয়টির নেপথ্যে আছে একটি নির্দিষ্ট জেনেটিক গঠন। তবে সেটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে এখনও অনেক কিছুই জানা বাকি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাছ সত্যিই হাঁটে? বটগাছের এই অভাবনীয় ঘটনার আড়ালে কোন সত্য?

The Walking Banyan Tree : হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত এই গাছটির ছায়ায় আস্ত ম্যানহাটন শহর ঢুকে যেতে পারে!

ইউসি ডেভিসের জনসংখ্যা জীববিজ্ঞানের স্নাতক পড়ুয়া জেফ গ্রোহ বলেছিলেন, আখরোট এবং পেকানের একটি অস্থায়ী দ্বিরূপতা রয়েছে যেখানে তারা এক একটি ঋতুতে আলাদা করে পুরুষ এবং মহিলা ফুলের জন্ম দেয়।। তবে ১৮০০-র দশক থেকে বিষয়টি জানা থাকলেও আণবিক স্তরে তা নিয়ে কিছু বিশদ জানা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলম্বাস নাম দিয়েছিলেন 'মৃত্যুর আপেল'! এই গাছ ছুঁলেই যেতে পারে প্রাণ!

Mysterious Tree of Death: গাছের প্রায় প্রতিটি অংশে এই বিষাক্ত পদার্থ রয়েছে, এর ছাল থেকে শুরু করে তার রস পর্যন্ত সবটাই বিষাক্ত।

জেফ গ্রোহ এবং অন্যন্যরা জাগল্যানডেকেই (Juglandaceae) গাছের পরিবারে লিঙ্গ নির্ধারণ নিয়ে কাজ অরেছেন। বিবর্তন এবং বাস্তুবিদ্যা বিভাগের অধ্যাপক গ্রাহাম কুপের সহায়তায় আখরোটের প্রজনন নিয়ে বিশদে পরীক্ষা করার জন্য ক্যাম্পাসে উত্তর ক্যালিফোর্নিয়ার কালো আখরোট গাছের থেকে নানা তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন তারা। কোনটি প্রথমে মহিলা এবং কোনটি প্রথমে পুরুষ ছিল এই নিয়ে কাজ করতে করতে তারা এই গাছগুলির জিনোমগুলিকে ক্রমানুসারে তৈরি করেন।

দেখা গেছে যে, আখরোটের ক্ষেত্রে গ্লিসন জিনের দু'টি রূপ শনাক্ত হয়েছে যা ফুল ফোটার সময় লিঙ্গকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানীরা অন্তত নয়টি প্রজাতির আখরোটের মধ্যে এই জিনের দু'টি রূপ দেখেছেন। তারা আরও দেখেছেন যে, বিষয়টি দীর্ঘ সময় ধরে, প্রায় ৪০ মিলিয়ন বছর ধরে চলে আসছে। পেকান গাছের ক্ষেত্রেও তারা আবিষ্কার করেন যে, এদেরও ফুলের একটি নিজস্ব কৌশল রয়েছে যা একটি স্বতন্ত্র জেনেটিক নিয়মে নিয়ন্ত্রিত। পেকানের ক্ষেত্রে প্রায় ১০ মিলিয়ন বছর আগে থেকে এই বিবর্তন চলে আসছে। এত দীর্ঘ সময় ধরে বৈচিত্র্য বজায় রাখা খুবই স্বাভাবিক। লিঙ্গ নির্ধারণের একটি স্পষ্ট সমান্তরাল নিয়ম এখানে আছে

যে নিয়মে মহিলা এবং পুরুষ আখরোট গাছগুলিকে তাদের ৫০:৫০ অনুপাতে ভারসাম্য বজায় রাখে তা অনেকটা প্রাণীর যৌন ক্রোমোজোমের কাজ করার মতোই। মানুষের (পাশাপাশি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের) দু'টি কাঠামোগত রূপ রয়েছে, X এবং Y ক্রোমোজোম। এগুলি মোটামুটিভাবে ভারসাম্য বজায় রেখেই চলে। কোনও একটির প্রভাব অন্যটির সঙ্গে মিলনের সম্ভাবনাকে প্রভাবিত করে।সুতরাং, মানুষের মতো শুধু গাছের প্রাণ আছে তাই নয়, গাছ আর মানুষ খুব আলাদাও নয়। হ্যাঁ, হতে পারে তা আমাদের সীমিত চিন্তাশক্তির বাইরে, তবে প্রকৃতি এখানে বিভেদ করেনি, বৈচিত্র্যকেই মান্যতা দিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।