কালীমূর্তি ভাঙার দৃশ্য বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের! জেনে নিন আসল তথ্য

Bangladesh Fake Video: ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত একটি কালীপুজোর। আসলে এটি ওই কালী প্রতিমার প্রাক-বিসর্জন দৃশ্য।

Tanvia Barua
২ মিনিট
কালীমূর্তি ভাঙার দৃশ্য বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের! জেনে নিন আসল তথ্য

সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। সংখ্যালঘু এই নেতার গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। অভিযোগ, গত কয়েক দিনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেমন কিছু আক্রমণের ঘটনা ঘটেছে তেমনই অনেক ক্ষেত্রে গুজবও ছড়ানো হয়েছে। ভারতে সমাজমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে একাধিক ভুয়ো পোস্টও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি কালী মন্দিরের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরে কালীমূর্তির মাথা উপড়ে নেওয়ার চেষ্টা করছেন দুই ব্যাক্তি। ওই মূর্তিটির পাশেই আরও একটি মূর্তি দেখা যাচ্ছে, যার মাথা থেকে ধড় আলাদা। এই দুই মূর্তির আশেপাশে মানুষ ভিড় করে রয়েছেন। ভিডিওটিতে দাবি করা হয়েছে, এই কালী মন্দিরটি বাংলাদেশের এবং যারা মূর্তি ভেঙেছেন তারা মুসলিম। সত্যি কি তাই?

ফ্যাক্ট চেক করে দেখা যাচ্ছে, ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত একটি কালীপুজোর। আসলে এটি ওই কালী প্রতিমার প্রাক-বিসর্জন দৃশ্য। বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার সঙ্গে এই ভিডিওটির কোনও সম্পর্কই নেই।

ভিডিওটির মূল উৎস কী? 'সুলতানপুর কিরণময়ী পাঠাগার' নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওটি পাওয়া যাচ্ছে। পোস্ট করা পেজটির তথ্য অনুযায়ী, ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সুলতানপুরে আয়োজিত একটি কালীপুজোর। ভিডিওটি করা হয়েছিল মূর্তি বিসর্জনের আগে। সুলতানপুর কিরণময়ী পাঠাগার এবং সুলতানপুর গ্রামের বাসিন্দারা মিলে এই পুজোর আয়োজন করেন। ১২ বছর অন্তর এই পুজোর প্রতিমা বিসর্জনের রীতি রয়েছে। এ বছরের পুজো অনুষ্ঠিত হয়েছিল ২৬ নভেম্বর। অর্থাৎ ভিডিওটি সেই সময়েই।

সংবাদমাধ্যম বুম-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুলতানপুর কিরণময়ী পাঠাগারের সদস্য দেবাশীষ মণ্ডল বলেছেন, ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সুলতানপুর কালী মন্দিরেরই দৃশ্য। মন্দিরটিতে ১৩ ফুট উঁচু কালীমূর্তির পুজো করা হয়। বিসর্জন উপলক্ষ্যে ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে ঐতিহ্য মেনে প্রথমে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙেন এবং তারপরে বিসর্জনের আয়োজন করা হয়। কেন মূর্তি ভাঙা হয়? কারণ, মূর্তিটি খুব উঁচু এবং ভারী, পাশাপাশি মন্দিরের দরজাও অনেক ছোট তাই এই রীতি। দেবাশীষ মণ্ডলের কথায়, প্রতিবার এভাবে কাঠামো ভেঙে ফেলা হলেও প্রতিমা বিসর্জন করা হয় ১২ বছরে একবার।

উল্লেখ্য, গত ৫ অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকে ক্ষমতায় রয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। অভিযোগ, হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়েছে। চিন্ময়কৃষ্ণ সংখ্যালঘুদের অধিকারের দাবিতে বিভিন্ন প্রচার ও কর্মসূচি করেন। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে সাম্প্রদায়িক হিংসার গুজবও। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য যাচাই বিভাগ এই গুজবগুলি যাচাই করে দেখেছে। তবে, অধিকাংশ সংবাদমাধ্যমও কার্যত বারবার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে বলেই অভিযোগ। এর ফলে অশান্তি কমার বদলে বাড়ার আশঙ্কাই দেখা দিচ্ছে। এত ভুয়ো তথ্য ছড়িয়ে যাওয়ার পরও কেন কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে না? উঠে আসছে সেই প্রশ্নই।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।